পবিত্রতা সম্পর্কিত মাসয়ালা-মাসায়িল (১)
, ০৯ ছফর শরীফ, ১৪৪৮ হিজরী সন, ২৫ ছানী, ১৩৯৪ শামসী সন , ২৪ জুলাই, ২০২৬ খ্রি:, ০৯ শ্রাবণ, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) পবিত্র দ্বীন শিক্ষা
ত্বাহারাত কী:
ত্বাহারাত (طَهَارَةٌ) শব্দের আভিধানিক অর্থ হলো পবিত্রতা, পবিশুদ্ধতা। আর এর বিপরীত শব্দ হলো নাজাসাত (نَجَاسَةٌ)-এরঅর্থ হলো অপবিত্রতা। এখানে ত্বাহারাত বলতে জাহেরী, বাতেনী উভয় প্রকার পবিত্রতাকেই বুঝানো হয়েছে। কোন মুসলমানের জন্য প্রথম কাজ হলো আক্বীদা শুদ্ধ করে পরিপূর্ণভাবে মহান আল্লাহ পাক উনার এবং উনার মহাসম্মানিত মহাপবিত্র হাবীব মাহবূব নূরে মুজাস্সাম হাবীবুল্লাহ্্ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদের মুবারক হুকুমের আনুগত্য প্রকাশ করা। আর এজন্য প্রয়োজন হলো হিংসা, অহংকার, মোহ, কাম-ক্রোধ ইত্যাদি বাতেনী নাপাকী হতে পবিত্রতা হাছিল করা। এই সুপ্ত নাপাকীসহ কোন লোক যতই পরিচ্ছন্ন থাকুক না কেন তাকে পবিত্র বলা যাবে না। তাই প্রথম কাজ হলো ক্বালব বা অন্তর পবিত্র রাখা। অতঃপর যাহেরী বা বাহ্যিকভাবে শরীরকে পবিত্র রাখা। তাই পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে-
اَلطُّهُوْرُ نِصْفُ الْاِيْمَانِ
অর্থ : পবিত্রতা হলো ঈমানের অর্ধেক। (পবিত্র মিশকাত শরীফ)
ত্বাহারাত কাকে বলে:
উল্লেখ্য, পবিত্রতার মূলে ত্বাহারাত (طَهَارَةٌ) শব্দ মুবারক রয়েছেন। এর শাব্দিকঅর্থ হলো পবিত্রতা অর্জন করা। পরিভাষায় নাজাসাতে হাক্বীক্বী বা প্রকৃত নাপাকী (যেমন ছোট ইস্্তিন্্জা (প্রস্রাব) বড় ইস্্তিন্্জা (পায়খানা) ও নাজাসাতে হুকমী বা অপ্রকৃত নাপাকী (যেমন অযূ না থাকা, গোসলের প্রয়োজন হওয়া, একে হদছও বলে) ইত্যাদি থেকে নামাযী ব্যক্তির শরীর, পোশাক ও নামাযের স্থানের পবিত্রতা অর্জন করাকে ত্বাহারাত (طَهَارَةٌ) বলে।
ত্বাহারাতের প্রকারভেদ:
এই পবিত্রতা দুই প্রকার যথা: (১) প্রকৃত পবিত্রতা যা পানি দিয়ে অর্জিত হয়। (২) অপ্রকৃত পবিত্রতা যা তায়াম্মুম করে অর্জিত হয়। পানি দিয়ে দু’ভাবে পবিত্রতা অর্জন করা যায়। (ক) অযূ করে (খ) গোসল করে।
অনুরূপভাবে অপবিত্রতাও দুই প্রকার যথা: (১) যা মূলত: নাপাক বা অপবিত্রতা নয়। যথা:- বাড়তি নখ, বগলের নিচের ও নাভির নিচের পশম, থুথু, শ্লেষ্মা, কাপড়ের ময়লা ও আবর্জনা ইত্যাদি। এ সব বস্তু থেকে শরীর, পোশাক, আসবাবপত্র ও ঘরবাড়ী পরিস্কার-পরিচ্ছন্ন রাখার নাম নাযাফাত (نَظَافَتٌ) বা পরিচ্ছন্নতা। এই নাযাফাত (نَظَافَتٌ) বা পরিচ্ছন্নতা লাভ করাও মহান আল্লাহ্্ পাক উনার নিকট অতিপ্রিয়।
যেমন পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে-
اِنَّ اللهَ نَظِيْفٌ يُحِبُّ النَّظَافَةَ
অর্থ: নিশ্চয়ই মহান আল্লাহ পাক তিনি নাযীফ, পবিত্র পরিচ্ছন্ন। তিনি মুহব্বত করেন নাযাফাতকে,পবিত্র পরিচ্ছন্নতা অর্জনকারীকে। (তিরমিযী শরীফ)
(২) যা আসলেই নাপাক বা অপবিত্র। যথা: বড় ইসতিন্জা (পায়খানা), ছোট ইস্্তিন্্জা (প্রস্রাব), রক্ত, মনি, মযি, ওদি, পুঁজ ও বমি ইত্যাদি। এইরূপ বস্তুকে বলে (نَجَاسَةٌ عَيْنِىْ) নাজাসাতে আইনী। নাজাসাতে আইনী শরীর থেকে বের হওয়াকে নাজাসাতে হুকমী বা হদছ বলে।
এই হদছ দুই প্রকার যথা: (ক) হদছে আকবর বা বড় হদছ, যা মনি বের হওয়ার পর হয়।
(খ) আর হদছে আছগর বা ছোট হদছ, যা বড় ইসতিন্জা, (পায়খানা) ছোট ইসতিন্জা, (প্রস্রাব) মযি, ওদি, পুঁজ ও বমি বের হওয়ার পর হয়।
এই উভয় প্রকার নাজাসাত (نَجَاسَةٌ ) বা অপবিত্রতা থেকে পবিত্রতা অর্জন করাই ত্বাহারাত (طَهَارَةٌ) । আর এই পবিত্রতা অর্জন করা নামাযের জন্য ফরয।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পর্দা পালন করা নারী-পুরুষ সকলের জন্যই শান্তি ও পবিত্রতা হাছিলের কারণ
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বিশিষ্ট ছাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে উমর রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার উপদেশ মুবারক
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
তিতির পাখির উপদেশ: একটি শিক্ষণীয় ঘটনা
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আক্বীদা বিশুদ্ধ রাখার গুরুত্ব ও প্রয়োজনীয়তা
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
পবিত্র কুরআন শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে-
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সশব্দে বা জোরে আমীন না বলা
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পবিত্র নামাযের মাসয়ালা-মাসায়িল
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
প্রাণীর ছবি তোলা কবীরা গুনাহ ও অসন্তুষ্টির কারণ
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ফিঙ্গারপ্রিন্ট বা আঙ্গুলের ছাপ শরীয়তসম্মত, নিখুঁত, ব্যবহারে সহজ এবং রহমত, বরকত, সাকীনা লাভের কারণ (৮)
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সর্বাবস্থায় যাঁরা দ্বীন ইসলাম উনার প্রতি দৃঢ়চিত্ত থাকেন উনারাই হক্কানী আলেম
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)












