১০ হাজার টাকার চুক্তিতে আগুন দেওয়া হয় নির্বাচন অফিসে
জেলা পুলিশ সুপার (এসপি) আবু তারেক জানিয়েছেন, ১০ হাজার টাকা চুক্তিতে জেলা নির্বাচন অফিসে আগুন দেয় আসামি রুবেল। গতকাল জুমুয়াবার পুলিশ সুপার তার কার্যালয়ের সম্মেলন কক্ষে প্রেস ব্রিফিং করে এ তথ্য জানান।
১২ ডিসেম্বর দিবাগত রাতে লক্ষ্মীপুর জেলা নির্বাচন অফিসে আগুন দেয় মুখোশ পরা এক যুবক। অফিসের সিসিটিভি ফুটেজ পুলিশ সংগ্রহ করে অনুসন্ধানে নামে। এরপর পুলিশ একপর্যায়ে অভিযুক্ত রুবেলকে শনাক্ত করে।
পুলিশ সুপার জানান, প্রয়াত সাবেক সংসদ সদস্য শাহাজাহান কামাল এমপির এপিএস শিশুল চক্রবর্তীর নির্দেশে ১০ হাজার টাকার বিনিময়ে অভিযুক্ত রুবেল নির্বাচন অফিসে আগুন দেয়। আগুন দেওয়ার আগে রুবেলকে দুই হাজার টাকা দেওয়া হয়। আগুন দেওয়ার পরে চুক্তির আট হাজার টাকা পরিশোধ করে শিমুল চক্রবর্তী।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।