১০০ বিলিয়ন ডলার বাজেট ঘাটতিতে পড়তে যাচ্ছে রাশিয়া -জেলেনস্কি
, ২৯ রবিউছ ছানী শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২৩ খমীছ, ১৩৯৩ শামসী সন , ২২ অক্টোবর, ২০২৫ খ্রি:, ০৬ কার্তিক, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
রাশিয়া আগামী বছর প্রায় ১০০ বিলিয়ন ডলার বাজেট ঘাটতির মুখে পড়বে, এমন দাবি করেছে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি। চলমান রাশিয়া-ইউক্রেন যুদ্ধের দীর্ঘায়িত খরচ মস্কোর অর্থনীতিতে বড় চাপ তৈরি করেছে বলে মন্তব্য করে সে।
গত সোমবার কিয়েভ ইনডিপেনডেন্টের খবরে বলা হয়, এক সংবাদ সম্মেলনে জেলেনস্কি বলে, ‘আমরা ধারণা করছি, আগামী বছরে রাশিয়ার বাজেট ঘাটতি প্রায় ১০০ বিলিয়ন ডলারে পৌঁছাবে। এক মাস আগেও এই ঘাটতির পরিমাণ ছিলো ৭১ বিলিয়ন ডলার। নভেম্বর মাসে ইউক্রেনীয় গোয়েন্দা সংস্থার বিস্তারিত বিশ্লেষণ প্রকাশ করা হবে বলেও সে জানায়।
জেলেনস্কি আরও বলে, যুক্তরাষ্ট্রের ভারতের বিরুদ্ধে আরোপিত ৫০ শতাংশ শুল্ক রাশিয়ার অর্থনীতির ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করতে পারে। এতে ভারত যদি রুশ তেল আমদানি কমায়, তাহলে মস্কোর রাজস্ব আয় আরও কমে যেতে পারে।
রাশিয়ার অর্থ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, আগস্টের শেষ নাগাদ দেশটির বাজেট ঘাটতি দাঁড়িয়েছে ৪ দশমিক ১৯ ট্রিলিয়ন রুবল (প্রায় ৪৯.৪ বিলিয়ন ডলার), যা ইতিমধ্যেই সরকারের বার্ষিক লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে।
কিয়েভভিত্তিক ন্যাশনাল ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজিক স্টাডিজের পররাষ্ট্রনীতি বিশ্লেষক ইভান বলে, ‘বর্তমান ধারা অব্যাহত থাকলে ২০২৫ সালের শেষ নাগাদ রাশিয়ার বাজেট ঘাটতি ৮ ট্রিলিয়ন রুবল বা প্রায় ১০০ বিলিয়ন ডলার ছাড়াতে পারে। ’
তুলনামূলকভাবে, রাশিয়ার ২০২৬ সালের খসড়া বাজেটে চলতি বছরের ঘাটতির অনুমান করা হয়েছে ৫.৮ ট্রিলিয়ন রুবল (৭০ বিলিয়ন ডলারের বেশি)। বাজেট ঘাটতি সামাল দিতে মস্কো ইতিমধ্যেই বেশ কিছু কঠিন অর্থনৈতিক পদক্ষেপ নিয়েছে।
এর মধ্যে রয়েছে মূল্য সংযোজন কর বাড়ানো, কিছু প্রতিষ্ঠানে কর্মঘণ্টা কমিয়ে বেতন হ্রাস, এবং জ্বালানি ভর্তুকি কমানোর পরিকল্পনা। তবে, ভর্তুকি কমানোর পদক্ষেপ ইতিমধ্যেই কিছু অঞ্চলে জ্বালানি সংকট তৈরি করেছে।
ইভান সতর্ক করে বলেছে, বাজেট ঘাটতি পূরণে যদি রাশিয়া অতিরিক্ত মুদ্রা ছাপানোর পথ বেছে নেয়, তাহলে দেশটি অতিমুদ্রাস্ফীতির ঝুঁকিতে পড়বে। অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে সবচেয়ে যুক্তিসঙ্গত পদক্ষেপ হতে পারে প্রতিরক্ষা ব্যয় কমানো; বলেছে সে।
রাশিয়ার ২০২৫ সালের বাজেটে ১৩.৫ ট্রিলিয়ন রুবল (১৬৪.৫ বিলিয়ন ডলার) প্রতিরক্ষা ব্যয়ের জন্য বরাদ্দ রাখা হয়েছে, যা মোট ব্যয়ের প্রায় ৩২ শতাংশ। ২০২৬ সালে এই ব্যয় কিছুটা কমে ১২.৯ ট্রিলিয়ন রুবল (১৫৭.২ বিলিয়ন ডলার) হওয়ার কথা, যা প্রায় ৭.৩ বিলিয়ন ডলার বা ৪.৪ শতাংশ হ্রাস।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মিশরের সামরিক শক্তি ‘বৃদ্ধি’ নিয়ে উদ্বিগ্ন সন্ত্রাসী ইসরায়েল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজাদ কাশ্মিরে খাবার-জ্বালানি-ওষুধের প্রবেশ বন্ধ করে দিয়েছে পাকিস্তান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আলোচনা চলাকালে জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধানকে হত্যার ষড়যন্ত্র করেছিলো মোসাদ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২১ হাজার কর্মী ছাঁটাই করলো ওরাকল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইউরোপজুড়ে দাবদাহে বাজিমাত: স্পেনে প্রাণ গেছে ২১২ জনের
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করলো ওমান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমরা কোনো অবস্থাতেই আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা করবো না -পেজেশকিয়ান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুদ্ধ অবসানের চুক্তিটি ‘যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘোষণা’ -ইরান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ৩০০ বিলিয়ন ডলারের তহবিল কেবলই ‘আকাক্সক্ষা’ -কাতার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উপসাগরীয় মিত্রদের কাছে ইরানচুক্তি ‘বিক্রির’ চেষ্টায় যুক্তরাষ্ট্র!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাজ্যে ৫০ বছরের রেকর্ড তাপপ্রবাহ, এক হাজারের বেশি স্কুল বন্ধ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘ইসরায়েল যুদ্ধক্ষেত্রে কখনোই লক্ষ্য অর্জন করতে পারবে না’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












