রাখাইনে বিদেশি বিনিয়োগের পরিকল্পনা আরাকান আর্মি প্রধানের
, ২৯ রবিউছ ছানী শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২৩ খমীছ, ১৩৯৩ শামসী সন , ২২ অক্টোবর, ২০২৫ খ্রি:, ০৬ কার্তিক, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
মিয়ানমারের রাখাইন রাজ্যে সশস্ত্র আরাকান আর্মির নেতৃত্বে থাকা তুন মিয়াত নাইং জানিয়েছে, তাদের লক্ষ্য কেবল সামরিক নয়, কূটনৈতিক ও অর্থনৈতিকভাবেও অঞ্চলকে শক্তিশালী করা।
সে বলেছে, ‘চীন, ভারত ও থাইল্যান্ডকে বিবেচনায় রেখে আমরা রাখাইন রাজ্যে ভারসাম্য বজায় রাখার চেষ্টা করছি। বিদেশি বিনিয়োগ কর্মসংস্থান সৃষ্টি করবে, কিন্তু তা আমাদের জনগণের কল্যাণে কাজে লাগাতে হবে। ’
সম্প্রতি ইরাবতী ম্যাগাজিন তিন কিস্তিতে তার দীর্ঘ সাক্ষাৎকার প্রকাশ করে। সাক্ষাৎকার নিয়েছে ইরাবতীর এডিটর-ইন চিফ অং জ।
সাক্ষাৎকারে তুন মিয়াত বলেছে, বাংলাদেশ ও আরাকান আর্মির মধ্যে সম্পর্ক শুরুর দিকে ইতিবাচক মনে হলেও শরণার্থী ইস্যুতে চাপ সৃষ্টি হয়েছে। শরণার্থী প্রত্যাবাসনে নিরাপত্তা ও কর্মসংস্থান নিশ্চিত করার ওপর জোর দেয় সে।
রাখাইন রাজ্যে বিদেশি বিনিয়োগ প্রসঙ্গে সে বলেছে, ‘আমাদের অঞ্চলের কৌশলগত সম্পদকে কার্যকরভাবে ব্যবহার করতে হবে। চীন ও ভারতের বিনিয়োগ আমাদের জন্য সুবিধাজনক, কিন্তু তা জনগণের জীবনমান উন্নয়নে কাজে লাগানো হবে। ’
জোট ও প্রতিরোধ আন্দোলন সম্পর্কেও সে বলে, ‘অপারেশন ১০২৭’-এর সময় গঠিত জোট নীতিগতভাবে এখনো ঐক্যবদ্ধ, তবে কাজের ধরণ আগের মতো নেই। একসাথে কাজ চালিয়ে যাওয়ার চেষ্টা চলছে।
সে স্পষ্ট করে, আরাকান আর্মি একটি ‘সরকারের মতো’ কৌশলগত চিন্তাভাবনা করছে। ভবিষ্যতে নিজেদের স্বার্থ রক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে দেশটির কৌশল হবে সাবধান এবং বাস্তববাদী।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
দখলদারদের বসতি সম্প্রসারণ বন্ধের দাবি যুক্তরাজ্যের
২১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ভারতের সঙ্গে সম্পর্ক জোরালো করার আহ্বান আফগান দূতের
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বলিউড সিনেমা বানিয়ে যুদ্ধের পরাজয় মুছে ফেলা যায় না : পাকিস্তান
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ককরোচের পর এবার মোদির সামনে নতুন বিপদ ‘দিমাগি নকশাল’
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘মুসলিমরা জেরুজালেমের অধিকার ছাড়বে না’ পাঠ্যপুস্তক থেকে এ বাক্য বাদ!
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইউরোপে ঋণের খরচ সর্বোচ্চ পর্যায়ে
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘ইসরাইলি বসতিস্থাপনকারীদের কর্মকা- সন্ত্রাসবাদ’
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হামাসের বীরত্ব:
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
এবার কুহেন্দুকে ১০ দিনের আলটিমেটাম ককরোচদের
১৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
গাজায় বসবাসের অযোগ্য তাঁবুতে ৮ লাখের বেশি ফিলিস্তিনি
১৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সাগরে ৪ দিন বিদ্যুৎহীন ছিলো মার্কিন যুদ্ধজাহাজ
১৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হরমুজ-যুদ্ধবিরতি নিয়ে তুরস্ক ইরানের ফোনালাপ
১৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)