হোটেল, রেস্তোরা, ক্যান্টিনে গরুর গোশত বন্ধ করতে চাওয়া ব্যক্তিদের কিছু প্রশ্নের উত্তর (১)
, ২৫ শাওওয়াল শরীফ, ১৪৪৫ হিজরী সন, ০৬ ছানী আশার, ১৩৯১ শামসী সন , ০৫, মে, ২০২৪ খ্রি:, ২২ বৈশাখ, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) আপনাদের মতামত
(১) প্রশ্ন :
“গরুর গোশত খাওয়া হালাল, কিন্তু ঈমানের অঙ্গ নয়। সুতরাং অন্য ধর্মের লোকের কথা চিন্তা করে হোটেল, রেস্তোরা বা হল ক্যান্টিন/ডাইনিং এ মুরগী বা ছাগলের গোশত খাওয়া যায় কি না?”
উত্তর :
গরুর গোশত খাওয়া হালাল এবং মুস্তাহাব সুন্নত। তবে ক্ষেত্রে বিশেষে গরুর গোশত খাওয়া ঈমানের অঙ্গ। এ সম্পর্কে পবিত্র কুরআন শরীফের সূরা বাকারার ২০৮ নম্বর আয়াত শরীফের শানে নুযূল জানা প্রয়োজন।
সূরা বাকারা শরীফ : ২০৮ নং আয়াত শরীফ উনার শানে নুযূল:
বিশিষ্ট ছাহাবী আব্দুল্লাহ বিন সালাম রদ্বিয়াল্লাহু আনহু। তিনি পূর্বে ইহুদী ধর্মের অনুসারী ছিলেন। ইহুদীদের জন্য উটের গোস্ত খাওয়া হারাম ছিলো। সে কারনে আব্দুল্লাহ বিন সালাম রদ্বিয়াল্লাহু আনহু কখনো উটের গোস্ত খান নাই। যেহেতু তিনি কখনো উটের গোস্ত কখনো খান নাই সেহেতু উটের গোস্ত উনার কাছে খাওয়াটা বিব্রতকর ছিলো। তিনি বললেন, ইয়া রসূলাল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ! আমিতো কখনো উটের গোস্ত খাই নাই , আমাকে উটের গোস্ত না খাওয়া অনুমতি দিন। এসময় আল্লাহ পাক ওহী নাজিল করলেন-
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا ادْخُلُوا فِي السِّلْمِ كَافَّةً وَلَا تَتَّبِعُوا خُطُوَاتِ الشَّيْطَانِ إِنَّهُ لَكُمْ عَدُوٌّ مُبِينٌ
অর্থ: হে ঈমানদারগণ ! তোমরা ইসলামে পরিপূর্ণ ভাবে প্রবেশ কর। শয়তানকে অনুসরণ করো না। নিশ্চয়ই শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। " [ সূরা বাক্বারা ২০৮]
অর্থাৎ মুসলমান হতে হলে ইসলামে বিধানে পরিপূর্ণ দাখিল হতে হবে। এর বাইরে অন্যকোন বিষয় চলবে না। মুসলমানদের জন্য যেটা হালাল সেটা গ্রহণ করতে হবে।
ফিকিরের বিষয়, সাধারনভাবে শরীয়তের বিধান অনুযায়ী উটের গোস্ত খাওয়া কিন্তু ফরজ,ওয়াজিব কোনটাই না। এটা একটা মুস্তাহাব সুন্নত । কিন্তু যেহেতু হযরত আব্দুল্লাহ বিন সালাম ইসলাম গ্রহন করেছেন সেহেতু ইসলামের বিধান উনার জন্য ফরজ হয়ে গেছে। সেটাই বলা হয়েছে ইসালামে পরিপূর্ণ দাখিল হও, শয়তানের পথ অনুসরন করো না। অতঃপর আব্দুল্লাহ ইবনে সালাম রদ্বিয়াল্লাহু আনহু উটের গোস্ত গ্রহণ করলেন।
সূরা বাকারা : ২০৮ আয়াত শরীফ পাঠে স্পষ্ট হয়, উটের গোস্ত খাওয়া হালাল, কিন্তু ফরজ নয়। কিন্তু যখন বিধর্মী আকিদ্বা কারণে তা খাওয়া-না খাওয়ার প্রশ্ন আসছে, তখন উটের গোশত খাওয়া ঈমানের অঙ্গ হয়ে যায়। ঠিক তেমনি, গরুর গোশত খাওয়া হালাল, তবে ফরজ নয়। কিন্তু যখন বিধর্মীদের আকিদ্বার কারণে তা খাওয়া-না খাওয়ার প্রশ্ন আসবে, তখন গরুর গোশত খাওয়া ঈমানের অঙ্গ হয়ে যাবে।
-মুহম্মদ সামদানি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বাংলাদেশের ৫০ লক্ষ পদাতিক বাহিনীর জন্য ৩য় প্রজন্মের এটিজিএম রোডম্যাপ (পর্ব ৮)
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
১০০০ নতুন সেনাক্যাম্প স্থাপনের কৌশলগত অপরিহার্যতা (২)
২১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছির আলাইহিস সালাম উনার নির্দেশনা মুবারক পালনেই সফলতা। ঢাকামুখী জনস্রোত বন্ধ এবং ঢাকা শহরের প্রশাসনিক ও প্রাতিষ্ঠানিক বিকেন্দ্রীকরণ ব্যতীত অন্য কোন পদ্ধতিতে কখনোই যানজট নিরসনের স্থায়ী সমাধান হবে না (১২)
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
একবিংশ শতাব্দীর কৌশলগত প্রতিরক্ষা রূপরেখা (২)
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
একবিংশ শতাব্দীর কৌশলগত প্রতিরক্ষা রূপরেখা (১)
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জান্নাতের টিকিট বিক্রিকারী জামাতীরা কী মনে করে? বেহেশতে- যাওয়ার প্রস্তুতি হিসেবেই দুনিয়াতেই হারাম মদের সাথে সম্পৃক্ত থাকা উচিত! নাউযুবিল্লাহ। বিএনপির ভাষায় জামাত মুনাফেক। জাহান্নামের নি¤œস্তরের বাসিন্দা মুনাফিকরা- ভোটের বিনিময়ে জান্নাতের টিকিট বিক্রি করে তারা যে সত্যিই বড় মুনাফেক, তাই প্রমাণ করছে। মাতালদের পক্ষেই সম্ভব ভোটের বিনিময়ে জান্নাতের টিকিট বেচা।
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সার্বভৌমত্বের বিনিময়ে কী পাচ্ছি আমরা? - আকসা ও জিসোমিয়া চুক্তি প্রত্যাখ্যান করুন
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
চট্টগ্রাম বন্দর বিদেশীদের ইজারা দিলে বাংলাদেশ যে সমস্ত গুরুতর হুমকিতে পড়বে
১১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উত্তরাঞ্চলে এক ভয়ংকর চক্রান্ত ও আলেম সমাজের নীরবতা
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পুরোনো স্মার্টফোন বিক্রির আগে যে কাজ না করলে বিপদ
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পেগাসাসের জাল বিস্তার বাংলাদেশেও। সবাই সাবধান।
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
৫০ লক্ষের বাহিনী ও ভবিষ্যতের সাইবার যুদ্ধক্ষেত্রের মহাপ্রস্তুতি (পর্ব-৩)
০৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)












