হোটেল-রেস্তোরাঁয় গরুর গোশত নিষিদ্ধ করলো আসাম
আল ইহসান ডেস্ক:
ভারতের আসামে সব হোটেল, রেস্তোরাঁ ও উন্মুক্ত স্থানে গরুর গোশত পরিবেশন ও খাওয়া নিষিদ্ধ করা হয়েছে। গত বুধবার রাজ্যের মন্ত্রিসভার বৈঠকের পর এই ঘোষণা দেয় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। বৈঠকে গরুর গোশত খাওয়ার আইন সংশোধন করে নতুন বিধি অন্তর্ভুক্ত করা হয়।
উগ্র হিন্দুত্ববাদী মুখ্যমন্ত্রী বলেছে, আমরা আগে গরু রক্ষার জন্য একটি বিল প্রবর্তন করেছিলাম এবং তাতে সফল হয়েছি। এখন আমরা সিদ্ধান্ত নিয়েছি, রাজ্যের কোনো হোটেল বা রেস্তোরাঁয় গরুর গোশত পরিবেশন করা হবে না এবং এটি কোনও জনসভা বা উন্মুক্ত স্থানে খাওয়ানো যাবে না।
মুখ্যমন্ত্রী বলেছে, আগে আমরা মন্দিরের পাঁচ কিলোমিটারের মধ্যে বিধিনিষেধ আরোপের সিদ্ধান্ত নিয়েছিলাম। এখন আমরা অন্যান্য এলাকাতেও এটি সম্প্রসারণ করতে যাচ্ছি।
তবে সরকারের এই সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করেছে রাজ্যের বিরোধী দল অল ইন্ডিয়া ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্ট (এআইইউডিএফ)। তারা অভিযোগ করেছে, এর মাধ্যমে সরকার মূল সমস্যা থেকে জনগণের দৃষ্টি অন্যদিকে সরিয়ে নিচ্ছে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।