অজ্ঞাত রহস্যময় রোগ:
কঙ্গোতে অন্তত ৭৯ জনের মৃত্যু
, ৩ রা জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৬ হিজরী সন, ০৮ সাবি’, ১৩৯২ শামসী সন , ০৬ ডিসেম্বর, ২০২৪ খ্রি:, ২১ অগ্রহায়ণ, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) দেশের খবর
মধ্য আফ্রিকার দেশ কঙ্গোতে (ডিআর কঙ্গো) রহস্যময় এক রোগে কমপক্ষে ৭৯ জনের মৃত্যু হয়েছে। অজ্ঞাত ফ্লু-জাতীয় রোগে আক্রান্ত হয়ে তারা মারা গেছে বলে জানানো হয়েছে।
এছাড়া এই রোগে মৃতদের বেশিরভাগই বয়সে কিশোর ও তরুণ। গত বুধবার (৪ ডিসেম্বর) রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
প্রতিবেদনে বলা হয়েছে, কঙ্গোর দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ফ্লু-এর মতো উপসর্গ সৃষ্টিকারী একটি অজ্ঞাত রোগে অন্তত ৭৯ জন মারা গেছে বলে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। মন্ত্রণালয় বলেছে, মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে বেশিরভাগেরই বয়স ১৫ থেকে ১৮ বছরের মধ্যে।
বিবিসি বলছে, ফ্লু-এর মতো উপসর্গ সৃষ্টিকারী অজ্ঞাত এই রোগে আক্রান্তদের মধ্যে জ্বর, মাথাব্যথা, সর্দি এবং কাশি, শ্বাসকষ্ট এবং রক্ত স্বল্পতার মতো লক্ষণগুলো দেখা যাচ্ছে এবং এতে ৩০০ জনেরও বেশি লোক আক্রান্ত হয়েছে।
পরিস্থিতি মোকাবিলা করতে এবং রোগের প্রকৃতি তদন্ত করার জন্য প্রতিক্রিয়া দলগুলোকে কোয়াঙ্গো প্রদেশে, বিশেষ করে ওই প্রদেশের পাঞ্জি স্বাস্থ্য অঞ্চলে পাঠানো হয়েছে। অজ্ঞাত এই রোগে সেখানেই সবচেয়ে বেশি মানুষ আক্রান্ত হয়েছে।
উল্লেখ্য, দেশটি চলতি বছর এমপক্সের মারাত্মক প্রাদুর্ভাবেরও সম্মুখীন হয়েছে। চলতি বছরের জানুয়ারি থেকে জুলাইয়ের মধ্যে দেশটি প্রায় ১৪ হাজার ৫০০ জনের মধ্যে এই সংক্রমণ রেকর্ড করেছে। এছাড়া বছরের পর বছর ধরে ইবোলার মোকাবিলাও করছে ডিআর কঙ্গো।
---------------
এ সম্পর্কিত আরো সংবাদ
-
৫ ইসলামী ব্যাংকের আমানত ফেরত নিয়ে সংসদে নানা প্রশ্ন
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
চীনে ব্যবসা সম্প্রসারণে প্রথম ‘বিনিয়োগ কার্যালয়’ খোলার ঘোষণা
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ঢাকায় ৭ মাত্রার ভূমিকম্পে তিন লাখ প্রাণহানির শঙ্কা!
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
৯ম পে-স্কেল চূড়ান্ত, এলপিআর- এ থাকা কর্মকর্তারাও পেতে পারেন সুবিধা
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ঘুষ-দুর্নীতিতে শীর্ষে পাসপোর্ট অফিস-বিআরটিএ
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
অভ্যন্তরীণ নৌপথে বাড়ছে ফি, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বাড়ার শঙ্কা
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
চট্টগ্রামে ২৫ হাজার কোটি টাকার মনোরেল প্রকল্প বাতিল করল চসিক
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বাংলাদেশ-চীন প্রধানমন্ত্রীর বৈঠকে ২ চুক্তি ও ১৩ সমঝোতা স্মারক সই
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মেহেরপুর সীমান্তে ১০ জনের পুশইন ঠেকাল বিজিবি
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
তিন মেয়েসহ মাকে কুপিয়ে হত্যা, অভিযুক্ত গণপিটুনিতে নিহত
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
দেশে ৮২ লাখ মানুষ মাদকে আসক্ত -স্বরাষ্ট্রমন্ত্রী
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মসজিদে মুসল্লিদের মোবাইল চুরি, চোরকে পিটিয়ে হত্যা
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)