হে মা-বোনেরা! নিজের সৌন্দর্য্য প্রদর্শন করে জাহান্নামী হবেন না
, ১৫ যিলক্বদ শরীফ, ১৪৪৫ হিজরী সন, ২৫ ছানী আশার, ১৩৯১ শামসী সন , ২৪ মে, ২০২৪ খ্রি:, ১০ জৈষ্ঠ্য, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) মহিলাদের পাতা
মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন-
وَقَرۡنَ فِیۡ بُیُوۡتِکُنَّ وَلَا تَبَرَّجۡنَ تَبَرُّجَ الۡجَاهِلِیّةِ الۡاُوۡلٰی.
অর্থ: “আর তোমরা নিজগৃহে অবস্থান করবে, আইয়্যামে জাহেলী যুগের মহিলাদের মতো নিজেদেরকে প্রদর্শন করে ঘুরে বেড়াবে না”। (পবিত্র সূরা আহযাব শরীফ, আয়াত শরীফ-৩৩)
পবিত্র কালামুল্লাহ শরীফ উনার মধ্যে মহান আল্লাহ পাক তিনি পরিষ্কার নির্দেশ মুবারক দান করেছেন- মহিলা তথা নারী জাতিকে উদ্দেশ্য করে, তারা যেনো আইয়্যামে জাহিলিয়াতের মতো বেপর্দা-বেশরা হয়ে চলাফেরা না করে। অথচ বর্তমানে মুসলিম নারী জাতি দাবি করে অধিকাংশ মহিলারা বিভিন্ন কারণে-অকারণে নিজের ঘর হতে বের হয়ে রাস্তা-ঘাট, বাজার-মার্কেট, হোটেল-রেস্তোরা, কমিউনিটি সেন্টার, সহশিক্ষার নামে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় ইত্যাদিতে নিজের সৌন্দর্য্যকে প্রদর্শন করে, বেশরা বেগানা অবস্থায় পর পুরুষের সাথে হাসাহাসি মাতামাতিতে লিপ্ত থাকে। নাউযুবিল্লাহ!
মহিলারা তাদের জরুরতে ঘর হতে বের হতে পারবে, এতে ইসলামী শরীয়তে কোন বাধা নেই। কিন্তু সে অবস্থায়ও তাদেরকে অবশ্যই শরয়ী সুন্নতী বোরকায় আবৃত হয়েই প্রয়োজনীয় কাজে বের হতে হবে।
মহান আল্লাহ পাক উনার এমন আদেশ নিষেধগুলো কিভাবে মহিলারা নিজেদের জীবনে বাস্তবায়ন করবে সেটাই প্রতিনিয়ত তা’লীম-তালকীনের মাধ্যমে শিক্ষা দেয়া হয় আমাদের মহাসম্মানিতা আম্মাজী ক্বিবলা সাইয়্যিদাতুনা হযরত উম্মুল উমাম আলাইহাস সালাম উনার নূরানী তা’লিমী মাহফিলে।
সেজন্য প্রত্যেক পুরুষের জন্য দায়িত্ব কর্তব্য হলো- অধীনস্থ মহিলাদেরকে মহান আম্মাজী ক্বিবলা আলাইহাস সালাম উনার মুবারক তা’লীমে আনার ব্যবস্থা করা এবং নিজেরাও নিজ নিজ ঘরে নিয়মিত পারিবারিক তা’লীমের ব্যবস্থা করে সকলেই আল্লাহওয়ালা ও আল্লাহওয়ালী হবার জন্য সার্বিক কোশেশ করা। মহান আল্লাহ পাক তিনি আমাদের সবাইকে সেই তাওফিক দান করুন। আমীন।
-মেহরোমা মুনজির।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
তালাক দেয়ার অধিকারী কে? চেয়ারম্যান, মেম্বার নাকি আহাল বা স্বামী? (২)
০৮ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ইখলাছ অর্জন করা ফরজ; ইখলাছ ছাড়া ইবাদত-বন্দেগী কবুল হয় না
০৮ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মহান আল্লাহ পাক এবং উনার হাবীব, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদের- সন্তুষ্টি-রেযামন্দি লাভের জন্য সন্তান প্রতিপালন করা সুন্নত (৬)
০৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
একখানা মহাসম্মানিত সুন্নাত মুবারক আমল করলে, মহান আল্লাহ পাক উনার পক্ষ থেকে ৪টি নিয়ামত মুবারক
০৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
“যিনি সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ উনাকে বিশেষ মর্যাদা দিলেন, তিনি অবশ্যই ঈমান নিয়ে দুনিয়া থেকে বিদায় নিবেন এবং বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করবেন”
০৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
৩টি বিশেষ নেক কাজ, যা ইন্তেকালের পরও জারি থাকে
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
যে ৪ শ্রেণীর লোকদের জন্য ক্বিয়ামতের দিন সুপারিশ ওয়াজিব হবে
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মহিলাদের সুন্নতী লিবাস, অলংকার ও সাজ-সজ্জা (২৭)
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
হাশরের ময়দানে যে ৫টি প্রশ্নের উত্তর প্রত্যেককেই দিতে হবে
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
হুব্বে রসূল ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম
০৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সর্বক্ষেত্রে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে প্রাধান্য দিতে হবে
০৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি সৃষ্টির শুরুতেই মহান আল্লাহ পাক উনার কুদরত মুবারক উনার মধ্যে ছিলেন, আছেন এবং অনন্তকাল থাকবেন
০৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)












