মহিলাদের সুন্নতী লিবাস, অলংকার ও সাজ-সজ্জা (২৭)
, ২০ ছফর শরীফ, ১৪৪৮ হিজরী সন, ০৫ ছালিছ, ১৩৯৪ শামসী সন , ০৪ আগস্ট, ২০২৬ খ্রি:, ২০ শ্রাবণ, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) মহিলাদের পাতা
কৃত্রিম চুল ব্যবহার ও উল্কি করা, ভ্রু উপড়িয়ে ফেলা, রেত দ্বারা ঘষে দাঁতের মাঝে ফাঁক সৃষ্টি হারাম :
عن حَضْرَتْ حُميد ابنِ عبدِ الرحمن رَحْمَةُ اللهِ عَلَيْهِ أنه سَمعَ حَضْرَتْ معاويةَ بنَ أبي سفيانَ رضي اللهُ تَعَالٰى عَنهُما عام حجَّ وهو على المِنبرِ وتناول قُصَّةً مِنْ شَعرٍ كانت في يَدِ حَرَسِنيّ يقولُ يا أهْلَ المدينةِ اْين عُلمَاؤُكم؟ سمعتُ رسولَ الله صلَّى الله عليه وسلم ينهى عن مِثل هذه ويقول إنما هَلَكَتْ بَنو إسرائيلَ حين اتَّخَذَ هذه نِساؤُهُمْ.
অর্থ: হযরত হুমাইদ ইবনে আব্দুর রহমান রহমতুল্লাহি আলাইহি উনার থেকে বর্ণিত: তিনি বলেন, হযরত মুয়াবিয়া ইবনে আবূ সুফিয়ান রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুমা তিনি উনার খিলাফতকালীন সময়ে হজ্জের বৎসর মিম্বর শরীফে আরোহণ করে উনার পাহারায় নিযুক্ত একজন দেহরক্ষীর হাত থেকে একগুচ্ছ কৃত্রিম চুল হাতে নিয়ে সবাইকে সম্বোধন করে বললেন, হে পবিত্র মদীনা শরীফ উনার অধিবাসীগণ! আপনাদের আলেমগণ কোথায়? আমি নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে বলতে শুনেছি যে, বনী ইসরাঈলের নারীগণ এই কৃত্রিম চুল ব্যবহারের কারণে ধ্বংস হয়েছে। নাঊযুবিল্লাহ! (আবূ দাউদ শরীফ)
মহাসম্মানিত মহাপবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে বর্ণিত রয়েছে-
عَنْ حَضْرَتْ نافعٍ رَحْمَةُ اللهِ عَلَيْهِ عن حَضْرَتْ عبدِ الله بنِ عُمَرَ رضي اللهُ عَنهُ قال لعَنَ رسولُ الله صلَّى الله عليه وسلم الواصِلَةَ والمُستوصِلةَ والوَاشِمةَ والمُستَوشِمَةَ.
অর্থ: হযরত আব্দুল্লাহ ইবনে উমর রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি বলেন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ঐ সকল নারীদের প্রতি অভিশাপ দিয়েছেন, যারা কৃত্রিম চুল তৈরী করে, যারা তা ব্যবহার করে, যারা দেহে উল্কি লাগিয়ে দেয় এবং যারা উল্কি লাগায়। নাঊযুবিল্লাহ! (বুখারী শরীফ, আবূ দাউদ শরীফ, মুখতাছারু ইমামিল বুখারী-৪/৫৪)
عن حَضْرَتْ عبدِ الله بنِ عُمَرَ رضي اللهُ تَعَالٰى عَنهُ قَالَ لَعَنَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ الْوَاشِمَاتِ وَالْمُسْتَوْشِمَاتِ وَالْمُتَنَمِّصَاتِ وَالْمُتَفَلِّجَاتِ لِلْحُسْنِ الْمُغَيِّرَاتِ لِخَلْقِ اللَّهِ.
অর্থ: হযরত আব্দুল্লাহ ইবনে হযরত উমর রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু থেকে বর্ণিত: তিনি বলেন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন, অভিশাপ ঐ নারীদের প্রতি যারা সৌন্দর্যের উদ্দেশ্যে দেহে উল্কি লাগিয়ে দেয় এবং যারা উল্কি লাগায়, ভ্রু উপড়িয়ে কপাল বড় করে, রেত দিয়ে দাঁত ঘষে সরু করে মহান আল্লাহ পাক উনার সৃষ্টিকে পরিবর্তন করে। নাঊযুবিল্লাহ! (ইবনে মাজাহ শরীফ, মুসনাদে শাশী)
ইমাম নববী রহমতুল্লাহি আলাইহি তিনি বলেন-
وَهُوَ حَرَام إِلَّا إِذَا نَبَتَ لِلْمَرْأَةِ لِحْيَة أَوْ شَوَارِب.
অর্থ: ভ্রু উপড়িয়ে কপাল বড় করা হারাম তবে, কোন মহিলার যদি দাড়ি গজায় বা মোছ গজায় তা উপড়িয়ে ফেলতে হবে। (আওনুল মা’বূদ-৯/২০৭)
মহাসম্মানিত মহাপবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে বর্ণিত রয়েছে-
عَنْ حَضْرَت زَيْنَبَ بِنْتِ أَبِي سَلَمَةَ رضي اللهُ تَعَالٰى عَنهُ أَنَّ سَيِّدَتنَا حَضْرَت اُمّ الْمؤْمِنِيْنَ الحادية عشر عَلَيْهَا السَّلَام لَمَّا جَاءَهَا نَعْيُ أَبِي سُفْيَانَ دَعَتْ بِصُفْرَةٍ بَعْدَ الثَّالِثِ فَمَسَحَتْ بِهَا عَارِضَيْهَا وَذِرَاعَيْهَا وَقَالَتْ: إِنِّي كُنْتُ غَنِيَّةً عَنْ هَذَا لَوْلَا أَنِّي سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُول لَا يَحِلُّ لِامْرَأَةٍ تُؤْمِنُ بِاللَّهِ وَالْيَوْمِ الْآخِرِ أَنْ تُحِدَّ عَلَى مَيِّتٍ إِلَّا عَلَى زَوْجٍ فَإِنَّهَا تُحِدُّ عَلَيْهِ أَرْبَعَةَ أَشْهُرٍ وَعَشْرًا.
অর্থ: হযরত যাইনাব বিনতে আবূ সালামা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহা থেকে বর্ণিত: তিনি বলেন, যখন সিরিয়া হতে সাইয়্যিদাতুনা হযরত উম্মুল মু’মিনীন আল হাদিয়াহ আশার আলাইহাস সালাম উনার সম্মানিত আব্বাজান হযরত আবূ সুফিয়ান ইবনে হারব রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার বিছালী শান মুবারক প্রকাশের সংবাদ জানলেন, তার তিনদিন পর তিনি হলুদ রংয়ের সুগন্ধি আনয়ন করলেন। অতঃপর তিনি তা উনার চেহারা মুবারক উনার উভয় পাশের্^ এবং উভয় বাহুতে মেখে নিলেন। অতঃপর তিনি বললেন, আমি এরূপ করা থেকে বেনিয়াজ অর্থাৎ আমি কখনো সুগন্ধি লাগাতাম না। শুধুমাত্র এই কারণে মেখেছি যে, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেছেন, যে মহিলা মহান আল্লাহ পাক ও পরকালের প্রতি পবিত্র ঈমান আনয়ন করেছেন তার পক্ষে তার সম্মানিত আহাল ব্যতিত অন্য কারো জন্য তিন দিনের বেশি শোক পালন করা জায়িয নাই। অবশ্য মহিলা তার আহালের জন্য ৪ মাস ১০ দিন শোক পালন করবে। (সুনানে সায়ী’দ ইবনে মনসূর-২/১০৮, মুখতাছারু ছহীহি ইমামিল বুখারী-৩/৪১৮, বুখারী শরীফ, মুসলিম শরীফ, তিরমিযী শরীফ)
-আল্লামা মুহম্মদ মুফিদুর রহমান।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
হাশরের ময়দানে যে ৫টি প্রশ্নের উত্তর প্রত্যেককেই দিতে হবে
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
হুব্বে রসূল ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম
০৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সর্বক্ষেত্রে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে প্রাধান্য দিতে হবে
০৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি সৃষ্টির শুরুতেই মহান আল্লাহ পাক উনার কুদরত মুবারক উনার মধ্যে ছিলেন, আছেন এবং অনন্তকাল থাকবেন
০৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
তালাক দেয়ার অধিকারী কে? চেয়ারম্যান, মেম্বার নাকি আহাল বা স্বামী? (১)
০১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ইখলাছ অর্জন করা ফরজ; ইখলাছ ছাড়া ইবাদত-বন্দেগী কবুল হয় না
০১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু আনহুম উনাদের সম্পর্কে কটূক্তি করা কাট্টা কুফরী
০১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মহান আল্লাহ পাক এবং উনার হাবীব, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদের- সন্তুষ্টি-রেযামন্দি লাভের জন্য সন্তান প্রতিপালন করা সুন্নত (৫)
৩১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
“যিনি সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ উনাকে বিশেষ মর্যাদা দিলেন, তিনি অবশ্যই ঈমান নিয়ে দুনিয়া থেকে বিদায় নিবেন এবং বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করবেন”
৩১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পিতা-মাতার প্রতি সন্তানের দায়িত্ব-কর্তব্য
৩০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
তিন ধরনের লোক বেহেশতে প্রবেশ করবে না
৩০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাইয়্যিদুল আ’ইয়াদ শরীফ উনার সম্মানার্থে মেহমানদারী করার মাধ্যমে সম্মানিত শাফায়াত মুবারক লাভ
৩০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












