হেলিকপ্টার থেকে গুলিতে নিহত ৯ শিশুর তদন্ত চেয়ে রিট শুনবে হাইকোর্ট
হেলিকপ্টার থেকে করা গুলিতে নিহত ৯ শিশুর তদন্ত চেয়ে করা রিট শুনবে হাইকোর্ট। আজ বুধবার (১৪ আগস্ট) বিচারক শেখ হাসান আরিফের দ্বৈত বেঞ্চে রিটটির শুনানি হবে।
এর আগে এই রিটটি শুনতে অপারগতা প্রকাশ করেছিলো হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ। ৪ আগস্ট রিটটি বিচারক মোস্তফা জামান ইসলাম ও বিচারক এস এম মাসুদ হোসাইন দোলনের বেঞ্চে উপস্থাপন করা হলে বেঞ্চের জ্যেষ্ঠ বিচারক বলেছিলেন, রাজনৈতিক ইস্যু রাজপথে সেটেল হওয়া উচিৎ।
পরে সেই বেঞ্চে শুরু হয় বিক্ষোভকারীদের লক্ষ্য করে পুলিশের সরাসরি গুলি বন্ধে রিটের শুনানি। যা সরাসরি খারিজ করেছিলো হাইকোর্ট।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।