হেলিকপ্টারে মাগুরা যাওয়া প্রসঙ্গে সারজিস ‘সিট খালি ছিল’
সম্প্রতি ধর্ষণের শিকার হয়ে মারা যাওয়া শিশুটির জানাজায় অংশ নিতে মাগুরা যান জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহসহ কয়েকজন নেতা। জানাজায় অংশ নিতে পুলিশের হেলিকপ্টারে মাগুরায় যান তারা। এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। পুলিশের হেলিকপ্টারে ভ্রমণ করায় সমালোচনা করেন অনেকেই। এ নিয়ে মুখ খুলেছেন সারজিস আলম।
গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) নিজের অনলাইনে আইডিতে এসব নিয়ে একটি পোস্ট দেন তিনি।
সারজিস লেখেন, যখন শুনলাম শিশুটি আর নেই তখন সিএমএইচে ছুটে গিয়েছি। সেনাবাহিনী, র্যাব থেকে পরিবারের জন্য বরাদ্দ করা হেলিকপ্টারে যখনই একাধিক সিট খালি থাকার কথা শুনেছি তখনই মাগুরায় গিয়ে তার জানাজায় অংশগ্রহণের ইচ্ছা ব্যক্ত করেছি এবং জানাজা পড়ে আবার ঢাকায় ব্যাক করেছি।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।