হুতি ক্ষেপণাস্ত্রের আঘাতে গ্রিসের কয়লাবাহী জাহাজটি ডুবে গেছে
গ্রিসের মালিকানাধীন কয়লাবাহী জাহাজ ‘টিউটর’ লোহিত সাগরে ডুবে গেছে। গত এক সপ্তাহ আগে এটি ক্ষেপণাস্ত্রের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছিল।
যুক্তরাজ্যের সমুদ্র বাণিজ্য অপারেশন গুরুত্বপূর্ণ সমুদ্রপথে বাণিজ্যিক জাহাজ পর্যবেক্ষণ ও শনাক্ত করে। সংস্থাটি জানিয়েছে, জাহাজটি সম্ভবত ডুবে গেছে এবং অন্যান্য জাহাজগুলোকে ওই এলাকায় সতর্কতা অবলম্বন করতে বলেছে।
লোহিত সাগরের হোদাইদাহ বন্দরে গত ১২ জুন গ্রিসের টিউটর জাহাজে ক্ষেপণাস্ত্র এবং বিস্ফোরকবাহী রিমোট কন্ট্রোল নৌকা আঘাত হানে। এরপর জাহাজটিতে পানি উঠতে শুরু করে।
এর আগে, গত ২ মার্চ হুতিদের ক্ষেপণাস্ত্রের আঘাতে ৪১ হাজার টনেরও বেশি সার বহনকারী ব্রিটিশ মালিকানাধীন রুবিমার জাহাজটি বিধ্বস্ত হয়ে ডুবে যায়।
এদিকে মধ্য গাজায় ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের চোরাগুপ্তা হামলায় বেশ কিছু ইসরইলী সন্ত্রাসী সেনা হতাহতের ঘটনা ঘটেছে।
হামাস ওই মর্টার হামলা সম্পর্কে বলেছে, গাজা সিটির কাছে জেইতুন এলাকায় একটি সামরিক অবস্থানে তারা হামলা চালায়।
জানা গেছে, আলেক্সাড্রোনি ব্রিগেডটি বৃহস্পতিবার বিকেলে নেটজারিম করিডোর দিয়ে যাচ্ছিল। তখনই তারা হামাসের গুপ্তহামলার শিকার হয়। হামাস যোদ্ধারা একেবারে কাছ থেকে তাদের ওপ হামলা চালায়। তারা সৈন্যদের দিকে পাঁচটি মর্টার গোলা বর্ষণ করে।
হতাহতদের উদ্ধার করতেও বেশ বেগ পেতে হয় ইসরাইলি বাহিনীকে। পরে ব্যাপক গোলাবর্ষণ করে জটিল এই অভিযান কার্যক্রম তারা পরিচালনা করে।
আরও পড়ুন
সব ›
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার
হাসিনাকে ফেরাতে ভারত কোনো শর্ত দেয়নি -পররাষ্ট্র প্রতিমন্ত্রী
আগুন সন্ত্রাস করে জনগণের সমর্থন পাবে না দুর্বৃত্তরা -আবদুস সালাম
বান্দরবানের ত্রিদেশীয় সীমান্ত থেকে আটক ৮
বিএনপি ও তিন অঙ্গসংগঠনকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের
পড়ে আছে ৩৫৮ কোটি টাকার লাগেজ ভ্যান -কোচে রূপান্তরের পরিকল্পনা
সীমান্তে সর্বোচ্চ সতর্ক বিজিবি, নজরদারিতে নাইট ভিশন-থার্মাল ড্রোন
খেলাপি ঋণ বেড়ে ৬ লাখ কোটি টাকা
দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা কাঠামো ঢেলে সাজানোর বড় উদ্যোগ নিয়েছে সরকার
পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ডের সভা স্থগিত
রোগ পরীক্ষা করিয়ে বছরে ১,৮৬১ কোটি টাকা কমিশন পান চিকিৎসকেরা
জাতীয় বিশ্ববিদ্যালয় ৩ দিন বন্ধ ঘোষণা
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক তাইয়েবা তাসনীম সিরাজ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জা…
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।