ভয়াবহ তাপপ্রবাহ, দিল্লিতে আট দিনে ১৯২ প্রাণহানি
আল ইহসান ডেস্ক:
ভয়াবহ তাপপ্রবাহের কবলে ভারতের রাজধানী দিল্লি। গত আট দিনে সেখানে ১৯২ জন প্রাণ হারিয়েছে। গত ১১ জুন থেকে ১৯ জুন পর্যন্ত এসব মৃত্যুর ঘটনা ঘটেছে।
চাঞ্চল্যকর এমন তথ্য দিয়েছে, এনজিও ফর হললিস্টিক ডেভেলপমেন্ট। তাদের রিপোর্টে বলা হয়, এখন পর্যন্ত এটাই সর্বাধিক মৃত্যুর রেকর্ড। গত ৭১ ঘণ্টায় সেখানে পাঁচজনের মৃত্যু হয়েছে।
এদিকে এখনও দিল্লিতে তীব্র তাপপ্রবাহ অব্যাহত রয়েছে। এমন পরিস্থিতিতে বুধবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী সরকারি হাসপাতালগুলোতে বিশেষ নির্দেশিকা পাঠিয়েছে। গরমে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি যারা তাদের প্রতি বাড়তি গুরুত্ব দিতে বলা হয়েছে। আপাতত হিটস্ট্রোকের রোগীদেরই অগ্রাধিকার দিতে বলেছে দেশটির সরকার।
স্বাস্থ্য বিভাগ সূত্রের বরাত দিয়ে ভারতীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, নয়ডায় হিট স্ট্রোকের কারণে গত ২৪ ঘণ্টায় ১৪ জনেরও বেশি লোক মারা গেছে।
এনজিও ফর হললিস্টিক ডেভেলপমেন্টের নির্বাহী পরিচালক বলেছে, ১১ জুন থেকে ১৯ জুন পর্যন্ত চরম তাপপ্রবাহের কারণে দিল্লিতে ১৯২ জন মানুষের মৃত্যু রেকর্ড করা হয়েছে।
এনজিওর একটি সমীক্ষায় বলা হয়েছে, তাপপ্রবাহের কারণে মারা যাওয়া মানুষের দাবিহীন মৃতদেহের ৮০ শতাংশই গৃহহীন মানুষ।
আরও পড়ুন
সব ›
বীর যোদ্ধাদের আক্রমণ ঠেকানোর আগে নিজেই বিধ্বস্ত অবস্থায় দখলদারদের কথিত প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম।
৭০ শতাংশ ছাড়, তবু শপিংমলে ক্রেতার খরা
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর শপিংমলগুলোয় চলছে মূল্য ছাড়ের ছড়াছড়ি। কোথাও ২০ শতাংশ, কোথাও ৫০ আবার কোথাও ৭০ শতাংশ প…
২০২৫ সালে রেকর্ড ৫০ হাজার লোক ইসরায়েল ছেড়ে পালিয়েছে
ফোনে আ’লীগ পুনর্বাসনের যে দুটি বার্তা
টাকার জন্য যাত্রীকে জিম্মি, বাঁচাতে গেলে দুজনকে চলন্ত বাস থেকে ফেলে হত্যা
এডিপি বাস্তবায়নের হার এযাবৎকালের সর্বনিম্ন
নিজস্ব প্রতিবেদক: চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথমর চার মাসে (জুলাই-অক্টোবর) সময়ে সরকারের বার্ষিক উন্নয়ন কর্মসূচি …
১০ মাসে পুলিশের ওপর ১৭৬ হামলা
গাজীপুরে বন্ধ ১৩, ছুটি ৫টি; সাভার-আশুলিয়ায় বন্ধ ৫০টি
নিজস্ব প্রতিবেদক: চলমান শ্রমিক অসন্তোষ ও আন্দোলনের জেরে গাজীপুর শিল্পাঞ্চলের ১৩টি তৈরি পোশাক কারখানা অনির্দিষ্…
সমন্বয়হীন প্রকল্পই গলার কাঁটা
শিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩৫ প্লাটুন বিজিবি মোতায়েন
বিএনপি যদি সফল না হয় জনগণ অন্য চিন্তা করবে
ভিউয়ের নেশায় মহাসড়কে চালকদের ভয়ঙ্কর মরণখেলা!
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।