হিযবুত তাহরীরের শীর্ষ সন্ত্রাসী রাজধানী থেকে গ্রেফতার
রাজধানীর আদাবর থেকে নিষিদ্ধ সন্ত্রাসবাদী সংগঠন হিযবুত তাহরীরের শীর্ষ পলাতক নাফিস সালাম উদয়কে গ্রেফতার করেছে র্যাব-২। তার বিরুদ্ধে ৫টি সন্ত্রাস বিরোধী আইনে মামলা রয়েছে। এছাড়া তিনি পুলিশের ওপর হামলার মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি।
গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) র্যাব-২ এর সহকারী পরিচালক এএসপি শিহাব করিম এসব তথ্য জানান।
তিনি বলেন, জুমুয়াবার (৮ জুন) মধ্যরাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজধানীর আদাবর থানা এলাকায় অভিযান চালিয়ে পলাতক আসামি নাফিস সালাম উদয়কে গ্রেফতার করা হয়। নাফিস সালাম উদয় নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিজবুত তাহরীরের শীর্ষ সন্ত্রাসী এবং দাওয়াতি বিভাগের দায়িত্বে ছিলো। সে দীর্ঘদিন ধরে আত্মগোপনে থেকে সংগঠনের কার্যক্রম পরিচালনা করছিলো।
গ্রেফতার নাফিসকে জিজ্ঞাসাবাদের বরাতে এএসপি শিহাব করিম জানান, নাফিস ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে নিষিদ্ধ ঘোষিত উগ্র বই প্রচার ও তরুণ প্রজন্মকে উৎসাহিত করে আসছিলো। সে অফলাইন ও অনলাইনের মাধ্যমে হিযবুত তাহরীরের গ্রুপ লিডারদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে রাষ্ট্র ও সরকার বিরোধী লিফলেট বিতরণ ও দাওয়াতি কাজ করতো।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।