হিমাগারের ভাড়া বাড়ানোর প্রতিবাদে মহাসড়কে শুয়ে পড়লেন কৃষকরা
, ২০ শা’বান শরীফ, ১৪৪৬ হিজরী সন, ২৩ তাসি’, ১৩৯২ শামসী সন , ২০ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রি:, ০৬ ফালগুন, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) দেশের খবর
হিমাগারগুলোতে আলু সংরক্ষণের ভাড়া বৃদ্ধির প্রতিবাদে আবারও বিক্ষোভ করেছেন কৃষকরা। এ সময় অনেক কৃষক রাজশাহী-নওগাঁ মহাসড়কে শুয়ে পড়ে প্রতিবাদ জানান।
গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) দুপুর সাড়ে ১২টার দিকে পবা উপজেলার বায়া বাজার এলাকায় আলু ফেলে বিক্ষোভ করেন তারা।
কৃষকেরা জানান, প্রতি কেজি আলু সংরক্ষণের জন্য আগে হিমাগারগুলোতে চার টাকা ভাড়া দিতে হতো। এবার তা বাড়িয়ে আট টাকা করা হয়েছে। ভাড়া দ্বিগুণ হয়ে যাওয়ায় তারা ক্ষতিগ্রস্ত হবেন। তাই দ্রুত আগের ভাড়া পুনর্র্নিধারণের দাবি জানান। তাদের দাবি না মানা হলে কঠোর আন্দোলনের হুমকি দেন তারা।
কৃষকরা বলেন, আগে প্রতি বস্তা আলু সংরক্ষণের জন্য ২৫৫ টাকা ভাড়া লাগত। এখন তা বাড়িয়ে ৫৬০ টাকা করা হয়েছে। হঠাৎ করে হিমাগারের ভাড়া দ্বিগুণ করায় তারা লোকসানে পড়বেন।
কৃষকরা জানান, এর আগে তাদের আন্দোলনের মুখে কোল্ড স্টোরেজের মালিকপক্ষ ভাড়া কমানোর আশ্বাস দিলেও তা বাস্তবায়ন করেনি। বারবার আবেদন করেও ভাড়া কমানোর দাবি পূরণ না হওয়ায় বাধ্য হয়ে আবারও আন্দোলনে নেমেছেন তারা।
তাদের অভিযোগ, প্রশাসন মাত্র কয়েকজন কোল্ড স্টোরেজ মালিকের স্বার্থ সংরক্ষণ করছে, কিন্তু কৃষকদের বিষয়টি দেখছে না। কৃষকদের দাবি খুবই সামান্য, অথচ তা মানা হচ্ছে না। অথচ কৃষক বাঁচলেই দেশ বাঁচবে।
রাজশাহী মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শফিকুল হক মিলন বলেন, কৃষকদের দাবি যৌক্তিক। প্রশাসনকে উদ্যোগ নিয়ে সব পক্ষের সঙ্গে আলোচনা করে সমস্যার সমাধান করতে হবে, যাতে কোনো পক্ষই ক্ষতিগ্রস্ত না হয়।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
৫ ইসলামী ব্যাংকের আমানত ফেরত নিয়ে সংসদে নানা প্রশ্ন
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
চীনে ব্যবসা সম্প্রসারণে প্রথম ‘বিনিয়োগ কার্যালয়’ খোলার ঘোষণা
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ঢাকায় ৭ মাত্রার ভূমিকম্পে তিন লাখ প্রাণহানির শঙ্কা!
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
৯ম পে-স্কেল চূড়ান্ত, এলপিআর- এ থাকা কর্মকর্তারাও পেতে পারেন সুবিধা
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ঘুষ-দুর্নীতিতে শীর্ষে পাসপোর্ট অফিস-বিআরটিএ
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
অভ্যন্তরীণ নৌপথে বাড়ছে ফি, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বাড়ার শঙ্কা
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
চট্টগ্রামে ২৫ হাজার কোটি টাকার মনোরেল প্রকল্প বাতিল করল চসিক
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বাংলাদেশ-চীন প্রধানমন্ত্রীর বৈঠকে ২ চুক্তি ও ১৩ সমঝোতা স্মারক সই
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মেহেরপুর সীমান্তে ১০ জনের পুশইন ঠেকাল বিজিবি
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
তিন মেয়েসহ মাকে কুপিয়ে হত্যা, অভিযুক্ত গণপিটুনিতে নিহত
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
দেশে ৮২ লাখ মানুষ মাদকে আসক্ত -স্বরাষ্ট্রমন্ত্রী
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মসজিদে মুসল্লিদের মোবাইল চুরি, চোরকে পিটিয়ে হত্যা
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)