হিট স্ট্রোকের ঝুঁকি এড়াতে যেসব ফল খেতে পারেন
, ২৯ মে, ২০২৫ ১২:০০:০০ এএম ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) পাঁচ মিশালী
জেনে নিন, গরমে সুস্থ থাকতে কোন ফলগুলো খাওয়া সবচেয়ে উপকারী-
শসা:
শসা আমরা সালাদ হিসেবে খাই। শুনতে অবাক লাগলেও এটা আসলে ফল। শসায় রয়েছে প্রায় ৯৫ শতাংশ পানি। এটি শুধু শরীর ঠান্ডা রাখে না, পেট ভরাতেও সাহায্য করে। কাঁচা খেতে পারেন, সালাদে যোগ করতে পারেন, আবার ঠান্ডা স্যুপ বা রায়তায় ব্যবহার করলেও ভালো। ত্বককে উজ্জ্বল ও হাইড্রেটেড রাখতে শসা অনবদ্য।
ফুটি:
ফুটি বা মাসমেলনে রয়েছে প্রায় ৯০ শতাংশ পানি। এটি রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে এবং কোষ্ঠকাঠিন্য দূর করে। ফুটির বীজে থাকে অ্যান্টিঅক্সিড্যান্ট যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। গরমে ফুটি খাওয়া তাই দারুণ উপকারী।
তরমুজ:
এই সময়ে বাজারে গেলেই তরমুজের দেখা মিলে। গরমে এই ফলটা দারুণ উপকারী। তরমুজের প্রায় ৯৫ শতাংশ পানি। এই ফলটি শরীরে পানি সরবরাহ করে, তৃষ্ণা মেটায় ও তাপজনিত ক্লান্তি দূর করে। এতে রয়েছে ভিটামিন সি এবং কম ক্যালোরি-ফলে ওজন নিয়ন্ত্রণেও সহায়তা করে। এমনকি ডায়াবেটিস রোগীরাও পরিমিত মাত্রায় তরমুজ খেতে পারেন।
তালের শাঁস:
তালের শাঁস একটি মৌসুমি ফল, যা স্বাদ ও পুষ্টিগুণে অনন্য। বছরের মাত্র ১০ থেকে ১৫ দিনের জন্য বাজারে পাওয়া যায় এই জেলির মতো নরম ও সাদা শাঁস। বিশেষ করে গ্রীষ্মের তীব্র গরমে বাজারে এই ফল বিক্রি হয়। সারা বছর মানুষ অধীর অপেক্ষায় থাকে এই স্বল্পসময় পাওয়া ফলটির জন্য।
একটি তাল ফল থেকে সাধারণত তিনটি খোয়া পাওয়া যায়, যা খেতে জেলির মতো নরম ও আরামদায়ক।
তালের শাঁস শুধু সুস্বাদুই নয়, বরং শরীরের জন্য দারুণ উপকারী। এটি শরীর ঠা-া রাখতে সাহায্য করে, হিট স্ট্রোক থেকে রক্ষা করে, পেট ঠা-া রাখে এবং হজমে সহায়তা করে। ত্বকের স্বাস্থ্য উন্নত করতেও তাল শাঁস কার্যকর। এ ছাড়া এটি ক্লান্তি দূর করতেও বেশ উপযোগী, তাই গরমে একে বলা যায় প্রাকৃতিক শক্তিবর্ধক।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
করমচা খেলে কী হয়? জানুন এর স্বাস্থ্য উপকারিতা
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
কাঁঠালের বীজ খেলে কী হয় জানুন
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ঘরোয়া মসলায় লুকিয়ে থাকা চিকিৎসাগুণ সম্পর্কে জানেন?
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আমে কীটনাশক রয়েছে কিনা? পরীক্ষা করুন পাঁচ পদ্ধতিতে
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মহাবিশ্ব দ্রুত গতিতে সম্প্রসারিত হচ্ছে: নতুন গবেষণা
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
কাচারি ঘরের ইতিকথা
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
কদম মুবারকে কদম রসূল
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ব্রেইন-কম্পিউটার ইন্টারফেস
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইন্দোনেশিয়ায় আন্তর্জাতিক উদ্ভাবন প্রতিযোগিতায় বাংলাদেশি দুই শিক্ষার্থীর সাফল্য
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
জামের বীজের গোপন গুণ, যা অনেকেরই অজানা
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
এই চার পানীয় শরীর থেকে ক্ষতিকর পদার্থ বের করে দেয়
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ভুট্টায় প্রোটিন বাড়ানোর নতুন জিন আবিষ্কার
১৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)












