একটি বিভ্রান্তিকর প্রচারণার দলিলভিত্তিক জবাব:
হিজরী ৭ম শতাব্দীর ভারতের রতন আল হিন্দী কি ছাহাবী ??? (২)
, ০৩ মুহররমুল হারাম শরীফ, ১৪৪৬ হিজরী সন, ১২ ছানী, ১৩৯২ শামসী সন , ১০ জুলাই, ২০২৪ খ্রি:, ২৬ আষাঢ়, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) পবিত্র দ্বীন শিক্ষা
আমরা বিশুদ্ধ হাদীছ শরীফ থেকে জানতে পারলাম যে, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার পরবর্তী একশ বছরের মধ্যে সকল হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনারা ইন্তেকাল করবেন। আর কেউ অবশিষ্ট থাকবেন না।
এখন তাহলে জানার ইচ্ছা হতে পারে, কোন সেই ছাহাবী রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু যিনি সর্বশেষে ইন্তেকাল করেছেন?
এলাকাভেদে বিভিন্ন ছাহাবী রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনাদের নাম মুবারক আসলেও সকল হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনাদের মধ্যে সর্বশেষ যিনি ইন্তেকাল করেছিলেন তিনি হচ্ছেন, হযরত আবু তোফায়েল আমের ইবনে ওয়াছিলা লাইছি রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু। এ বিষয়ে কিতাবে বর্ণিত আছে-
أبو الطفيل عامر بن واثلة بن عبد الله بن عمر بن جحيش بن جزي بن سعد بن ليث بن بكر بن عبد مناة بن علي بن كنانة بن خزيمة رَضِىَ اللهُ تَعَالٰى عَنْهُ. مات بعد سنة مائة, وهو آخر من بقي من أصحاب رسول الله صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
অর্থ : হযরত আবু তোফায়েল আমের ইবনে ওয়াছিলা ইবনে আব্দুল্লাহ রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি একশত হিজরী শতকের পরে ইন্তেকাল করেন। তিনি নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার ছাহাবী রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনাদের মধ্যে সর্বশেষ ছাহাবী ছিলেন। (আল তবাকাতুল খলীফা আল খাইয়াত ২৫১৯)
أَبُو الطُّفَيْلِ عَامِرُ بنُ وَاثِلَةَ اللَّيْثِيُّ الكِنَانِيُّ خَاتَمُ مَنْ رَأَى رَسُوْلَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ. فِي الدُّنْيَا، وَاسْتمَرَّ الحَالُ عَلَى ذَلِكَ فِي عَصْرِ التَّابِعِيْنَ وَتَابِعِيْهِم وَهَلُمَّ جَرَّا، لاَ يَقُوْلُ آدَمِيٌّ: إِنَّنِي رَأَيْتُ رَسُوْلَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ
অর্থ: হযরত আবু তোফায়েল আমের ইবনে ওয়াছিলা লাইছি কিনানী রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু। নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে যারা দেখেছেন উনাদের মধ্যে তিনি সর্বশেষ ব্যক্তি। হযরত তাবিয়ী, তাবে তাবিয়ী ও উনাদের পরবর্তী যুগে একই অবস্থা বিরাজমান। অর্থাৎ এরপর আর কোনো মানুষ বলতে পারছে না যে, আমি নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে সরাসরি দেখেছি। (সিয়ারু আ’লামিন নুবালা ৩/৪৬৮)
ويقال: إنه آخر من مات ممن رأى النبي صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
বলা হয়, তিনি (হযরত আবু তোফায়েল রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু) সর্বশেষ ইন্তেকালকারী ব্যক্তিত্ব যিনি নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে সরাসরি দেখেছেন। (আল ইস্তিয়াব লিল ইবনে আব্দিল বার ২/৭৯৯)
آخر الصحابة موتاً بالإجماع: أبو الطفيل عامر بن واثلة الليثي رضي الله عنه، توفي في مكة سنة ১১০ هجرية
সকলে একমত যে, সর্বশেষ ছাহাবী হযরত আবু তোফায়েল আমের ইবনে ওয়াছিলা লাইছি রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু যিনি ১১০ হিজরীতে ইন্তেকাল করেন।
স্বয়ং হযরত আবু তোফায়েল আমের রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু নিজেই বলেন-
عَنْ أَبِي الطُّفَيْلِ قَالَ: رَأَيْتُ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ , وَمَا بَقِيَ عَلَى وَجْهِ الْأَرْضِ رَجُلٌ رَآهُ غَيْرِي
অর্থ : হযরত আবু তোফায়েল রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু বর্ণনা করেন, আমি নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে দেখেছি, আর পৃথিবীর বুকে এখন আমি ছাড়া এমন কোন মানুষ নেই যিনি সরাসরি উনাকে দেখেছেন। (মুজামুছ ছাহাবা লি ইবনুল কা’নি ২/২৪২)
উপরোক্ত আলোচনা থেকে আমরা জানতে পারলাম, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার পবিত্র বিছালী শান মুবারকের ১০০ বছর পরে আর কোন ছাহাবী রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু পৃথিবীতে থাকবেন না। এবং তারই ধারাবাহিকতায় সর্বশেষ ছাহাবী হচ্ছেন- হযরত আবু তোফায়েল আমের রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু। তাহলে কিভাবে ৭ম হিজরী শতকের রতন আল হিন্দী নামক ব্যক্তিকে সর্বশেষ ছাহাবী বলা হচ্ছে? এটা চরম অজ্ঞতা, মূর্খতা ও বিভ্রান্তিকর।
-আল্লামা খাজা মুহম্মদ নূরুদ্দীন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মসজিদে ইবাদত করতে বাধা দেয়া বা মসজিদ উচ্ছেদ করা কুফরী
০৪ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পবিত্র সূরা দুখান শরীফে বর্ণিত লাইলাতুম মুবারকাই হচ্ছে পবিত্র শবে বরাত; যে রাত্রি মুবারকে সমস্ত প্রজ্ঞাময় বিষয়সমূহের ফায়ছালা করা হয় (৬)
০৪ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
অসংখ্য হাদীছ শরীফ দ্বারা প্রমাণিত- প্রাণীর ছবি হারাম
০৪ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
০৪ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে-
০৪ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পবিত্র কুরআন শরীফ ও পবিত্র সুন্নাহ শরীফ উনাদের দৃষ্টিতে রোযা অবস্থায়- ইনজেকশন, ইনহেলার, স্যালাইন ও টিকা নেয়া অবশ্যই রোযা ভঙ্গের কারণ (৭)
০৪ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ক্বমীছ বা জামা নিছফে সাক্ব পর্যন্ত প্রলম্বিত হওয়া সম্মানিত সুন্নত মুবারক
০৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনারা অবশ্যই সত্যের মাপকাঠি; অস্বীকারকারীরা কাট্টা কাফির (১২)
০৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মহিলাদের প্রতি মহান আল্লাহ পাক উনার বিশেষ নির্দেশনা মুবারক- পর্দা পালন করা
০৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
০৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
শরীয়ত বিরোধী কাজ দেখলেই বাধা দেয়া ঈমানের আলামত
০৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইসলামী তাহযীব-তামাদ্দুন উনার অপরিহার্য অংশ- ইসলামী চন্দ্র ক্যালেন্ডার “আত তাক্বউইমুল কামারী” {১}
০৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)












