হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধের পরিণতি নিশ্চিত পরাজয়: ইসরাইলি পত্রিকা
আল ইহসান ডেস্ক:
তেলআবিব থেকে প্রকাশিত একটি পত্রিকা লেবাননের বিরুদ্ধে সম্ভাব্য সর্বাত্মক যুদ্ধের ব্যাপারে তেল আবিবের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে লিখেছে: হিজবুল্লাহর সঙ্গে ব্যাপকভিত্তিক যুদ্ধ হলে ইসরাইল নিশ্চিতভাবে পরাজিত হবে।
আল-আকসা তুফান অভিযান শুরু হওয়ার পর লেবাননের হিজবুল্লাহ তার ভা-ারে থাকা নিখুঁত সমরাস্ত্র দিয়ে সন্ত্রাসবাদী ইসরাইলের উত্তরাঞ্চলে হামলা শুরু করে। এই হামলার ফলে উত্তর ইসরাইলের বিস্তীর্ণ এলাকার অধিবাসীরা তাদের ঘরবাড়ি ফেলে দক্ষিণ দিকে পালিয়ে যায়।
ইসরাইলি গণমাধ্যম পালিয়ে যাওয়া ইহুদিবাদীর সংখ্যা ৬০ হাজার বলে উল্লেখ করলেও প্রকৃত সংখ্যা আরো অনেক বেশি। কার্যত লেবানন সীমান্তবর্তী অঞ্চলগুলোতে হিজবুল্লাহর হামলায় ইসরাইলি দখলদার বাহিনী অসহায় হয়ে পড়ে এবং বিষয়টি ইহুদিবাদী কর্মকর্তাদের মারাত্মকভাবে ভাবিয়ে তোলে।
ইসরাইলি দৈনিক হারেতজ ‘লেবাননের সঙ্গে যুদ্ধের ফলাফল সম্পূর্ণ পরাজয়’ শিরোনামের এক সংবাদ বিশ্লেষণে লিখেছে: ইসরাইলের সামরিক পদক্ষেপের যে জবাব হিজবুল্লাহ দেবে তাতে যুদ্ধ আর অল্প পর্যায়ে সীমিত থাকবে না বরং ভয়াবহ আকার ধারণ করবে। সেক্ষেত্রে ইসরাইলের কৌশলগত অবকাঠামোতে হিজবুল্লাহর হামলা হবে এবং যুদ্ধের প্রথম ধাক্কায় ইসরাইলের বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়বে।
এদিকে আরেক ইসরাইলি দৈনিক ইয়াদিওত আহারোনোত লিখেছে: লেবাননের হিজবুল্লাহর কাছে উচ্চ ক্ষমতাসম্পন্ন সামরিক সরঞ্জাম ও অত্যন্ত বিপজ্জনক সামরিক প্রযুক্তি রয়েছে। লেবানন সীমান্ত দিয়ে ইসরাইলে নির্বিঘেœ শত শত ড্রোনের ঢুকে পড়ার ঘটনায় প্রমাণিত হয়েছে, ইসরাইলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এসব ড্রোন মোকাবিলা করতে সক্ষম নয়।
আরও পড়ুন
সব ›
স্মার্টফোনের অতিরিক্ত ব্যবহারে ঝুঁকিতে হাতের কবজি ও ঘাড়
তেল রপ্তানি স্বাভাবিক হলেও নগদ অর্থের সংকটে সৌদি আরব
উত্তর প্রদেশে বিজেপিকে ঠেকাতে ওয়াইসির নেতৃত্বে নতুন জোট
আল ইহসান ডেস্ক:ভারতের উত্তর প্রদেশে ২০২৭ সালের বিধানসভা নির্বাচন সামনে রেখে নতুন রাজনৈতিক জোট ‘সমাজিক পরিবর্তন…
২২ শতাংশ মার্কিন শিক্ষার্থী মনে করে ৯/১১ যুক্তরাষ্ট্রের প্রাপ্যই ছিলো : জরিপ
আল ইহসান ডেস্ক:যুক্তরাষ্ট্রে পরিচালিত এক নতুন জরিপে দেখা গেছে, দেশটির প্রতি পাঁচজন কলেজ শিক্ষার্থীর মধ্যে একজন…
গণহত্যার আগাম সতর্কবার্তায় ব্যবস্থা নেয়নি দক্ষিণ সুদান ও জাতিসংঘ : অ্যামনেস্টি
আল ইহসান ডেস্ক:দক্ষিণ সুদানে গত মার্চে দুই শতাধিক মানুষের প্রাণহানির ঘটনায় গণহত্যার আগাম সতর্কবার্তা পেয়েও কোন…
জার্মানিতে প্রতি ১০ জনে একজন প্রাপ্তবয়স্ক অতিরিক্ত ঋণের চাপে
আল ইহসান ডেস্ক:জার্মানির প্রাপ্তবয়স্ক মানুষদের ১০.১৬ শতাংশ অর্থাৎ সারা দেশের ৭৩ লাখ ৬০ হাজার মানুষ অতিরিক্ত ঋণ…
বীর যোদ্ধাদের সাহসী আক্রমণে এভাবেই পুড়ে কাবাব হয়েছে অগণিত যুদ্ধযান
ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞার দাবি ৮০ ব্রিটিশ এমপি’র
নতুন ক্ষেপণাস্ত্র শহর উন্মোচন করলো ইরান
আল ইহসান ডেস্ক: ইরান আইআরজিসি অ্যারোস্পেস ফোর্সের একটি নতুন কৌশলগত ‘ক্ষেপণাস্ত্র শহর’ উন্মোচন করেছে। নতুন এই স…
‘ইরান যুদ্ধ কার্যত শেষ’, কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর সন্ত্রাসী ড্রাম্প
এআইয়ের জোয়ারে চীনের রমরমা বাণিজ্য, ১০ মাসে উদ্বৃত্ত ছাড়ালো ১ লাখ কোটি ডলার
জার্মানির সংসদ ভবনের সামনে ফিলিস্তিনের পতাকা ওড়ানোয় তিন ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা
আল ইহসান ডেস্ক: জার্মানির সংসদ ভবন রাইখস্টাগের সামনে জাতীয় পতাকা নামিয়ে ফিলিস্তিনের পতাকা ওড়ালেন ফিলিস্তিনপ…
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।