‘হাসিনা ভারতের জন্য অনেক করেছেন, তাকে আমৃত্যু থাকতে দেয়া উচিত’
নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রয়োজনে আমৃত্যু ভারতে থাকতে দেওয়া উচিত বলে মন্তব্য করেছে ভারতের কংগ্রেস নেতা মণি শংকর। খবর হিন্দুস্তান টাইমসের।
গত শনিবার (১১ জানুয়ারি) মণি শংকর আইয়ার বলেছে, শেখ হাসিনাকে যত দিন ইচ্ছা ভারতে থাকার সুযোগ দেওয়া উচিত। সে জানায়, ডিসেম্বরে ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি ঢাকায় গিয়ে বাংলাদেশি কর্তৃপক্ষের সঙ্গে যে আলোচনা করেছে তা খুবই ইতিবাচক।
কলকাতায় ১৬তম আপিজয় সাহিত্য উৎসবের ফাঁকে পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে এসব মন্তব্য করেছে মণি শংকর। সে বলেছে, আলোচনা অব্যাহত রাখা উচিত এবং ভারতের উচিত বাংলাদেশের অন্তর্র্বতী সরকারের সঙ্গে সরাসরি মন্ত্রী পর্যায়ে যোগাযোগ স্থাপন করা।
বাংলাদেশ সরকারের পক্ষ থেকে শেখ হাসিনাকে প্রত্যর্পণের দাবির বিষয়েও মন্তব্য করেছে আইয়ার।
এনিয়ে সে বলেছে, আমি আশা করি, আমরা সবাই একমত হবো যে হাসিনা আমাদের জন্য অনেক ভালো কাজ করেছেন। আমি খুশি যে তাকে আশ্রয় দেওয়া হয়েছে। তিনি যত দিন থাকতে চান, এমনকি সারা জীবনের জন্য হলেও, আমাদের তাকে অতিথি হিসেবে রাখা উচিত।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।