সীমান্তে ১৫০ গজের মধ্যে বেড়া নির্মাণ করতে পারবে না ভারত -স্বরাষ্ট্র উপদেষ্টা
সীমান্তের ১৫০ গজের মধ্যে কোনো ধরনের কাঁটাতারের বেড়া নির্মাণ করতে পারবে না ভারত। তবে ১৫০ গজের বাইরে নির্মাণে বাংলাদেশের কোনো আপত্তি নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।
গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) সচিবালয়ে বাংলাদেশ-ভারত সীমান্ত পরিস্থিতি নিয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা এসব তথ্য জানান। তিনি বলেন, ভারতকে এসব নির্মাণ কাজ করতে দেওয়া হবে না।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বিগত সরকারের সময়ে ভারত কিছু এলাকায় কাঁটাতারের বেড়া নির্মাণের সুযোগ পেয়েছে। বর্তমানে ৪,১৫৬ কিলোমিটার দীর্ঘ বাংলাদেশ-ভারত সীমান্তের ৩,২৭১ কিলোমিটার অংশে ভারত কাঁটাতারের বেড়া নির্মাণ সম্পন্ন করেছে। তবে বাকি ৮৮৫ কিলোমিটারের কাজ এখনো বাকি রয়েছে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।