হাসিনা পালিয়ে যাওয়ার পর মানুষের মনে স্বপ্ন জেগেছে -আমীর খসরু
, ২৩ রবীউছ ছানী শরীফ, ১৪৪৬ হিজরী সন, ২৯ খ্বমিস , ১৩৯২ শামসী সন , ২৭ অক্টোবর , ২০২৪ খ্রি:, ১১ কার্তিক, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর মানুষের মধ্যে মুক্ত বাংলাদেশে বসবাসের স্বপ্ন জেগেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
তিনি বলেন, একটি মুক্ত বাংলাদেশ যার জন্য মুক্তিযুদ্ধ হয়েছিল, সেই মুক্ত বাংলাদেশে বসবাস করার আবার একটা স্বপ্ন আমাদের মনে জেগেছে। মানুষের মনোজগতের পরিবর্তন এসেছে। মানুষের আকাঙ্ক্ষা জেগেছে।
গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে জাতীয় কাউন্সিলে বিশেষ অতিথি হিসেবে তিনি একথা বলেন।
আমীর খসরু বলেন, আগামীর বাংলাদেশ নিয়ে আমরা কোথায় যাব? এই বাংলাদেশের আগামীর যে যাত্রা সেখানে একটি জাতীয় ঐক্যের মধ্যে দিয়ে শেখ হাসিনা বিতাড়িত হয়েছে। এই জাতীয় ঐক্য অটুট রাখতে হবে। এই জাতীয় ঐক্যের মাধ্যমে আমাদের গন্তব্য দৃঢ় করতে হবে। সেই গন্তব্যস্থলটা কোথায়? সেই গন্তব্যস্থল হচ্ছে বাংলাদেশের মানুষের মালিকানা তাদের কাছে ফিরিয়ে দেওয়া। এই ১৫-১৬ বছর ধরে বলে এসেছি জনগণের মালিকানা ফিরিয়ে দিতে হবে। এখন সময় এসেছে জনগণের মালিকানা ফিরিয়ে দেওয়ার। অর্থাৎ জনগণের মালিকানা ফিরিয়ে দেওয়ার প্রধান যে কাজটা সেটা হচ্ছে তার ভোটাধিকার প্রয়োগ করার সার্বিক ব্যবস্থা করা। তার ভোটাধিকার প্রয়োগ করে তার নির্বাচিত সরকার গঠন করে জাতীয় সরকার গঠন করার।
তিনি বলেন, শেখ হাসিনার মতন একটা দানব কেন সৃষ্টি হয়েছিল? এই দানব সৃষ্টি হয়েছিল কারণ তার কখনো জনগণের ভোটের দরকার হয়নি। সে জনগণকে ভোট দিতে দেয়নি। জনগণের ভোটাধিকার কেড়ে নিয়েছে। মানবাধিকার কেড়ে নিয়েছে, আইনের শাসন কেরে নিয়েছে। বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব পর্যন্ত বিক্রি করে দিয়েছে। তাই জনগণের মালিকানা ফিরিয়ে দেওয়া এখানে মূল বিষয়। একটা সুষ্ঠু সুন্দর নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক আর্ডার বাংলাদেশে ফিরিয়ে আনতে হবে। এর কোনো বিকল্প নেই।
শেখ হাসিনা বাংলাদেশের প্রতিষ্ঠানগুলো ধ্বংস করে দিয়েছে। বাংলাদেশের অবকাঠামোগুলো ধ্বংস করে দিয়েছে। রাজনৈতিক অবকাঠামো ধ্বংস করে দিয়েছে। সেটাকে আমাদের সংস্কার করতে হবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সুনামগঞ্জে বাসের ধাক্কায় বাবা-মেয়েসহ নিহত ৫
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বৃষ্টির দাপট থাকতে পারে আরও কয়েকদিন
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বস্তিতে মিলল সুড়ঙ্গপথ, ভেতরে বিলাসবহুল কক্ষ
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
চট্টগ্রামে একীভূত ৫ ব্যাংকের শাখায় তালা দিয়েছেন আমানতকারীরা
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বগুড়ায় হচ্ছে ফ্লাইং একাডেমি -বিমান প্রতিমন্ত্রী
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
স্বাধীন গণমাধ্যমই গণতন্ত্রের জবাবদিহিতার প্রধান হাতিয়ার -তথ্যমন্ত্রী
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
নতুন বেতনকাঠামো ১ জুলাই থেকে আংশিক বাস্তবায়ন হতে পারে
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বিনিয়োগকারীদের টানতে প্রকল্প অনুমোদন সহজ করার নির্দেশ প্রধানমন্ত্রীর
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দ্রব্যমূল্যের দাম স্থিতিশীল রাখতে ডিসিদের সহায়তা চাইলেন বাণিজ্যমন্ত্রী
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
অটোরিকশা-রিকশায়ও শেয়ার রাইড অ্যাপ
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘মৎস্যজাত অপ্রচলিত পণ্যের রফতানিতে সহযোগিতা করছে সরকার’
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘মৎস্যজাত অপ্রচলিত পণ্যের রফতানিতে সহযোগিতা করছে সরকার’
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)