গুমের ফরমাল চার্জ:
হাসিনাসহ ২৮ জনের নামে গ্রেপ্তারি পরোয়ানা
, ০৯ অক্টোবর, ২০২৫ ১২:০০:০০ এএম ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) তাজা খবর
নিজস্ব প্রতিবেদক:
গণঅভ্যুত্থানে পতিত আওয়ামী লীগ সরকারের আমলে আলোচিত গুমের ঘটনায় প্রথমবারের মতো ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৮ জনের বিষয়ে দুটি ফরমাল চার্জ আমলে নিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।
গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) এ দুটি অভিযোগ আমলে নিয়ে আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।
আদালতে আবেদনের পক্ষে ছিলো- চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। তিনি জানান, গুম, গোপন বন্দিশলায় আটক, র্নিযাতন, হত্যাকা-সহ নানান ধরনের যে অপরাধ হয়েছে সেগুলোর ব্যাপারে এই প্রথম দুটি ফরমাল চার্জ (আনুষ্ঠানিক অভিযোগ) দাখিল করা হয়েছে। সেই ফরমাল চার্জ উপস্থাপন করেছি। ট্রাইব্যুনাল সবগুলোর বর্ণনা শুনেছে। এরপর আসামিদের বিরুদ্ধে কগনাইজেন্স নিয়েছে এবং তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ইস্যু করেছে।
এর আগে সকালে প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন তামীম বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে-১-এ গুমের অভিযোগে দুটি এবং জুলাই আন্দোলনে গুলি করার অভিযোগে বিজিবির অফিসারদের বিরুদ্ধে একটিসহ মোট তিনটি ফরমাল চার্জ দাখিল হয়েছে।
এক. গুমের (টিএফআই) ঘটনায় আসামি শেখ হাসিনা ও তারিক সিদ্দিকসহ ১৭ জনের বিরুদ্ধে পাঁচটি অভিযোগ আনা হয়েছে।
দুই. গুমের (জেআইসি) ঘটনায় আসামি শেখ হাসিনা ও তারিক সিদ্দিকসহ ১৩ জনের বিরুদ্ধে পাঁচটি অভিযোগ আনা হয়েছে।
তিন. জুলাই আন্দোলনে রামপুরায় বিজিবির গুলির ঘটনায় চারজনের বিরুদ্ধে ছয়টি অভিযোগ আনা হয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
আজ সাইয়্যিদুশ শুহূর, শাহরুল আ’যম শরীফ মাস উনার চাঁদ তালাশ বিষয়ে ‘মাজলিসু রুইয়াতিল হিলাল’ উনার সভা
১৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সিএনজি স্টেশনে গ্যাস সংকট, পরিবহন শ্রমিকদের বিক্ষোভে মহাসড়কে যানজট
১৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বাংলাদেশে ‘আদিবাসী’ শব্দটি অপ্রাসঙ্গিক -তথ্যমন্ত্রী
১৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমরা সবাই বাংলাদেশের অধিবাসী, কেউ আদিবাসী নয় -স্বরাষ্ট্রমন্ত্রী
১৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
১৮ হাজার কোটি টাকা ভর্তুকি চায় বিপিসি
১৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
গরমে অস্থির জনজীবন, বিদ্যুতের জন্য কাটছে নির্ঘুম রাত
১৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
দেশে জ্বালানি তেল আমদানিতে অতীতের সব রেকর্ড ছাড়িয়েছে
১৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
জুলাই আন্দোলন দমনে ৩ লাখের বেশি গুলি ছুড়েছিলো পুলিশ
১৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাভারে প্রেশারকুকারে থাকা বোমাটি নিষ্ক্রিয় করল পুলিশ
১২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ইয়েমেনের মোচা বন্দরে ফের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা হুতির
১২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সাতক্ষীরায় বজ্রাঘাতে কৃষকের মৃত্যু
১২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পলাতক ফ্যাসিস্টকে খুশি করতে একাত্তরকে মুছে ফেলার অপচেষ্টা চলছে: রিজভী
১২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)