‘হাসিনার মতো আর কোনো শিক্ষকের গায়ে হাত তুলবেন না’
নিজস্ব সংবাদদাতা:
শিক্ষা ব্যবস্থায় সংস্কার না করা ও শিক্ষকদের প্রতি বৈষম্য দূর না করা জাতির সঙ্গে প্রতারণার শামিল বলে মন্তব্য করেছে এনসিপি সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ। সরকারকে সে শিক্ষকদের সঙ্গে আলোচনা করে তাদের যৌক্তিক দাবিগুলো মেনে নেয়ার আহ¦ান জানায়। পাশাপাশি সতর্ক করে বলেছে, হাসিনার মতো আর কোনো শিক্ষকের গায়ে হাত তুলবেন না।
গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে চলমান শিক্ষকদের অবস্থান কর্মসূচিতে যোগ দিয়ে এসব কথা বলেছে সে।
এর আগে কাঙ্খিত গ্রেড বাস্তবায়নের নিশ্চয়তা না পাওয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা পুনরায় আন্দোলনে নেমেছিলেন। তাদের মূল দাবি হলো- সহকারী শিক্ষকদের দশম গ্রেডে বেতন প্রদান, চাকরির ১০ ও ১৬ বছরে উচ্চতর গ্রেড পাওয়ার জটিলতা নিরসন এবং শতভাগ বিভাগীয় পদোন্নতির নিশ্চয়তা দেওয়া।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।