হাসিনাকে না দিলে সম্পর্ক এগোবে না
বাংলাদেশ-ভারত অতি নিকটতম প্রতিবেশী এবং উভয় দেশের স্বার্থসংশ্লিষ্ট নানা ইস্যু থাকার পরও শেখ হাসিনাকে ফেরত না দেয়ার বিষয়টি নিয়ে বাংলাদেশের মানুষের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। কারণ ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে হাসিনা ক্ষমতাচ্যুত। তার বিরুদ্ধে ইতোমধ্যেই শুরু হয়েছে গণহত্যার বিচার।
এমন এক ব্যক্তিকে ভারতে আশ্রয় দিয়ে দুদেশে আন্তরিক সম্পর্ক গড়ে উঠা কার্যত অসম্ভব। এমন পরিস্থিতিতে দুদেশের পররাষ্ট্র নীতি এক ধরনের জটিল সমীকরণের দিকে এগোচ্ছে। যদিও ব্যাংককে বিমসটেক সম্মলনের সাইডলাইন বৈঠক হয়েছে ইউনূস ও মোদির। বৈঠক হওয়ার পর প্রকাশ্যে সম্পর্ক উন্নয়নের পথে যাচ্ছে বলে মনে করা হলেও বাস্তবে টানাপোড়েন থেকেই যাচ্ছে।
এর আগে বাংলাদেশ শেখ হাসিনাকে ফেরত চেয়ে চিঠি দিলেও তার জবাব দেয়নি ভারত। উলটো জনগণের আন্দোলনের মুখে পালিয়ে যাওয়া স্বৈরশাসককে প্রশ্রয় দিচ্ছে ভারত।
বিশ্লেষকরা বলছেন, শেখ হাসিনাকে ফেরত না দিলে তা দুদেশের সম্পর্কে প্রতিবন্ধকতা তৈরি করবে। বিশেষ করে শেখ হাসিনা ভারতে বসে নানাভাবে যে ধরনের উত্তেজনা সৃষ্টি করছেন, সেটা বন্ধ না হলে এটা করলে প্রতিবন্ধকতা বাড়বে। তবে তারা এও বলছেন, ভারতের বর্তমান যে অবস্থান তাতে শেখ হাসিনাকে ফেরত দেওয়ার সম্ভাবনা খুবই কম।
জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সাবেক অধ্যাপক এম শহিদুজ্জামান যুগান্তরকে বলেন, হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়টা ভারত প্রত্যর্পণ আইন দিয়ে করবে। এখন এটা তো দীর্ঘ প্রক্রিয়া। ফলে আমি ফেরত দেওয়ার সম্ভাবনা দেখি না। কারণ শেখ হাসিনাকে তারা (ভারত) ব্যবহার করবে যদি আগামী নির্বাচনে আওয়ামী লীগ প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ পায়। এটা অনিশ্চিত হতে পারে তবে এটা একটা বিষয়।
তিনি আরও বলেন, তবে সম্পর্ক আর আগের মতো হবে না। কারণ বাংলাদেশ তো আর হাসিনার সই করা চুক্তি মেনে চলবে না। অন্যান্য ক্ষেত্রেও ভারতকে একতরফা সুযোগ দেবে না। আবার ভারতও চাইবে বাংলাদেশকে চাপের মধ্যে রাখতে। ফলে বাংলাদেশের চীন, মার্কিন যুক্তরাষ্ট্র, পাকিস্তানসহ অন্যান্য দেশের সঙ্গে বাণিজ্য সম্পর্ক বাড়ানো উচিত হবে বলেও মনে করেন তিনি।
জানতে চাইলে সাবেক রাষ্ট্রদূত মাশফি বিনতে শামস বলেন, শুধু শেখ হাসিনার ভারত অবস্থান নয়, সম্পর্ক এগিয়ে নেওয়ার ক্ষেত্রে আরও নানা প্রতিবন্ধকতা থাকে। ভারত প্রতিদিন যেভাবে কথা বলছে। আমাদের যেভাবে উপস্থাপন করা হচ্ছে, এগুলোও তো প্রতিবন্ধকতা। তারা আমাদের ভিসা বন্ধ করে রেখেছে। আবার আমাদের দিক থেকেও কিছু থাকতে পারে। ফলে প্রতিবন্ধকতা অনেক আছে। কিন্তু যদি সম্পর্ক এগিয়ে নিয়ে যেতে চাই অনেক প্রতিবন্ধকতা সত্তে¦ও এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব বলেও মনে করেন সাবেক এই রাষ্ট্রদূত।
আরও পড়ুন
সব ›
দ্রব্যমূল্যের চাপে আপস নারীর খাবার ও চিকিৎসায়
‘ইসরায়েলিদের প্রবেশে নিষেধাজ্ঞা নিয়ে মার্কিন চাপে নতিস্বীকার নয়’
নিজস্ব প্রতিবেদক:ইসরায়েলিদের মালয়েশিয়ায় প্রবেশে দীর্ঘদিনের নিষেধাজ্ঞা বহাল থাকবে এবং এ বিষয়ে মার্কিন যুক্তরাষ্…
শ্রমিকদের ৩০ টাকা কেজি দরে চাল বিক্রি অব্যাহত থাকবে -খাদ্যমন্ত্রী
নিজস্ব সংবাদদাতা:গার্মেন্টস শ্রমিকদের জন্য ৩০ টাকা কেজি দরে চাল বিক্রির কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানিয়েছেন খ…
ন্যূনতম মজুরির প্রস্তাব কবে দেবে মালিকপক্ষ, জানাল বিজিএমইএ
নিজস্ব সংবাদদাতা:চলমান শ্রম অসন্তোষ ও অস্থিরতার মধ্যেই আগামীকাল সোমবার (১৬ নভেম্বর) নিম্নতম মজুরি বোর্ডের সভায়…
মাদকের গডফাদারদের ধরতে আসছে বিশেষ ল্যাব
নিজস্ব প্রতিবেদক:মাদক কারবারের মূল হোতাদের শনাক্ত করে আইনের আওতায় আনতে এবার নতুন উদ্যোগ নিয়েছে মাদকদ্রব্য নিয়ন…
১৬ ডিসেম্বর আংশিকভাবে চালু হচ্ছে তৃতীয় টার্মিনাল
নিজস্ব প্রতিবেদক:হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল আগামী ১৬ ডিসেম্বর আংশিকভাবে চালু করার …
মূল্যস্ফীতি আমরা কিছুটা কমিয়েছি -গভর্নর
র্যাগিং, শৃঙ্খলাভঙ্গ ও শ্লীলতাহানি : ইবির ২৭ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার
নিজস্ব সংবাদদাতা:ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) নবীন শিক্ষার্থীদের র্যাগিং ও শৃঙ্খলাভঙ্গের দায়ে দুই বিভাগের ২৬ শি…
ব্যাংক খাতের এক-তৃতীয়াংশ ঋণখেলাপি, আদায় অনিশ্চিত ৯০ শতাংশের
নিজস্ব প্রতিবেদক:দেশের ব্যাংক খাতের বিতরণ করা মোট ঋণের প্রায় এক-তৃতীয়াংশই এখন খেলাপি। এর মধ্যে ৮০ থেকে ৯০ শতাং…
১৯ নভেম্বর লকডাউনের নামে নাশকতার ছক
নিজস্ব প্রতিবেদক:ডিসেম্বরে পলাতক ফ্যাসিস্ট শেখ হাসিনার দেশে ফেরার পথ তৈরি করতে ভারতের কলকাতায় গোপন বৈঠক করেছেন…
ডিসেম্বরে মাঠে থাকতে চায় বিএনপি, আসছে নতুন কর্মসূচি
নিজস্ব সংবাদদাতা:সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফেরার ঘোষণাকে কেন্দ্র করে ডিসেম্বরে উত্তপ্ত হয়ে উঠতে পারে রাজ…
১৪৭ পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ
নিজস্ব প্রতিবেদক:শ্রম অসন্তোষ ও নিরাপত্তাহীনতার কারণে আশুলিয়া ও সাভার অঞ্চলের ১৪৭টি পোশাক কারখানা অনির্দিষ্টকা…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।