হার্টকে ভিতর থেকে সুরক্ষা দেয় যে ৫টি লাল ফল, গবেষণায় মিললো চমকপ্রদ উপকার
, ১৮ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১১ সাবি’, ১৩৯৩ শামসী সন , ১০ ডিসেম্বর, ২০২৫ খ্রি:, ২৫ অগ্রহায়ণ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) পাঁচ মিশালী
হার্টকে সুস্থ ও শক্তিশালী রাখতে অনেক বিশেষ সাপ্লিমেন্ট বা ব্যয়বহুল চিকিৎসার প্রয়োজন হয় না। আমাদের আশপাশে থাকা উজ্জ্বল লাল রঙের কিছু ফল হৃদস্বাস্থ্যের জন্য হতে পারে সবচেয়ে কার্যকর সুরক্ষা। এই ফলগুলোতে থাকে অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন এবং প্রাকৃতিক যৌগ যা শরীরের প্রদাহ কমায়, রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়তা করে এবং রক্তপ্রবাহ উন্নত করে। সবচেয়ে বড় সুবিধা হলো, এগুলো সুস্বাদু এবং প্রতিদিনের খাদ্যতালিকায় রাখা অত্যন্ত সহজ। তাজা, জুসে, সালাদে বা নাস্তা হিসেবে যেভাবেই খান না কেন, লাল রঙের এই পাঁচ সুপারফুড আপনার হার্টের জন্য হতে পারে প্রাকৃতিক রক্ষাকবচ।
চেরি:
চেরি, বিশেষ করে টার্ট চেরি, অ্যান্থোসায়ানিনে সমৃদ্ধ। এই অ্যান্টিঅক্সিডেন্ট প্রদাহ এবং অক্সিডেটিভ স্ট্রেস কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, যা হার্ট ডিজিজের সঙ্গে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়, চেরি রক্তচাপ কমাতে এবং কোলেস্টেরলের মান উন্নত করতে সহায়তা করতে পারে। হার্টকে রক্ষা করার সুস্বাদু উপায় হিসেবেই তাই চেরি জনপ্রিয়।
স্ট্রবেরি:
স্ট্রবেরিতে থাকা পলিফেনল এবং ভিটামিন সি রক্তনালিকে সুস্থ রাখতে সাহায্য করে এবং ক্ষতিকর এলডিএল কোলেস্টেরল কমাতে ভূমিকা রাখে। গবেষণায় দেখা গেছে, সপ্তাহে অন্তত একবার স্ট্রবেরি খেলে হার্টের রোগ ও স্ট্রোকের ঝুঁকি হ্রাস পেতে পারে।
রাস্পবেরি:
রাস্পবেরিতে রয়েছে অ্যান্থোসায়ানিন, ইলাজিক অ্যাসিড এবং আঁশের সমন্বয়, যা শরীরের প্রদাহ ও অক্সিডেটিভ স্ট্রেস কমিয়ে হার্টকে সুরক্ষা দেয়। মায়ো ক্লিনিকের তথ্য অনুযায়ী, রাস্পবেরিসহ বিভিন্ন বেরি রক্তনালির কার্যকারিতা উন্নত করে এবং রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়তা করতে পারে।
টমেটো:
টমেটো হলো লাইকোপিনের অন্যতম সমৃদ্ধ উৎস। যা রক্তনালিকে সুরক্ষা দেয়, খারাপ কোলেস্টেরল কমায় এবং হার্ট ডিজিজ ও স্ট্রোকের ঝুঁকি হ্রাসে সহায়তা করে। গবেষণা বলছে, নিয়মিত টমেটো বা টমেটোভিত্তিক খাবার খেলে হৃদস্বাস্থ্যের সামগ্রিক উন্নতি হতে পারে।
আনার/ডালিম:
ডালিমে থাকে পলিফেনল এবং পিউনিকালাজিন, যা শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে। এসব উপাদান রক্তচাপ কমাতে সাহায্য করে এবং ধমনী শক্ত হয়ে যাওয়ার ঝুঁকি হ্রাস করে। বিশেষজ্ঞদের মতে, নিয়মিত বেদানা খাওয়া বা বেদানার রস পান করলে হৃদকার্যক্রম উন্নত হতে পারে।
হার্টকে সুস্থ রাখতে সঠিক খাবারের ভূমিকা অপরিসীম। প্রতিদিনের খাদ্য তালিকায় লাল রঙের এই পাঁচ ফল যুক্ত করলে প্রাকৃতিকভাবেই হৃদস্বাস্থ্যকে আরও শক্তিশালী করা যায়।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সোনারগাঁয়ে দৃষ্টিনন্দন অসংখ্য প্রাচীন পুরাকীর্তির পানাম নগরী
২৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
একসঙ্গে জন্ম নেওয়া পৃথিবী ও মঙ্গল গ্রহ কেন এতটা আলাদা হলো, জানালো গবেষণা
২৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
৬৩ আলোকবর্ষ দূর থেকে এলো রেডিও সংকেত, আসলে কী ঘটছে ওই গ্রহে?
২২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আশঙ্কাজনক হারে গলছে ‘ডুমসডে গ্ল্যাসিয়ার’, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির ঝুঁকিতে বিশ্ব
১৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
প্রস্রাবে অতিরিক্ত প্রোটিন যাওয়া বা নেফ্রোটিক সিনড্রোম
১৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
৭ মাত্রার ভূমিকম্পে কাঁপলো রাশিয়ার কামচাটকা
১৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
দৈনন্দিন ৬ অভ্যাস স্ট্রোকের ঝুঁকি বাড়ায়, চিকিৎসকের সতর্কবার্তা
১৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মাছের মুখে ৫৫৫ দাঁত, প্রতিদিন ঝরে পড়ে ২০টি
১৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সোরিয়াসিস চিকিৎসায় নতুন পথ দেখাচ্ছেন বাংলাদেশি বিজ্ঞানী ডা. কাজী লুৎফর রহমান
১৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
রিবোফ্লেভিন ভিটামিন এবং মাইগ্রেন
১৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
হকার ও ফুটপাত ব্যবসায়ীদের জন্য সরকারের করণীয়
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সমুদ্রের ১২ মিটার গভীরে বন্দরনগরীর সন্ধান
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)












