হারাম সুদের কারবারি সাঈদের কাছে জিম্মি কয়েক গ্রামের শতাধিক পরিবার
ঠাকুরগাঁও সংবাদদাতা:
সদর উপজেলার ঢোলারহাট ইউনিয়নের মাধবপুর গ্রামের বাসিন্দা আমির হোসেন। গাড়িতে মালামাল লোড-আনলোডের (কুলির) কাজ করেন তিনি। সে আয়ে তিন সন্তানসহ ৫ সদস্যদের পরিবারের ভরণপোষণ চালাতেন। হঠাৎই ডায়বেটিসসহ নানা রোগে আক্রান্ত হয়ে পড়েন তিনি।
প্রাথমিক চিকিৎসা নিয়ে সুস্থ হতে পারেননি আমির। পরে স্থানীয় সুদের ব্যবসায়ী আবু সাঈদের কাছ থেকে ৪০ হাজার টাকা ধার নেন। পরে নেন আরও ২০ হাজার। দুই ধাপে নেওয়া ৬০ হাজার টাকা কাল হয়ে দাঁড়ায় আমিরের জন্য। সুদসহ ১ লাখ ১০ হাজার টাকা পরিশোধ করলেও ৬ লাখ টাকার মামলা দিয়েছে আবু সাঈদ। এর আগে হুমকি-ধামকিসহ নানাভাবে হয়রানিও করেছে আমিরের পরিবারকে।
ভুক্তভোগী আমির বলেন, সাঈদের কারণে আমি তিন মাস বাসা ছেড়ে পালিয়ে ছিলাম। আমি অসুস্থ হওয়ার কারণে ওর কাছ থেকে টাকা ধার নিই। কিন্তু এই ধারের টাকাই আমার জন্য বিপদ হয়ে গেছে। সুদের টাকা দেওয়ার পরেও আসল টাকার জন্য অনেক চাপ দিছে। পরে জমি বিক্রয় করে আসল টাকা শোধ করলেও তার দাবির শেষ নাই। এখন ৬ লাখ টাকার মামলা দিছে। সারাদিন দিনমজুরের কাজ করি আর মামলার খরচ চালাই। আমি এটার সুষ্ঠ বিচার দাবি করি। আমি তো সাঈদের কাছ থেকে ৬ লাখ টাকা নিইনি। মিথ্যা মামলা দিছে আমার নামে। আমি তার বিচার চাই।
আমিরের মতই আরও অনেকে সাঈদের জালে পা দিয়ে সর্বশান্ত হয়েছেন। সুদে-আসলে টাকা পরিশোধ করেও মোটা অঙ্কের টাকা দাবি করে মামলা, পুলিশ দিয়ে হয়রানি, বেঁধে পেটানোসহ নানা রকম নির্যাতনের স্বীকার এলাকার মানুষ। টাকা দেওয়ার আগে ফাঁকা চেকে, স্ট্যাম্প ও জমির দলিল নেওয়া। পরে সেই চেকে মোটা অঙ্কের টাকা দাবি করে মামলা করেন আবু সাঈদ। তার এমন কর্মকা-ের শিকার কয়েক গ্রামের শতাধিক পরিবার।’
ঠাকুরগাও জেলা সমবায় কার্যালয়ের উপ-সহকারী নিবন্ধক একেএম জাহাঙ্গীর আলম বলেন, জেলায় ঋণ ব্যবসার সঙ্গে জড়িত নিবন্ধিত সমবায় সমিতি প্রায় চারশো। নিবন্ধন ছাড়া সুদের ব্যবসার সমিতি রয়েছে সাত শতাধিক। যারা কোনো ধরনের নিয়মের তোয়াক্কা না করেই ব্যবসা চালিয়ে যাচ্ছেন, তাদের বিরুদ্ধে সাধারণ জনগণ আইনের মাধ্যমে ব্যবস্থা নিতে পারে। এসব বন্ধে পদক্ষেপ নেওয়া জরুরি বলে আমি মনে করি।
ঠাকুরগাওয়ের পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম বলেন, ‘সুদের ব্যবসা হারাম ও নিষিদ্ধ করা হয়েছে। আমরা অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেব।’
আরও পড়ুন
সব ›
ডিসেম্বরের মধ্যে হুটার, হাইড্রোলিক হর্ন ও বিকন লাইট অপসারণের নির্দেশ ডিএমপির
কাঁচামরিচের কেজি মাত্র ৩০ টাকা!
সম্পত্তি নিয়ে বিরোধ, ছেলে-পুত্রবধূর বিরুদ্ধে মাকে পিটিয়ে হত্যার অভিযোগ
ময়মনসিংহ সংবাদদাতা: ঈশ্বরগঞ্জে সম্পত্তি নিয়ে পারিবারিক বিরোধের জেরে মা মিনারা আক্তার (৬৫) নামে এক নারীর মৃত্যু…
প্রাথমিকে শূন্যপদে নিয়োগ দাবি, আমরণ অনশনের হুঁশিয়ারি
নিজস্ব সংবাদদাতা: সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশ ও যোগদান প্রক্রিয়া শেষে শূ…
বদ্ধ ঘরে মেয়ের গলায় ছুরি ধরে বসে ছিলো বাবা!
পোশাক শ্রমিকদের মজুরি যখনই ঘোষণা করা হোক কার্যকর জানুয়ারি থেকেই
নিজস্ব প্রতিবেদক: পোশাক শ্রমিকদের মজুরি যখনই ঘোষণা করা হোক না কেন তারা নতুন মজুরি ডিসেম্বরের বেতন হিসেবে জানুয়…
সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন ওসমান ফারুক -স্পিকার
অপশক্তি যেন শ্রমিকদের আন্দোলন প্রভাবিত করতে না পারে -জোনায়েদ সাকি
নিজস্ব প্রতিবেদক: গণসংহতি আন্দোলনের সাবেক প্রধান সমন্বয়কারী ও পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি বলেছেন, শ্রম…
বাকশালের একটি অংশই ১৫ আগস্ট হত্যাকান্ড ঘটিয়েছে -রিজভী
নিজস্ব প্রতিবেদক: বাকশালের একটি অংশই ১৯৭৫ সালের ১৫ আগস্ট শেখ মুজিবুর রহমানসহ অন্যদের হত্যা করেছিল বলে দাবি করে…
ডিএফসি-এর অর্থায়নের যোগ্যতা অর্জন করেছে -মাহদী আমিন
নিজস্ব সংবাদদাতা: যুক্তরাষ্ট্রের বিতর্কিত সংস্থা ডিএফসি-এর অর্থায়নের ‘যোগ্যতা’ অর্জনের দাবি করে বক্তব্য দিয়েছে…
‘গোপালগঞ্জে যাদের হাতে অস্ত্র দেখা গেছে তাদের গ্রেফতার করা হবে’
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।