হামাস প্রধানকে হত্যার কথা স্বীকার করলো পরগাছা ইসরায়েল
, ২২ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৬ হিজরী সন, ২৭ সাবি’, ১৩৯২ শামসী সন , ২৫ ডিসেম্বর, ২০২৪ খ্রি:, ০৯ পৌষ , ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
দখলদার ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী কাটজ প্রথমবারের মতো প্রকাশ্যে স্বীকার করেছে দেশটির বাহিনী গত জুলাইয়ে ইরানে হামাস নেতা ইসমাইল হানিয়াহকে শহীদ করেছে। গাজায় দখলদার ইসরায়েলের যুদ্ধ এবং লেবাননে সংঘাতের কারণে তেহরান ও সন্ত্রাসী ইসরায়েলের মধ্যে উত্তেজনা চরম পর্যায়ে পৌঁছেছে।
কাটজ বলেছে, যখন হুথি সংগঠন ইসরায়েলে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করছে, আমি তাদের কাছে একটি স্পষ্ট বার্তা দিতে চাই-আমরা হামাসকে পরাজিত করেছি, আমরা হিজবুল্লাহকে পরাজিত করেছি, আমরা ইরানের প্রতিরক্ষা ব্যবস্থাকে ক্ষতিগ্রস্ত করেছি। আমরা সিরিয়ায় আসাদ সরকারকে পতন করিয়েছি। এবার ইয়েমেনে হুথিদের কড়া জবাব দেবো আমরা।
গতকাল মঙ্গলবার এক বিবৃতিতে কাটজ বলেছে, হুথিদের নেতৃত্বকে ছিন্নভিন্ন করবো। ঠিক সেভাবে, যেভাবে আমরা ইসমাইল হানিয়াহ, ইয়াহিয়া সিনওয়ার, হাসান নাসরাল্লাহকে তেহরান, গাজা ও লেবাননে হত্যা করেছি। ইয়েমেনের হোদেদা ও সানাতেও এমনটাই ঘটবে।’
এরপর চরম হুঁশিয়ারি দিয়ে সন্ত্রাসী ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী জানায়, ইসরায়েলের বিরুদ্ধে যে অশুভ শক্তি মাথাচাড়া দিয়ে উঠবে তার মাথা কেটে নেয়া হবে। ইসরায়েলি সেনার নজর থেকে ওরা রেহাই পাবে না, নিজেদের কৃতকর্মের ফল ভোগ করতে হবে তাদের।
জুলাইয়ের শেষের দিকে তেহরানে হামাস নেতাকে হত্যা করা হয়। এই হত্যাকা-ে দখলদার ইসরায়েলকে দায়ী করে ইরানি কর্তৃপক্ষ। সেই সময়ে হানিয়াহ হত্যার জন্য সন্ত্রাসী ইসরায়েল সরাসরি কোনো দায় স্বীকার করেনি।
গত ৩১শে জুলাই তেহরানে হানিয়াহকে হত্যার পর হামাস প্রধানের দায়িত্ব নেয় ইয়াহিয়া সিনওয়ার। গত ২১শে সেপ্টেম্বর তাকেও গুপ্তহত্যা করে সন্ত্রাসী ইসরায়েল। দক্ষিণ গাজার একটি স্কুলে বোমাবর্ষণে মৃত্যু হয় তার। একইভাবে লেবাননে বাঙ্কারের মধ্যে লুকিয়ে থাকা হিজবুল্লাহ প্রধান নাসরাল্লাহকেও হত্যা করে সন্ত্রাসী ইসরায়েলের গুপ্ত ঘাতকরা।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
নাইজারের বৃহত্তম বিমানবন্দরে বন্দুক হামলা, নিহত ৩৫
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
চুক্তির জন্য মরিয়া হয়ে উঠেছিলো ট্রাম্প-মোজতবা খামেনি
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
১৫ বছরের কম বয়সীদের জন্য ‘সামাজিক মাধ্যম’ নিষিদ্ধ করলো আমিরাত
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
লেবাননে নিষিদ্ধ রাসায়নিক ‘গ্লাইফোসেট’ ব্যবহার করছে দখলদার ইসরাইল
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
২০৩০ সালের মধ্যে রেলপথে যুক্ত হবে কুয়েত, সৌদি, কাতারসহ ৬ দেশ
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সিন্ধু নিয়ে চরম উত্তেজনা, ভারতকে কড়া বার্তা পাকিস্তানের
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ক্যালিফোর্নিয়ায় দাবানলে পুড়ল ২০৫৩ একর এলাকা
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
হামাসের বীরত্ব:
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
এক দিনেই ২২ সন্ত্রাসী সেনা হতাহত হওয়ার কথা স্বীকার
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
এক দিনেই ২২ সন্ত্রাসী সেনা হতাহত হওয়ার কথা স্বীকার
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ভাঙারিতের পরিণত হওয়া দখলদারদের আরেকটি সামরিক যান
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
আনুষ্ঠানিকভাবে বন্ধ হলো ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)