হামাসের বীরত্ব:
হামাসের হামলার মুখে বহু এলাকা থেকে ইসরাইলী দখলদারদের পলায়ন
-যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের বিরুদ্ধে কড়া জবাবের হুঁশিয়ারি হুথির
, ২৩ রজবুল হারাম শরীফ, ১৪৪৫ হিজরী সন, ০৭ তাসি’, ১৩৯১ শামসী সন , ০৫ ফেব্রুয়ারি, ২০২৪ খ্রি:, ২১ মাঘ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) তাজা খবর
আল-কাসসাম ও মুজাহিদীন ব্রিগেড যোদ্ধারা যৌথভাবে খান ইউনিসের পূর্বে দখলদার ইসরাইলি সেনাদের অবস্থানে মর্টার শেলিং করেছে।
নর্দার্ন গাজায়,নজরদারি মিশনের সময় জব্দ করা ইসরাইলি ড্রোন ও বিভিন্ন সময়ে দখলদার সেনাদের সাথে লড়াইয়ের পর জব্দ করা ইসরাইলি সামরিক সরঞ্জামের তথ্যচিত্র প্রকাশ করেছে আবু আলী মোস্তফা ব্রিগেড।
এদিকে দখলদার ইসরায়েলি সেনারা প্রায় এক মাস আগেই গাজার উত্তরাঞ্চল থেকে পালিয়ে যায়। আর ইসরায়েলি সেনারা পালিয়ে যাওয়ার পর উত্তরাঞ্চলের গাজা সিটিতে পুনরায় নিজেদের প্রশাসনিক নিয়ন্ত্রণ স্থাপন করেছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস।
সম্প্রতি গাজা সিটিতে পুলিশ সদস্যদের মোতায়েন করা হয়েছে। এছাড়া সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের আংশিক বেতন দেওয়া হয়েছে।
সাদা পোশাক এবং পোশাক পরিহিত পুলিশ সদস্যদের পুলিশের সদর দপ্তর এবং আল-শিফা হাসপাতালের সামনে দেখা গেছে। এছাড়া অন্যান্য প্রতিষ্ঠানের কর্মীদের কাজ করতে দেখা গেছে।
হামাসের নেতারা নির্দেশ দিয়েছেন- উত্তরাঞ্চলে যেন পুনরায় বেসামরিক শাসন প্রতিষ্ঠা করা হয় এবং পুলিশ সদস্যদের দোকান ও বাড়িঘরে লুটপাট ঠেকাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়।
সাঈদ আব্দেল-বার নামের এক বাসিন্দা জানিয়েছেন, তার চাচাত ভাই হামাসের একটি অস্থায়ী কার্যালয় থেকে ২০০ ডলার পেয়েছেন। এছাড়া পুলিশ সদস্য ও পৌরসভার কর্মীদের বেতন দেওয়া হয়েছে।
যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের বিরুদ্ধে কড়া জবাবের হুঁশিয়ারি হুথির:
ইয়েমেনে হামলার কড়া জবাব দেয়ার হুঁশিয়ারি দিয়েছে ইয়েমেনভিত্তিক সশস্ত্র স্বাধীনতাকামী গোষ্ঠী হুথি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।
গত নভেম্বর থেকে ইরান সমর্থিত হুথি বিদ্রোহীরা বাণিজ্যিক জাহাজে হামলা শুরু করেছে। গাজায় ইসরায়েলের অব্যাহত হামলা চালানো বন্ধ এবং হামাসকে সহযোগিতার অংশ হিসেবে তারা এ হামলা শুরু করে। ইসরায়েলের সঙ্গে সম্পর্কিত বাণিজ্যিক জাহাজগুলোতে হামলা চালিয়ে যাচ্ছে হুথিরা। ফিলিস্তিনিদের পাশে দাঁড়ানোর অংশ হিসেবে তারা এ হামলা চালিয়ে যাচ্ছে। কারণ, গত বছরের ৭ অক্টোবর থেকে গাজায় ক্রমাগত হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
চীনের সহায়তায় নতুন অর্থবছরে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন: পানিসম্পদমন্ত্রী
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফরে সেনাপ্রধান
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
দেশের রিজার্ভ বাড়ল
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ঢাকা মেডিকেল সংলগ্ন ফুটপাত থেকে নবজাতকের মরদেহ উদ্ধার
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বাংলাদেশ ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগের নাম পরিবর্তন
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
নতুন সিআইডি প্রধান হলেন মুহম্মদ মোশাররফ হুসাইন
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
টেকনাফে দিনদুপুরে অস্ত্রের মুখে বাড়ি থেকে চিকিৎসক অপহরণ
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সকাল ৯টার মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা, সতর্ক সংকেত
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
উজানের ঢলে তিস্তার পানি বিপৎসীমার ওপরে, নীলফামারীতে নিম্নাঞ্চল প্লাবিত
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক থেকে এসপি পর্যন্ত ২১ কর্মকর্তাকে বদলি
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ক্ষুদ্র ব্যবসাপ্রতিষ্ঠান ভ্যাটের আওতামুক্ত রাখার দাবি সমিতির
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
এবার রাতের আঁধারে গুঁড়িয়ে দেয়া হলো নির্মাণাধীন মসজিদ
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)












