হামাসের নতুন প্রধান ইয়াহিয়া সিনওয়ার
, ০২ ছফর শরীফ, ১৪৪৬ হিজরী সন, ১০ ছালিছ, ১৩৯২ শামসী সন , ০৮ আগষ্ট, ২০২৪ খ্রি:, ২৪ শ্রাবণ, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) তাজা খবর
ফিলিস্তিনের স্বাধীনতাকামী হামাসের রাজনৈতিক ব্যুরোর নতুন প্রধান হিসেবে ইয়াহিয়া সিনওয়ারের নাম ঘোষণা করা হয়েছে। গত মঙ্গলবার (৬ আগস্ট) হামাসের পক্ষ থেকে এ ঘোষণা দেওয়া হয়।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, নতুন প্রধানের নাম ঘোষণা করে একটি বিবৃতি প্রকাশ করেছে হামাস। বিবৃতিতে বলা হয়েছে, কমান্ডার ইয়াহিয়া সিনওয়ারকে ইসলামি প্রতিরোধ আন্দোলনের রাজনৈতিক ব্যুরোর প্রধান হিসেবে নির্বাচন করা হয়েছে। তিনি শহীদ কমান্ডার ইসমাইল হানিয়ার স্থলাভিষিক্ত হবেন।
গত ৩১ জুলাই ইরানের রাজধানী তেহরানে নিজ বাসভবনে এক ক্ষেপণাস্ত্র হামলায় শহীদ হন ইসমাইল হানিয়া। একই হামলায় তার একজন দেহরক্ষীও শহীদ হয়েছেন।
এখন পর্যন্ত ওই হামলার দায় কেউ স্বীকার না করলেও ইরান, হিজবুল্লাহ ও হামাস সন্ত্রাসবাদী ইসরায়েলকেই দায়ী করেছে। সন্ত্রাসী ইসরায়েল এখন পর্যন্ত এ হামলার ব্যাপারে কোনো মন্তব্য করেনি।
হানিয়া শহীদ হওয়ার পর তার পদে কে বসবেন, তা নিয়ে চলছিল জল্পনা-কল্পনা। এতদিন অনেকের নাম শোনা গেলেও শেষ পর্যন্ত ইয়াহিয়া সিনাওয়ারকেই হামাসের প্রধান করা হলো।
এদিকে, নতুন দায়িত্বের পাশাপাশি সিনওয়ার আগের দায়িত্বও পালন করবেন কি না, তা নিশ্চিত হওয়া যায়নি। গাজায় দখলদার ইসরায়েল যুদ্ধ শুরু করার পর থেকে তাকে প্রকাশ্যে দেখা যায়নি। তবে ধারণা করা হয়, তিনি গাজায়ই রয়েছেন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
তিন বিভাগে অতিভারী বৃষ্টির আভাস
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কুড়িগ্রামে বাঁধ ভেঙে পানিবন্দি ২০ গ্রামের মানুষ
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ডেঙ্গুতে এক দিনে সর্বোচ্চ ৫ জনের মৃত্যু
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বৈশি^ক অপরাধের চ্যালেঞ্জ মোকাবেলায় সমন্বিত নিরাপত্তা ব্যবস্থা গড়তে চায় পুলিশ
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ফরমালিনের নামে যারা ফল নষ্ট করেছিল তাদের বিচারের আওতায় আনা উচিত
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আবারও ৫ জেলেকে অপহরণ করে নিয়ে গেছে আরাকান আর্মি
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বিদেশে পাচার করা অর্থ ফিরিয়ে আনতে ১৩ দেশে অনুরোধ
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ঋণনির্ভর নয়, বিনিয়োগনির্ভর অর্থনীতির পথে বাংলাদেশ -ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য থাকছে ফ্ল্যাট রেটে ভ্যাট
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কিছু জায়গায় লোডশেডিং থাকবে -বিদ্যুৎমন্ত্রী
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আকস্মিক বন্যায় উত্তরে পানিবন্দি লাখো মানুষ
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
তীব্র লোডশেডিং: উৎপাদনে ধস, বাড়ছে শিল্পকারখানার লোকসান
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মসজিদে ইমাম বেশে ছদ্মবেশী প্রতারক আটক
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)