যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানের নতুন গুঞ্জন:
হামলা হলে সর্বস্ব দিয়ে পাল্টা হামলা চালানোর হুমকি ইরানের
, ০৩ শাবান শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২৫ ছামিন, ১৩৯৩ শামসী সন , ২৩ জানুয়ারি, ২০২৬ খ্রি:, ০৯ মাঘ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
মার্কিন যুক্তরাষ্ট্র যদি নতুন করে হামলা চালায় তাহলে সর্বস্ব দিয়ে পাল্টা হামলা চালানো হবে বলে হুমকি দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।
ইরানে যুক্তরাষ্ট্রের হামলার নতুন গুঞ্জন ও মধ্যপ্রাচ্যে দেশটির রণতরী এবং যুদ্ধবিমান আসার খবরের পর এমন হুমকি দিয়েছেন আরাগচি।
গতকাল বুধবার (২১ জানুয়ারি) মার্কিন সংবাদমাধ্যম ওয়ালস্ট্রিট জার্নালে এক মতামত কলামে তিনি লিখেছেন, “২০২৫ সালের জুনে ইরান যে সংযম দেখিয়েছিলো, এবার সেরকম হবে না। যদি আমরা নতুন হামলার শিকার হই তাহলে আমাদের শক্তিশালী সামরিক বাহিনী সর্বস্ব দিয়ে পাল্টা হামলা চালাবে। তাদের মধ্যে কোনো সীমাবদ্ধতা থাকবে না। ”
গত বছরের জুনে দখলদার ইসরায়েল ইরানে হামলা চালায়। এরপর তাদের সঙ্গে ইরানের যুদ্ধ শুরু হয়। যা ১২ দিন স্থায়ী হয়। এ যুদ্ধে সরাসরি যুক্ত হয় মার্কিন সন্ত্রাসী যুক্তরাষ্ট্রও। দেশটির বিমানবাহিনী ওই সময় ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় বাঙ্কার ব্লাস্টার বোমা হামলা চালায়।
ইরানি পররাষ্ট্রমন্ত্রী তার মতামত কলামে আরও লিখেছেন, “এটি কোনো হুমকি নয়, বাস্তবতা। আমার মনে হয় এটি ভালোভাবে জানিয়ে দেওয়া উচিত। কারণ একজন কূটনীতিক এবং সাবেক সেনা হওয়ায় আমি যুদ্ধকে ঘৃণা করি। ”
“একটি সর্বাত্মক যুদ্ধ অবশ্যই তীব্র এবং দীর্ঘ হবে, সন্ত্রাসী ইসরায়েল এবং তার প্রক্সিরা যতটা দীর্ঘ হওয়ার কথা যুক্তরাষ্ট্রকে বলছে তার চেয়ে অনেক অনেক বেশি দীর্ঘ হবে। এই যুদ্ধ অবশ্যই পুরো অঞ্চলকে গ্রাস করবে এবং বিশ্বব্যাপী সাধারণ মানুষের ওপর প্রভাব পড়বে। ” সূত্র: ওয়ালস্ট্রিট জার্নাল।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সৌদি আরবের বিমানবন্দরে হামলার দাবি হুথিদের
১০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সৌদি আরবে সেনা পাঠাবে না তুরস্ক : হাকান ফিদান
১০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
লেবাননে হিজবুল্লাহকে ২০০ মিলিয়ন ডলার দিলো ইরান
১০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সিরিয়ায় নৃসংশতা চালানো সাবেক জেনারেলকে অর্থ ও সুরক্ষা দিচ্ছে যুক্তরাষ্ট্র-লেবানন
১০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
উন্নত দেশ হওয়ার স্বপ্ন দেখা ভারত ‘বৃদ্ধ মানুষের’ দেশ হতে যাচ্ছে
১০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জোড়া বিষাক্ত ইনজেকশনেও কার্যকর হয়নি মৃত্যুদন্ড, বিপাকে মার্কিন আইন-বিচার ব্যবস্থা
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বাংলাদেশে গাড়ি তৈরির কারখানা স্থাপন করবে টয়োটা
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
রাশিয়ায় কাজের খোঁজে গিয়ে যুদ্ধের ফাঁদে বাংলাদেশিরা
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ভানুয়াতুতে ৭.২ মাত্রার ভূমিকম্প, ১৪ জনের মৃত্যু
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ইসরাইলের অর্থনীতিতে চরম বিপর্যয়
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হামাসের বীরত্ব:
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বারমুডায় এয়ার অ্যাম্বুলেন্স নিখোঁজ, চলছে অভিযান
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)