হামলার শিকার হয়ে আবোল তাবোল বকছে মার্কিন সেনারা
, ১০ রজবুল হারাম শরীফ, ১৪৪৫ হিজরী সন, ২৫ সামিন, ১৩৯১ শামসী সন , ২৩ জানুয়ারি, ২০২৪ খ্রি:, ০৮ মাঘ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) বিদেশের খবর
মার্কিন সামরিক বাহিনীর কেন্দ্রীয় কমান্ড বা সেন্টকম বলেছে, আইন আল-আসাদ বিমানঘাঁটিতে ইরাকের সন্ত্রাসবিরোধী সংগঠনগুলোর জোট হাশদ আশ-শাবির যোদ্ধারা ব্যাপকভাবে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পরে বহুসংখ্যক আমেরিকান সেনা মস্তিষ্কে আঘাত পেয়েছে। এখন তাদের ব্রেইন ইনজুরির বিষয়টি নিবিড়ভাবে মূল্যায়ন করা হচ্ছে। গত শনিবার সন্ধ্যায় হাশদ আশ-শাবির যোদ্ধারা ইরাকের পশ্চিমাঞ্চলীয় আনবার প্রদেশের আইন আল-আসাদ বিমান ঘাঁটিতে ব্যাপকভাবে ক্ষেপণাস্ত্র চালায় এবং এই হামলার বিষয়টি সেন্টকম এক বিবৃতিতে নিশ্চিত করেছে। আঘাতপ্রাপ্ত মার্কিন সেনারা অনেকেই ব্রেইন ইনজুরির শিকার হয়েছে এবং তাদের মধ্যে কেউ কেউ আবোল তাবোল বকছে। তবে এই ব্যাপারে সেন্টকম বিস্তারিত জানাতে অস্বীকার করেছে। এদিকে, নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন সেনা কর্মকর্তার বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স দাবি করেছে, ক্ষেপণাস্ত্র হামলায় যেসব সেনা ব্রেইন ইনজুরির শিকার হয়েছে তাদের কারোর অবস্থা গুরুতর নয়। ওই কর্মকর্তা জানায়, ক্ষেপণাস্ত্র হামলায় ইরাকি নিরাপত্তা বাহিনীরও বেশ কয়েকজন সদস্য আহত হয়েছেন। টেলিগ্রাম চ্যানেলে প্রচারিত এক বিবৃতিতে হাশদ আশ-শাবি আইন আল-আসাদ ঘাঁটির ওপর হামলার দায়িত্ব স্বীকার করেছে। সংগঠনটি বলেছে, তাদের ছোড়া ক্ষেপণাস্ত্র সরাসরি লক্ষ্যবস্তুগুলোতে আঘাত হেনেছে। ইরাকের বিভিন্ন সংবাদ মাধ্যম জানিয়েছে, শনিবার সন্ধ্যায় আইন আল-আসাদ ঘাঁটির উপর প্রতিরোধকামী মুজাহিদরা ৪০টি ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালায়।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
হামাসের বীরত্ব:
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
লেবানন ইসরাইলের প্রধানমন্ত্রীদের জন্য রাজনৈতিক গোরস্থান -ইসরায়েলের সাবেক সেনাপ্রধান
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘মার্কিন ঘাঁটিগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতির বিষয়ে পেন্টাগন কংগ্রেসে পূর্ণাঙ্গ রিপোর্ট দিতে অনাগ্রহী
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আমেরিকা সন্ত্রাসী ইসরায়েলকে নিয়ন্ত্রণ না করলে কঠোর জবাব দেবে ইরান
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
শত্রুরা নতুন করে যুদ্ধ শুরু করলে ব্যাপক প্রাণহানি ঘটবে -মোহসেন রেজায়ি
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
হরমুজে তেলবাহী ট্যাংকারে হামলা
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইউরোপে প্রথমবারের মতো ইবোলা শনাক্ত
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মিশরের সামরিক শক্তি ‘বৃদ্ধি’ নিয়ে উদ্বিগ্ন সন্ত্রাসী ইসরায়েল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজাদ কাশ্মিরে খাবার-জ্বালানি-ওষুধের প্রবেশ বন্ধ করে দিয়েছে পাকিস্তান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আলোচনা চলাকালে জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধানকে হত্যার ষড়যন্ত্র করেছিলো মোসাদ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২১ হাজার কর্মী ছাঁটাই করলো ওরাকল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইউরোপজুড়ে দাবদাহে বাজিমাত: স্পেনে প্রাণ গেছে ২১২ জনের
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)