হাজার বছরের প্রাচীন মসজিদেও উচ্ছেদ নোটিশ পাঠালো ভারতের রেল বিভাগ
আল ইহসান ডেস্ক:
উত্তর প্রদেশের বারাণসীর কাশী রেলওয়ে স্টেশনের কাছে অবস্থিত ঐতিহাসিক গঞ্জ শহীদন মসজিদের একটি অংশ রেলের জমিতে রয়েছে -এমন দাবি করে রেলওয়ের হিন্দুত্ববাদী কর্তৃপক্ষ একটি নোটিশ পাঠালে স্থানীয় মুসলমানদের মধ্যে তীব্র ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়। তবে মসজিদ পরিচালনা কমিটির জোরালো আপত্তি ও প্রতিবাদের মুখে পরবর্তীতে সেই নোটিশটি প্রত্যাহার করে নিয়েছে রেলওয়ে।
মসজিদ কমিটির দেওয়া তথ্য অনুযায়ী, গত ১২ জুন এই নোটিশটি জারি করা হয়েছিল। এতে মসজিদের জমির মালিকানা সংক্রান্ত নথিপত্র জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়। রেলওয়ের পক্ষ থেকে বলা হয়েছিল যে, নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র জমা না দিলে 'অবৈধ দখলদারিত্ব' উচ্ছেদে আইনি ব্যবস্থা নেওয়া হতে পারে।
রেলওয়ের এই দাবিকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছে মসজিদ কমিটি। তাদের বক্তব্য, গঞ্জ শহীদন মসজিদটি প্রায় এক হাজার বছরের পুরোনো একটি ঐতিহাসিক নিদর্শন, যা ভারতীয় রেলওয়ে নেটওয়ার্ক প্রতিষ্ঠার বহু আগে থেকেই সেখানে বিদ্যমান।
উত্তরপ্রদেশে সাম্প্রতিক সময়ে 'অবৈধ দখল উচ্ছেদ'-এর নামে বিভিন্ন স্থাপনা ভেঙে ফেলার ঘটনার পরিপ্রেক্ষিতে এই নোটিশটি স্থানীয় মুসলিম বাসিন্দাদের মধ্যে চরম আতঙ্ক তৈরি করেছিল।
স্থানীয়দের আশঙ্কা ছিল, হাজার বছরের প্রাচীন এবং ঐতিহাসিক গুরুত্বসম্পন্ন এই মসজিদটি হয়তো আইনি জটিলতার অজুহাতে ভেঙে ফেলা হতে পারে। তারা শুরু থেকেই বিষয়টি আইনি প্রক্রিয়ার মাধ্যমে সমাধান এবং প্রাচীন এই স্থাপনাটি সুরক্ষার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে আসছিলেন।
আরও পড়ুন
সব ›
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার
হাসিনাকে ফেরাতে ভারত কোনো শর্ত দেয়নি -পররাষ্ট্র প্রতিমন্ত্রী
আগুন সন্ত্রাস করে জনগণের সমর্থন পাবে না দুর্বৃত্তরা -আবদুস সালাম
বান্দরবানের ত্রিদেশীয় সীমান্ত থেকে আটক ৮
বিএনপি ও তিন অঙ্গসংগঠনকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের
পড়ে আছে ৩৫৮ কোটি টাকার লাগেজ ভ্যান -কোচে রূপান্তরের পরিকল্পনা
সীমান্তে সর্বোচ্চ সতর্ক বিজিবি, নজরদারিতে নাইট ভিশন-থার্মাল ড্রোন
খেলাপি ঋণ বেড়ে ৬ লাখ কোটি টাকা
দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা কাঠামো ঢেলে সাজানোর বড় উদ্যোগ নিয়েছে সরকার
পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ডের সভা স্থগিত
রোগ পরীক্ষা করিয়ে বছরে ১,৮৬১ কোটি টাকা কমিশন পান চিকিৎসকেরা
জাতীয় বিশ্ববিদ্যালয় ৩ দিন বন্ধ ঘোষণা
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক তাইয়েবা তাসনীম সিরাজ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জা…
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।