হাওরে ধানের বাম্পার ফলন হলেও দাম নিয়ে হতাশ কৃষক
, ০৬ যিলক্বদ শরীফ, ১৪৪৬ হিজরী সন, ০৬ ছানী আ’শার, ১৩৯২ শামসী সন , ০৫ মে, ২০২৫ খ্রি:, ২২ বৈশাখ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) দেশের খবর
কিশোরগঞ্জে এবার বোরো ধানের বাম্পার ফলন হয়েছে বলে দাবি করেছে কৃষি বিভাগ। তবে কৃষকরা বলছেন, দীর্ঘ খরা না থাকলে ফলন আরও বেশি হতো। এদিকে বেশিরভাগ ধান পেকে যাওয়ায় দ্রুত কাটা হচ্ছে। শ্রমিকরা ব্যস্ত রয়েছেন ধানকাটার কাজে। তবে ফলনে খুশি হলেও দামে হতাশা রয়েছে কৃষকদের। তবুও হাসি মুখেই কেটে যাচ্ছেন পরিশ্রমের ফসল। আর ধীরে ধীরে বাড়ছে কপালে চিন্তার ভাঁজ। লাভ তো দূরের কথা, খরচের টাকা উঠবে কিনা সেটাই বড় প্রশ্ন!
জেলার নিকলী উপজেলার বড় হাওরে পুরো পরিবার নিয়ে ধান সংগ্রহে ব্যস্ত কৃষক আবুল কালাম। খরচ কমানোর জন্য পরিবারের সব সদস্যকে নিয়ে গত এক সপ্তাহ ধরে ধান কেটেছেন তিনি। এখন চলছে ঝাড়াইয়ের কাজ। তিনি জানালেন, ফলন ভালো হলেও খুশি হতে পারছেন না দামে। এ দামে ধান বিক্রি করে দেনা-পাওনা মিটিয়ে কিছু থাকবে কিনা সেটাই ভাবনার বিষয়।
আরেক কৃষক মজনু মিয়া ফলন কেমন হয়েছে এমন প্রশ্নে জানালেন, এ বছর পাঁচ কাঠা জমিতে ধান চাষ করেছেন। ফলনও বেশ। ‘রোদে পুড়ে ফলানো ফসল বিক্রির সময় দাম না মিললে এমন ফসল ফলিয়ে কী হবে?’ প্রশ্ন ছুড়ে দেন তিনি। কিছুটা চুপচাপ থেকে আবার বলতে শুরু করলেন, পরিবারের সবাইকে নিয়ে কীভাবে বছরের বাকি সময়টুকু পার করবো, কীভাবে ঋণ মেটাবো, সেই ভাবনাই এখন সারাদিন মাথায় ঘুরপাক খাচ্ছে।’
শুরুতে ধানের দাম এগার শ টাকা থাকলেও এ দাম এখন অনেকটা কমে গেছে। বর্তমানে ৪০ কেজি কাঁচা ধান বিক্রি হচ্ছে ৯৩০ থেকে ৯৫০ টাকা দরে। কৃষকদের অভিযোগ, ধান চাষে খরচ হয় বারো শ’ টাকার মতো। আর দীর্ঘ খরার কারণে এবার সেচে খরচ হয়েছে অন্যবারের চেয়ে দ্বিগুণ। এভাবে লোকসান দিলে ধান চাষে আগ্রহ হারাবেন তারা। সরকারের উচিত ফসলে কৃষকের ন্যায্যমূল্য নিশ্চিত করা।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ফিলিস্তিনের প্রতি সমর্থন অব্যাহত থাকবে -স্বরাষ্ট্রমন্ত্রী
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
জুলাই-আগস্টে দেশে ডেঙ্গুর প্রকোপ বাড়ার আশঙ্কা স্বাস্থ্যমন্ত্রীর
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ভূমি সেবার ডিজিটাল রূপান্তর দেশীয় প্রযুক্তিতেই -মীর হেলাল
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
রাজধানীতে সেপটিক ট্যাংকে গ্যাস বিস্ফোরণে দগ্ধ ৩
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
জামাত এমপির বিশেষ বরাদ্দে প্রকল্প সভাপতি ভগ্নীপতি-ভাগনে
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
জীবনের সব শত্রুকে তিনি গেঁথেছেন বৈষম্যবিরোধী মামলায়!
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ত্রিশালকে ‘নজরুল সিটি’ করার নির্দেশ প্রধানমন্ত্রীর
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পদ্মা রেলসেতুর পিলারের নিচে মাটি কাটায় নেতিবাচক নয়, ইতিবাচক প্রভাব আছে
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
এইচএসসির প্রথম দিনে অনুপস্থিত ২৫ হাজার, বহিষ্কার ৭ পরীক্ষার্থী
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
টেকসই উত্তরণের জন্য এলডিসি প্রস্তুতিকাল বাড়াতে চায় সরকার -বাণিজ্যমন্ত্রী
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বন্ধ কোম্পানিতে অন্ধ বিনিয়োগের ফাঁদ!
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
জাতীয় ঔষধ উপদেষ্টা পরিষদ পুনর্গঠন
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)