এক গরু থেকে শত গরুর মালিক আমিরুল
মায়ের নির্দেশে ১৪ হাজার ৬শ টাকা দিয়ে একটি গরু কেনেন। সেই এক গরু থেকে এখন শতাধিক গরুর মালিক তিনি। প্রতিদিন তার খামারে ৪৫০ থেকে ৫০০ লিটার দুধ উৎপাদন হয়। দুধ ও গরুর বাছুর বিক্রি করে প্রতিবছর আয় করেছেন লাখ লাখ টাকা। গরু থেকে দুধ সংগ্রহের পাশাপাশি গোবর থেকে বায়োগ্যাস, কেঁচো কম্পোস্ট জৈব সার ও ট্রাইকো ডার্মা জৈব সার উৎপাদন করছেন। গরুর খামারের পাশাপাশি তিনি মহিষ, গাড়ল ও মুরগি পালন করছেন।
পাবনার ঈশ্বরদী উপজেলার খামারি আমিরুল ইসলামের এ সফলতার পথ এত মসৃণ ছিল না। কঠোর পরিশ্রম, কর্মদক্ষতা, বুদ্ধিমত্তা দিয়ে তিনি নানান সংকট ও সমস্যার মোকাবিলা করে একজন সফল খামারি হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।
সফল খামারি আমিরুল ইসলাম বলেন, নিজে একা খামার করে কখনো নিজের বা এলাকার উন্নয়ন করা যায় না। তাইতো আমি নিজে খামার গড়ে তোলার পাশাপাশি এ গ্রামের শতাধিক মানুষকে খামার করার উৎসাহ দিয়েছি। অনেকেই খামার করে আর্থিক সচ্ছলতা অর্জন করেছেন। নিজ গ্রামের খামারিদের কাছে আমার খামারের বাছুর বিক্রি করছি। যাতে উন্নত জাতের বাছুর লালন পালন করে তারা দ্রুত খামারের উন্নয়ন করতে পারে।
তিনি বলেন, গ্রামে শতাধিক খামারিদের নিয়ে ‘পাকুড়িয়া প্রাথমিক দুগ্ধ উৎপাদনকারী সমবায় সমিতি লি.’ নামে একটি সমবায় সমিতি গড়ে তুলেছি। ২০০৬ সালে প্রতিষ্ঠিত এ সমিতির অধীনে একশোর বেশি সদস্য রয়েছে। এখানকার উৎপাদিত দুধ মিল্ক ভিটায় যায়। এছাড়াও স্থানীয় চাহিদা মেটাতে এখানকার হাট-বাজারে এসব খামারের দুধ বিক্রি হয়।
তিনি আরও বলেন, ২২ বিঘা জমির ওপর প্রতিষ্ঠিত এ খামারে দুধ উৎপাদনের পাশাপাশি গরুর গোবর থেকে তৈরি করছি বায়োগ্যাস। এ গ্যাস দিয়ে আমার দুইটি জেনারেটর ও নিজ বাড়িসহ আশপাশের বাড়ির রান্না-বান্নার কাজ চলছে। গোবর থেকে কেঁচো কম্পোস্ট জৈব সার ও ট্রাইকো ডার্মা জৈব সার উৎপাদন হচ্ছে। যা বাজারজাত করে অর্থ উপার্জন করছি। এছাড়াও খামারের বিশাল অংশ জুড়ে রয়েছে ঘাস চাষ। গরু লালন-পালন করতে হলে ঘাস চাষের বিকল্প নেই। এ খামারে মহিষ, গাড়ল ও মুরগি পালন করছি। গাড়ল ও মুরগি দিয়ে পরিবারের গোশত ও ডিমের চাহিদা মেটানোর পাশাপাশি বিক্রি করতেও পারছি।
আরও পড়ুন
সব ›
জ্বালানি নিয়ে গভীর ষড়যন্ত্র
তুরস্ক সফর করবে বাংলাদেশের প্রতিনিধিদল
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ-তুরস্ক দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার এবং প্রাতিষ্ঠানিক ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ…
ইরানের হামলার আশঙ্কায় যুক্তরাজ্যের আরেক ঘাঁটি ছাড়লো মার্কিন সামরিক বিমান
আল ইহসান ডেস্ক: ইরানের সম্ভাব্য হুমকির আশঙ্কায় যুক্তরাজ্যের দ্বিতীয় একটি বিমানঘাঁটি থেকেও সামরিক বিমান সরিয়…
টেকনাফে বিজিবির সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলি, বিপুল মাদক উদ্ধার
কক্সবাজারে সংবাদদাতা: টেকনাফ সীমান্তে বিজিবির সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় ঘটনাস্থল থেকে…
এক কাতলার দাম ৫৭ হাজার টাকা
রাজবাড়ী সংবাদদাতা: রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীতে গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) ভোরে জেলেদের জা…
এখন আর দেখা যাচ্ছে না সেই সব চীনা ব্লগারদের!
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর উত্তরার বিভিন্ন এলাকায় সকাল থেকে রাত পর্যন্ত ঘুরে লাইভ ভিডিও করতো চীনা নাগরিকেরা। …
ভল্ট থেকে টাকা আত্মসাৎ: ব্যাংক কর্মকর্তার ২০ বছরের দণ্ড-
নিজস্ব প্রতিবেদক: ঢাকা ব্যাংক লিমিটেডের বংশাল শাখার ব্যাংকের ভল্ট থেকে প্রায় ৩ কোটি ৭৭ লাখ টাকা আত্মসাতের অভি…
সংরক্ষিত নারী আসন তুলে দেয়ার এখনই উপযুক্ত সময় -স্পিকার
নিজস্ব সংবাদদাতা: জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, দেশের নারীরা এখন আর কোনো অংশেই সু…
মালয়েশিয়া যেতে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাকা নির্ধারণ
নিজস্ব সংবাদদাতা: চলতি বছর বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ক্ষেত্রে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাক…
সারা দেশে পরিকল্পিতভাবে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে -রিজভী
নিজস্ব প্রতিবেদক: দেশের গণতান্ত্রিক পরিবেশ বিনষ্ট এবং অস্থিতিশীলতা তৈরি করতে অপশক্তি আবারও মাথাচাড়া দেওয়ার চ…
হাসিনার প্রত্যর্পণ: ভারত বলল- ‘ট্রাভেল ডকুমেন্ট’ প্রয়োজন
নিজস্ব সংবাদদাতা: ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পাসপোর্ট দেয়া হবে না বলে জানিয়েছেন বাংলাদেশের ভারপ্…
শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ছুটি, কোন প্রতিষ্ঠানে কত দিন
নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ডিসেম্বর মাসে শীতকালীন অবকাশ ও বর্ষ শেষ উপলক্ষে দীর্ঘ ছুটিতে যাচ্ছে দেশের শিক্ষাপ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।