হাওরে কৃষকের ওপর নতুন ‘জুলুম’, ৪৫ কেজিতে ধানের মণ!
, ০৮ যিলক্বদ শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২৭ হাদী আশার, ১৩৯৩ শামসী সন , ২৭ এপ্রিল, ২০২৬ খ্রি:, ১৪ বৈশাখ, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) দেশের খবর
নেত্রকোনা সংবাদদাতা:
কৃষকদের অভিযোগ, দেশে প্রচলিত নিয়ম অনুযায়ী ৪০ কেজিতে এক মণ ধরা হলেও স্থানীয় কিছু ব্যবসায়ী ৪২ থেকে ৪৫ কেজিতে এক মণ হিসাবে ধান কিনছেন। এতে প্রতি মণে কয়েক কেজি ধান অতিরিক্ত দিতে হচ্ছে, যা সরাসরি ক্ষতির কারণ হয়ে দাঁড়াচ্ছে। মাঠপর্যায়ে দরকষাকষির সুযোগ কম থাকায় অনেকেই বাধ্য হয়ে এই শর্তে ধান বিক্রি করছেন।
স্থানীয় কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, কয়েক দফা শিলাবৃষ্টি ও অতিরিক্ত বৃষ্টিপাতে হাওরের নি¤œাঞ্চলের অনেক জমির ধান তলিয়ে গেছে। এতে উৎপাদন ব্যাহত হওয়ার পাশাপাশি আর্থিক ক্ষতির মুখে পড়েছেন কৃষকরা। এর মধ্যেই শ্রমিক সংকট ও ডিজেলের বাড়তি দামে চাষাবাদ এবং ধান কাটার খরচও বেড়েছে। সব মিলিয়ে মৌসুমের শুরু থেকেই চাপের মধ্যে রয়েছেন তারা।
বর্তমানে হাওরের মাঠে দিন-রাত পরিশ্রম করে ধান কাটছেন শ্রমিকরা। বজ্রপাতের ঝুঁকি উপেক্ষা করেই চলছে কাজ। ধান মাড়াই শেষে অনেক কৃষক মাঠেই তা বিক্রি করছেন। কিন্তু সেখানেও দেখা দিয়েছে নতুন সমস্যা- কম দামের পাশাপাশি ওজনে বেশি দিয়ে ধান বিক্রি করতে বাধ্য হচ্ছেন তারা।
একাধিক কৃষক বলেন, প্রাকৃতিক দুর্যোগের ক্ষতি কাটিয়ে ওঠার আগেই তারা নতুন করে প্রতারণার শিকার হচ্ছেন। সরকারি ক্রয় কার্যক্রম শুরু না হওয়ায় বাজারে ন্যায্যমূল্যও পাচ্ছেন না। ফলে কম দামে ধান বিক্রি করতে হচ্ছে, তার ওপর আবার ওজনের কারচুপি। সব মিলিয়ে লোকসান আরও বাড়ছে।
মদন উপজেলার গোবিন্দশ্রী এলাকার কৃষক জলিল মিয়া বলেন, ‘আগাম বৃষ্টিতে তলিয়ে গেছে উঠতি বোরো ধান। জমিতে পানি থাকায় কম্বাইন্ড হারভেস্টার দিয়ে ধান কাটা যাচ্ছে না। মেশিনের জন্য ডিজেলও পাওয়া যাচ্ছে না। শ্রমিকের মজুরি অনেক বেশি। সব মিলিয়ে এমনিতেই হিসাব মিলছে না। এরপরও ধান বিক্রি করতে গিয়ে দেখি ব্যবসায়ীরা ৪৩-৪৫ কেজিতে মণ ধরছে। এতে আরও লসের মধ্যে পড়ে যাচ্ছি।’
মোহনগঞ্জ উপজেলার গাগলাজুর গ্রামের কৃষক কাজল চৌধুরী বলেন, ‘আমাদের উপজেলায় যেতে যে সড়কটি আছে তা তিন বছর ধরে বন্ধ। হাওরের রাস্তা খারাপ থাকায় ধান শহরে নিয়ে বিক্রির ওপর নেই। তাই ৭৫০ থেকে ৮২০ টাকা দরে ধান বিক্রি করতে হচ্ছে। আবার ওজনে মণ প্রতি ৫ কেজি ‘ঢলক’ নেওয়া হয়। কৃষকের ক্ষতি কেউ দেখছে না।’
অন্যদিকে স্থানীয় ফড়িয়ারা দাবি করছেন, ভেজা ধান কেনার কারণে কিছুটা বেশি ওজন ধরা হচ্ছে। তাদের ভাষ্য, মিল মালিকদের কাছে ধান বিক্রির সময়ও ৪১ কেজি করে দিতে হয়। সেই কারণেই তারা কৃষকদের কাছ থেকে বেশি ওজনে ধান নিচ্ছেন।
তবে কৃষকরা এই যুক্তি মানতে নারাজ। তাদের দাবি, এভাবে নিয়মের বাইরে গিয়ে ওজন নেওয়া অন্যায্য।
আশুগঞ্জ এলাকা থেকে ধান কিনতে আসা (ফড়িয়া) ব্যবসায়ী হবির মিয়া বলেন, ‘ধান ভেজা, তাই মণে তিন কেজি করে বেশি নিই। এটাই এই অঞ্চলের নিয়ম। কেউ কেউ ৫ কেজি করে বেশি নেয়। মিল মালিকদেরও ওজনে বেশি দিতে হয়।’
নেত্রকোনা-১ আসনের এমপি ও সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেন, ওজনে বেশি নেওয়ার বিষয়টি শুনেছি। কৃষকদের কষ্টার্জিত ফসল ওজনে বেশি নিয়ে ঠকানো হচ্ছে। কৃষকদের সমস্যা সমাধানের জন্য স্থানীয় প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ইয়াবাসহ আটক, ‘সহজ ধারায়’ আদালতে তোলার আশ্বাসে টাকা নেয় এসআই
১০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বিদ্যুৎবিহীন ৮ ঘণ্টা, খামারের ৪০০ মুরগির মৃত্যুতে উদ্যোক্তার মাথায় হাত
১০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পুলিশে থাকা ‘গুপ্ত-ফ্যাসিস্টের দোসররা’ বাহিনীর মনোবল ক্ষতিগ্রস্ত করছে
১০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সীমান্তে হানাদার বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত
১০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ঢামেকের ডাস্টবিন থেকে নবজাতকের মরদেহ উদ্ধার
১০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
২৮ বছর ধরে বন্ধ রূপসা-বাগেরহাট রেলপথ চালুর দাবি
১০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
যুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরায়েল ‘পুরোপুরি ব্যর্থ’ -ইরানি জেনারেল হাসান
১০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
যুক্তরাষ্ট্রেও বাংলাদেশের পেয়ারা রপ্তানির সুযোগ রয়েছে -মার্কিন রাষ্ট্রদূত
১০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আমাদের নেতা মানবিক, কোনো বৈষম্য হবে না -স্বরাষ্ট্রমন্ত্রী
১০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধের কারণে বাংলাদেশের ক্ষতি প্রায় ৪ বিলিয়ন ডলার -ফখরুল
১০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
কর্নেল (অব.) অলি আহমেদ ১১ দলের রাষ্ট্রপতি প্রার্থী
১০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দণ্ডিত আসামিদের সব তথ্য ডিজিটালাইজেশন প্রশ্নে হাইকোর্টের রুল
১০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)












