ইয়াবাসহ আটক, ‘সহজ ধারায়’ আদালতে তোলার আশ্বাসে টাকা নেয় এসআই
ঝিনাইদহ সংবাদদাতা:
শৈলকুপায় ইয়াবাসহ বিপুল হোসেন নামের এক ব্যক্তিকে আটকের পর আইনের ‘সহজ ধারায়’ আদালতে তোলার আশ্বাসে টাকা নেওয়ার অভিযোগ উঠেছে পুলিশের এক উপ-পরিদর্শকের বিরুদ্ধে।
গতকাল রোববার (৯ আগস্ট) এ ঘটনার একটি অডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। অভিযুক্ত এসআই তরিকুল শৈলকুপা থানায় কর্মরত। বিপুল হোসেন উপজেলার ভগবাননগর গ্রামের বাসিন্দা।
বিপুল হোসেনের পরিবারের অভিযোগ, গত বুধবার বিকেলে ৫০ পিস ইয়াবাসহ আটক হন বিপুল হোসেন। এ সময় এসআই তরিকুল আটক ব্যক্তিকে সহজ ধারায় আদালতে তোলার আশ্বাসে ২০ হাজার টাকা দাবি করে। পরে স্বজনেরা তাকে ১২ হাজার টাকা দেয়। তবে, টাকা নেওয়ার পরও প্রতিশ্রুতি অনুযায়ী কোনো ব্যবস্থা গ্রহণ করেনি ওই কর্মকর্তা। টাকা ফেরত চাইলে নানা অজুহাতে সময়ক্ষেপণ করছে বলে অভিযোগ তাদের।
এ বিষয়ে শৈলকুপা থানার ওসি হুমায়ুন কবির মোল্লা বলেন, অডিও ক্লিপটি আমরা সংগ্রহ করেছি। যাচাই-বাছাই করে অভিযুক্ত এসআইয়ের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।