হল ত্যাগ না করার সিদ্ধান্ত ঢাকা মেডিকেল শিক্ষার্থীদের, চলবে কর্মসূচি
নিজস্ব প্রতিবেদক:
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) বন্ধ ঘোষণার সিদ্ধান্ত মেনে নেবেন না বলে জানিয়েছেন শিক্ষার্থীরা। তারা ঘোষণা দিয়েছেন, প্রশাসনের একতরফা সিদ্ধান্তের প্রতিবাদে কর্মসূচি চালিয়ে যাবেন এবং হল ত্যাগ করবেন না। গতকাল শনিবার ঢামেক শিক্ষার্থীরা তাদের এ সিদ্ধান্তের কথা জানান।
এর আগে সকাল থেকে পাঁচ দফা দাবিতে অবস্থান কর্মসূচি ও মিছিল করেন শিক্ষার্থীরা। বিকেলে কলেজ প্রশাসন এক বিজ্ঞপ্তিতে কলেজ বন্ধ ঘোষণা করে এবং আজ (২২ জুন) দুপুর ১২টার মধ্যে সব ছাত্রছাত্রীকে হল ত্যাগের নির্দেশ দেয়।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।