হরমুজ প্রণালী ব্যবহার করে আমেরিকান অস্ত্র পাচার বা পরিবহন নিষিদ্ধ -ইরান
, ২৬ যিলক্বদ শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৫ ছানী আশার, ১৩৯৩ শামসী সন , ১৫ মে, ২০২৬ খ্রি:, ০১ জৈষ্ঠ্য, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
ইরান সরকার ঘোষণা করেছেন, তারা হরমুজ প্রণালী দিয়ে কোনো দেশকে মার্কিন অস্ত্র পরিবহন করতে দেবেন না। গত বুধবার ইরানের সেনাবাহিনীর পক্ষ থেকে এ কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করা হয়।
ইরানি সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকরামিনিয়া মাশহাদ শহরে সাংবাদিকদের সাথে আলাপকালে বলেন, হরমুজ প্রণালী বর্তমানে ইরানের সশস্ত্র বাহিনীর সম্পূর্ণ কৌশলগত নিয়ন্ত্রণে রয়েছে। প্রণালীর পশ্চিম অংশ আইআরজিসি এবং পূর্ব অংশ ইরানি নৌবাহিনীর কঠোর নজরদারিতে রয়েছে।
জেনারেল আকরামিনিয়া স্পষ্ট করে বলেন, “ইরান কোনো দেশকেই হরমুজ প্রণালী ব্যবহার করে আমেরিকান অস্ত্র পাচার বা পরিবহন করতে দেবে না।” তিনি আরও দাবি করেন, যদি ইতিপূর্বে আঞ্চলিক ঘাঁটিগুলোতে এই ধরনের অস্ত্র মজুত করা হয়ে থাকে, তবে তার বেশিরভাগই ইতিমধ্যে ধ্বংস হয়ে গেছে।
সামরিক এই মুখপাত্র আরও উল্লেখ করেন, এই নৌপথের ওপর ইরানের সমন্বিত নিয়ন্ত্রণ দেশটিকে আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী অবস্থানে নিয়ে গেছে। এই অঞ্চলের ওপর আধিপত্য বজায় রেখে ইরান যে পরিমাণ রাজস্ব অর্জনের সক্ষমতা রাখে, তা দেশটির মোট তেল আয়ের প্রায় দ্বিগুণ হতে পারে।
ইরান স্পষ্ট করেছে যে, তারা তাদের ওপর আরোপিত কোনো নিষেধাজ্ঞা আর মেনে নেবে না এবং মার্কিন সামরিক উপস্থিতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সমুদ্রপথে ইউরোপে যাওয়ার ব্যর্থ চেষ্টা, আটকে কিডনি রেখে দেওয়া হয়েছে অনেকের!
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পাকিস্তান-লেবাননের সেনাপ্রধানের সাক্ষাৎ, সহযোগিতা জোরদারের ঘোষণা
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
রাশিয়ায় বাংলাদেশী কর্মী এক লাখে উন্নীত করার প্রস্তাব
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে বেড়ে চলেছে মৃতের সংখ্যা
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ইসরায়েলি সেটেলারদের বিরুদ্ধে ৫ দেশের নিষেধাজ্ঞা
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হামাসের বীরত্ব:
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
যোদ্ধাদের আক্রমণে পুড়ে অঙ্গার দখলদারদের সামরিক যান
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ইরানের সঙ্গে ইসরায়েলে মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে ইয়েমেনি হুথিরাও
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
লোহিত সাগরে দখলদার ইসরায়েলের জাহাজ চলাচলে পূর্ণ নিষেধাজ্ঞা ঘোষণা হুথিদের
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
তেল আবিবের আকাশে শোনা যাচ্ছে ইরানি জাতির গর্জন -আহমাদিয়ান
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘দক্ষিণ লেবাননে হামলা বন্ধ করুক ইসরায়েল, নইলে ধ্বংসাত্মক জবাব’
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)