সোমবার

হিজরী
০৫ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
১৮ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
১৬ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
০১ অগ্রহায়ণ, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৬
  • যোহর১১:৪৪
  • আছর৩:৩৮
  • মাগরিব৫:১৯
  • ইশা৬:৩২

সাহরীর শেষ ৪:৫১ · ইফতার ৫:১৯

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
দৈনিক আল-ইহসান

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
বীর যোদ্ধাদের আক্রমণ ঠেকানোর আগে নিজেই বিধ্বস্ত অবস্থায় দখলদারদের কথিত প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম।২০২৫ সালে রেকর্ড ৫০ হাজার লোক ইসরায়েল ছেড়ে পালিয়েছেফোনে আ’লীগ পুনর্বাসনের যে দুটি বার্তাটাকার জন্য যাত্রীকে জিম্মি, বাঁচাতে গেলে দুজনকে চলন্ত বাস থেকে ফেলে হত্যা১০ মাসে পুলিশের ওপর ১৭৬ হামলাসমন্বয়হীন প্রকল্পই গলার কাঁটাশিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩৫ প্লাটুন বিজিবি মোতায়েনবিএনপি যদি সফল না হয় জনগণ অন্য চিন্তা করবেমহান আল্লাহ পাক উনার যিকির সমস্ত কামিয়াবীর সোপান। তাই, প্রত্যেক মুসলমানের জন্য দায়িত্ব-কর্তব্য হচ্ছে- ইলমে তাছাউফের তারতীব অনুযায়ী গাইরুল্লাহ হতে বিমুখ হয়ে একাগ্রতার সাথে মহান আল্লাহ পাক উনাকে স্মরণ করা বা উনার যিকির করা এবং মহান আল্লাহ পাক উনার দিকেই খালিছভাবে রুজু হওয়া।আজ সাইয়্যিদু সাইয়্যিদিল আইয়্যাম শরীফ। সুবহানাল্লাহ! মহাসম্মানিত হাবীব, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি “ইয়াওমুল ইছনাইনিল আযীম শরীফ” (সোমবার) মহাপবিত্র নূরুত তাশরীফ মুবারক প্রকাশ করার কারণে এ মুবারক দিবসকে- সাইয়্যিদু সাইয়্যিদিল আইয়্যাম শরীফ বা শ্রেষ্ঠ দিনসমূহেরও সাইয়্যিদ বলা হয়।
ক্বাদিরিয়া সিলসিলার আউলিয়ায়ে কিরাম উনাদের জীবনী মুবারক

হযরত শায়েখ আবূ বকর শিবলী রহমতুল্লাহি আলাইহি (৩)

বিলাদত শরীফ: ২৪৭ হিজরী (৮৫১ খ্রিস্টাব্দ) বিছাল শরীফ: ৩৩৪ হিজরী (৯৩৬ খ্রিস্টাব্দ) বয়স মুবারক: ৮৭ বছর
এ্যাডমিন প্রকাশ: শনিবার, ২২ মার্চ, ২০২৫, সকাল ৪:৩৪ আপডেট: ১৪ নভেম্বর, ২০২৬, সকাল ৫:৪৫
হযরত শায়েখ আবূ বকর শিবলী রহমতুল্লাহি আলাইহি (৩)

কামালিয়ত হাছিলের পর:
হযরত আবূ বকর শিবলী রহমতুল্লাহি আলাইহি তিনি বলেন-
الحرية هى حرية القلب لا غير
(সত্যিকারের আযাদী অন্তরের আযাদীর মধ্যেই রয়েছে, অন্য কিছুতে নেই। )
তিনি আরো বলেন, যে সময় এখন তোমার হাতে আছে, এর উপর ইমারতের ভিত্তি স্থাপন করো, যেন আগামীকাল এবং সব সময়ের জন্য ইহা তোমার কাজে আসে। আর এর হাক্বীক্বত আমি শিবলীর নিকট থেকে লিখে নাও এবং স্মরণ রেখো, কেননা এর থেকে উত্তম শিবলীর নিকট আর কোন কথা নেই, এই সময় যা আজ তোমার হাতে আছে, তা আগামীকাল ফল দিবে। (মিরাতুল আসরার)

বিভিন্ন রকম হাল ও আধ্যাত্মিক অবস্থা:
একদিন হযরত আবূ বকর শিবলী রহমতুল্লাহি আলাইহি তিনি হযরত আব্দুর রহমান খোরাসানী রহমতুল্লাহি আলাইহি উনাকে বললেন, আপনি কি শিবলী ব্যতীত এমন কোন ব্যক্তিকে দেখেছেন যে বলে, “আল্লাহ”? তিনি জবাব দিলেন, আমি শিবলীকেও “আল্লাহ” বলতে দেখিনি। ইহা শুনে হযরত শিবলী রহমতুল্লাহি আলাইহি তিনি সেখানেই মাটিতে গড়িয়ে পড়লেন এবং বেহুঁশ হয়ে গেলেন।
হযরত আব্দুর রহমান খোরাসানী রহমতুল্লাহি আলাইহি তিনি বর্ণনা করেন যে, একবার এক ব্যক্তি হযরত শিবলী রহমতুল্লাহি আলাইহি উনার দরজায় এসে খটখটি দিলো। তিনি খালি মাথা ও খালি পায়ে বাইরে এসে বললেন, কাকে চাও? সেই ব্যক্তি বললো, শিবলীকে চাই। তিনি বললেন, তুমি কি শুনো নি?
مَاتَ كَافِرًا فَلَا رَحْمَةُ اللهِ
(সে কাফের হয়ে মারা গেছে, তার উপর মহান আল্লাহ পাক তিনি রহমত না করুন!) শায়খুল ইসলাম বলেন, কাফের শব্দের অর্থ দিয়ে তিনি বুঝিয়েছেন (হযরত শিবলী রহমতুল্লাহি আলাইহি) উনার “নফ্স” (কুপ্রবৃত্তি)।
একদিন কিছু লোক উনার ঘরে উপস্থিত ছিলেন। তিনি সূর্যের দিকে তাকিয়ে বললেন, নামাযের সময় নিকটবর্তী। সকলে উঠে নামায আদায় করলেন। হযরত শিবলী রহমতুল্লাহি আলাইহি তিনি হেঁসে উঠে বললেন, কোন ব্যক্তি কি সুন্দর শে’র (কবিতাংশ) বলেছেন-
نَسِيْتُ الْيَوْمَ عَنْ عِشْقِىْ صَلَواتِىْ- فَلَا اَدْرِىْ غَدَاءِىْ مِنْ عِشَاءِىْ
(ইশ্কের কারণে আজ আমি নামায ভুলে গিয়েছি, কেননা কখন আমার সকাল হয় এবং কখন আমার সন্ধ্যা হয়, আমি বলতে পারি না। ) যখন হযরত জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহি আলাইহি তিনি হযরত আবূ বকর শিবলী রহমতুল্লাহি আলাইহি উনার এই কথা শুনতে পেলেন, তখন তিনি হযরত আবূ বকর শিবলী রহমতুল্লাহি আলাইহি উনার নিকট একটি পত্র লিখেন, “যে সব কথা আমি তোমার কানে কানে বলেছিলাম, সে সব কথা তুমি সর্বসাধারণের নিকট বলা শুরু করেছো। ” হযরত আবূ বকর শিবলী রহমতুল্লাহি আলাইহি তিনি তার উত্তরে লিখেন, “আপনি বলেছিলেন, এই গোপন কথাসমূহ অন্য কারো নিকট বলবে না, আর এখন আমার দৃষ্টিতে “অন্য কেউ” বলতে কাউকে দেখি না। ”
انا اقول و انا اسمع هل فى الدرين غيرى
অর্থাৎ আমি বলি এবং আমিই শুনি, আমি ছাড়া দুনিয়া আখিরাতে আর কেউ আছে কি?। (মিরাতুল আসরার)
হযরত আবূ বকর শিবলী রহমতুল্লাহি আলাইহি উনার যখন বিছাল শরীফের সময় হয়ে আসলো, তখন উনার চোখ কালো বর্ণ হয়ে গেলো। তিনি ছাই জোগাড় করে এনে উনার মাথার উপর ঢাললেন এবং উনার মধ্যে বর্ণনাতীত বেকারারী এসে গেলো। লোকেরা উনাকে জিজ্ঞাসা করলো, আপনি এত বেকারার হচ্ছেন কেন? তিনি বললেন, ইবলিসের প্রতি আমার ঈর্ষা হচ্ছে এবং তার জন্য বিদ্বেষের আগুন আমার অন্তরে জ্বলছে। আমি এখানে তৃষ্ণার্ত হয়ে বসে আছি, আর নিয়ামত অন্য কেউ হাছিল করছে, কেননা মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন-
وَاِنَّ عَلَيْكَ لَعْنَتِىْ اِلَى يَوْمِ الدِّيْنِ
(হে শয়তান, তোমার উপর আমার লা’নত ক্বিয়ামতের দিন পর্যন্ত থাকবে)। এখন কথা এই যে, শয়তানের জন্য সেই লা’নত আমি দেখতে পাচ্ছি না, আর আমি চাই, এই লা’নত যদি আমার জন্য হতো! এই লা’নত তার জন্য নয়, বা তার সাথে সম্পর্কিতও নয়, কেননা সে মালউনকে সম্পর্কের মর্যাদা দেয়া হয়েছে। মহান আল্লাহ পাক তিনি এই সম্পর্কের মর্যাদা উনার প্রিয় বান্দাদেরকে কেন দিলেন না, যাতে তারা উনার আরশের শীর্ষ দেশে কদম স্থাপন করতে পারতো। অর্থাৎلَعْنَتِىْ (আমার লা’নত) শব্দটিতে আমার বলে যে সম্পর্ক বুঝানো হয়েছে তা ঈর্ষণীয়, কারণ এই সম্পর্ক দোস্তদের জন্যই হয়ে থাকে। (মিরাতুল আসরার)
বর্ণিত আছে যে, হযরত আবূ বকর শিবলী রহমতুল্লাহি আলাইহি তিনি জীবনের শেষ ভাগে “লা ইলাহা ইল্লাল্লাহ” যিকির ছেড়ে কেবল “আল্লাহ, আল্লাহ” যিকির করতেন। সাধারণ লোকের মনে উনার সম্পর্কে কুধারণা সৃষ্টি হয়। কিন্তু উনার জালালিয়ত ও মর্যাদার কারণে উনার সম্মুখে গিয়ে কেউ কোন কিছু বলার সাহস পেতো না। (অসমাপ্ত)

-আল্লামা সাঈদ আহমদ গজনবী।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
মুদরিক, মাসবূক ও লাহিকের নামায আদায়ের তরতীব (২): মুদরিক, মাসবূক ও লাহিকের নামায আদায়ের তরতীব (২): ৫ ঘণ্টা আগে ইসলামী শরীয়ত মুতাবিক-ছবি তোলা হারাম ইসলামী শরীয়ত মুতাবিক-ছবি তোলা হারাম ৫ ঘণ্টা আগে সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ ৫ ঘণ্টা আগে ‘আলাইহিস সালাম’ ব্যবহার নিয়ে বাতিল ফিরকাদের আপত্তি খন্ডন (৩) অষ্টমত :ফতোয়ায়ে আযীযীতে গায়রে নবীদের জন্য عَلَيْهِ السَّلَامُ “আলাইহিস সালাম” ব্যবহার জায়েয বলা হয়েছে-ফতোয়ায়ে … ১ দিন আগে পর্দা সর্বপ্রকার বিপদ-আপদ থেকে হিফাজত হওয়ার মাধ্যম পর্দা সর্বপ্রকার বিপদ-আপদ থেকে হিফাজত হওয়ার মাধ্যম ১ দিন আগে সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ ১ দিন আগে মুসলমানদের জন্য সমস্ত খেলাধুলা হারাম পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনাদের সুস্পষ্ট বর্ণনা দ্বারা খেলাধুলাকে হারাম ঘোষণা করা হয়েছে। যেমন মহা… ১ দিন আগে মানুষ তার ক্ষণস্থায়ী হায়াত, সময়, মৃত্যু ও পরকালের কঠিন আযাব থেকে ভুলে থাকার প্রধান অস্ত্র - দুনিয়ার চাকচিক্যে মোহগ্রস্ত হওয়া এর একটি মেছাল দিতে গিয়ে হুজ্জাতুল ইসলাম, হযরত ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহি তিনি একবার একটা ঘটনা বলেছিলেন-“… ১ দিন আগে দ্বীন ইসলামে হালাল ও হারামের গুরুত্ব (৩) দ্বীন ইসলামে হালাল ও হারামের গুরুত্ব (৩) ১ দিন আগে দেশে দেশে জাতিসংঘ ওরফে ইহুদীসংঘের কথিত মানবাধিকার অফিসমূহের পবিত্র দ্বীন ইসলাম ও মুসলমান বিরোধী কার্যক্রমের ইতিহাস (২৩তম পর্ব) গুরুত্বপূর্ণ মন্তব্য:· OHCHR কার্যালয়ের ধরণ ভিন্ন ভিন্ন ৩ ধরণের হতে পারে: স্থায়ী কার্যালয়, আঞ্চলিক লিয়াজোঁ অফি… ১ দিন আগে প্রাণীর ছবি তোলা হারাম ও নাফরমানীমূলক কাজ প্রাণীর ছবি তোলা হারাম ও নাফরমানীমূলক কাজ ৪ দিন আগে সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ ৪ দিন আগে