তারা প্রত্যেকেই মূর্তিপূজারী ও মুশরিক হয়ে কাট্টা কাফির ও মুরতাদ হয়েছে (২০)
কাফির হওয়া ও সমস্ত আমল বরবাদ হওয়ার বিষয়ে ফতওয়া
১ম দলীল
এ বিষয় সম্পর্কে ‘ফতওয়ায়ে শামীসহ’ আরো অনেক কিতাবে ফতওয়া দেয়া হয়েছে,
قَالَ حَضْرَتْ اَبُـوْ حَفْصِ ۣ الْكَبِيْـرُ رَحْـمَةُ اللهِ عَلَيْهِ لَوْ اَنَّ رَجُلًا عَبَدَ اللهَ خَـمْسِيْـنَ سَنَةً ثُـمَّ اَهْدٰى لِمُشْرِكٍ يَـوْمَ النَّـيْـرُوْزِ بَـيْضَةً يُرِيْدُ تَـعْظِيْمَ الْـيَـوْمِ فَـقَدْ كَفَرَ وَحَبِطَ عَمَلُهٗ
“হযরত ইমাম আবূ হাফস কবীর রহমতুল্লাহি আলাইহি তিনি বলেন, কোনো ব্যক্তি যদি ৫০ বছর মহান আল্লাহ পাক উনার ইবাদত-বন্দেগী করে, তারপর সে নওরোয বা পূজাকে তা’যীম করে সেদিন কোনো মুশরিক বা অন্য কাউকে একটি ডিমও দান করে, তাহলে অবশ্যই সে কুফরী করবে এবং তার জিন্দেগীর সমস্ত আমল বরবাদ হয়ে যাবে অর্থাৎ সে কাফির হবে। ” না‘ঊযুবিল্লাহ!
২য় দলীল
এ সম্পর্কে কিতাবে বর্ণিত রয়েছেন,
اِجْتَمَعَتِ الْاُمَّةُ عَلٰى اَنَّ الرِّضَا بِالْكُفْرِ كُفْرٌ
“সমস্ত উম্মত এটার উপর ইজমা করেছেন যে, নিশ্চয়ই কুফরীতে সম্মতি দেয়াও কুফরী। ” না‘ঊযুবিল্লাহ!
৩য় দলীল
আর আক্বাইদের কিতাবে বর্ণিত রয়েছেন,
اِسْتِحْلَالُ الْمَعْصِيَةِ كُفْرٌ
“গুনাহের কাজ বা হারামকে হালাল মনে করা কুফরী। ” না‘ঊযুবিল্লাহ!
কাজেই, উপরোক্ত দলীল-আদিল্লাহসমূহের মাধ্যমে দিবালোকের ন্যায় অত্যন্ত সুস্পষ্টভাবে প্রমাণিত হলো যে, যে সকল ওলামায়ে সূ’রা মন্দির পাহারা দিয়েছে, পূজা করতে সাহায্য-সহযোগীতা করেছে এবং সমর্থন করেছে, তারা প্রত্যেকেই মূর্তিপূজারী ও মুশরিক হয়ে কাট্টা কাফির ও মুরতাদ হয়ে গিয়েছে এবং তাদের হাশর-নশরও তাদের সাথে হবে। না‘ঊযুবিল্লাহ! অর্থাৎ কাফির হওয়ার সাথে সাথে তাদের সমস্ত আমল নষ্ট হয়ে গিয়েছে। সম্মানিত শরীয়ত উনার ফতওয়া অনুযায়ী- তারা প্রত্যেকেই মূর্তিপূজারী ও মুশরিক হয়ে কাট্টা কাফির ও কাট্টা মুরতাদ হয়েছে এবং তাদেরকে যারা অনুসরণ করছে এবং করবে, তাদের প্রতিও একই হুকুম বর্তাবে এবং যারা তাদের কুফরী সম্পর্কে দ্বিমত পোষণ করবে, তাদের প্রতিও একই হুকুম বর্তাবে। এদের ইমামতিতে নামাজ পড়া যায়েজ নেই। কারণ এরা মুরতাদ ও কাফির হয়ে গেছে। কেউ যদি তাদের পিছনে নামাজ পড়ে, তাহলে তার নামাজ কখনোই হবে না। তাকে নামাজ অবশ্যই দোহরায়ে পড়তে হবে। অন্যথায় সে শুধুমাত্র নামাজ তরকের গুনাহে গুনাহগারই হবে না; বরং সেও মুরতাদ ও কাফির হবে।
-মুহাদ্দিছ মুহম্মদ আল আমীন।
আরও পড়ুন
সব ›
পর্দা সর্বপ্রকার বিপদ-আপদ থেকে হিফাজত হওয়ার মাধ্যম
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
মুসলমানদের জন্য সমস্ত খেলাধুলা হারাম
পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনাদের সুস্পষ্ট বর্ণনা দ্বারা খেলাধুলাকে হারাম ঘোষণা করা হয়েছে। যেমন মহা…
মানুষ তার ক্ষণস্থায়ী হায়াত, সময়, মৃত্যু ও পরকালের কঠিন আযাব থেকে ভুলে থাকার প্রধান অস্ত্র - দুনিয়ার চাকচিক্যে মোহগ্রস্ত হওয়া
এর একটি মেছাল দিতে গিয়ে হুজ্জাতুল ইসলাম, হযরত ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহি তিনি একবার একটা ঘটনা বলেছিলেন-“…
দ্বীন ইসলামে হালাল ও হারামের গুরুত্ব (৩)
দেশে দেশে জাতিসংঘ ওরফে ইহুদীসংঘের কথিত মানবাধিকার অফিসমূহের পবিত্র দ্বীন ইসলাম ও মুসলমান বিরোধী কার্যক্রমের ইতিহাস (২৩তম পর্ব)
গুরুত্বপূর্ণ মন্তব্য:· OHCHR কার্যালয়ের ধরণ ভিন্ন ভিন্ন ৩ ধরণের হতে পারে: স্থায়ী কার্যালয়, আঞ্চলিক লিয়াজোঁ অফি…
প্রাণীর ছবি তোলা হারাম ও নাফরমানীমূলক কাজ
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
মুসলমানদের জন্য সমস্ত খেলাধুলা হারাম
পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনাদের সুস্পষ্ট বর্ণনা দ্বারা খেলাধুলাকে হারাম ঘোষণা করা হয়েছে। যেমন মহ…
ইমামুস সাদিস, হযরত ইমাম জাফর ছাদিক আলাইহিস সালাম উনার স্পর্শে কূপের পানি সুমিষ্ট হওয়া
যেই ২৬ খানা আয়াত শরীফ বাদ দেয়ার জন্য ভারতের আদালতে রিট করেছিলো ইসলামবিদ্বেষীরা
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।