ক্বাদিরিয়া সিলসিলার আউলিয়ায়ে কিরাম উনাদের জীবনী মুবারক
হযরত শায়েখ আবুল ফাররাহ মুহম্মদ তারতুসী রহমতুল্লাহি আলাইহি
বিলাদত শরীফ: (তারিখ উল্লেখ নেই) বিছাল শরীফ: ৪৪৭ হিজরী (১০৫৫ খৃষ্টাব্দ)
, ২৫ ফেব্রুয়ারী, ২০২৫ ১২:০০:০০ এএম ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) পবিত্র দ্বীন শিক্ষা
উনার জীবনী মুবারক সম্পর্কে এইটুকু জানা যায়, তিনি তারতুস শহরের অধিবাসী ছিলেন। হযরত শায়েখ আব্দুল ওয়াহেদ তামিমী রহমতুল্লাহি আলাইহি উনার খলীফা ছিলেন। নিজ সময়ের ছাহিবে মাকাম দরবেশ ও জামে’ কামালাতের অধিকারী শায়েখ ছিলেন। (সফিনাতুল আওলিয়া)
কোন কোন সীরতের কিতাবে এইরূপ উল্লেখ আছে যে, উনার প্রকৃত নাম মুহম্মদ ইউসুফ, আবুল ফাররাহ উনার উপনাম বা কুনিয়াত, তিনি শায়েখে তরীক্বত, কামেল ওলী এবং জাহেরী ও বাতেনী ইলিমে পরিপূর্ণ ছিলেন। তিনি একজন কারামত সম্পন্ন বুযূর্গ ছিলেন। ছবর ও তাওয়াক্কুলে উনার মাকাম অনেক উর্ধ্বে ছিলো। উনার যামানার উলামা ও মাশায়েখ উনাকে অনন্য-সাধারণ ব্যক্তিত্ব বলে মেনে নিয়েছিলেন। তিনি নিজ পীর ও মুরশিদের সিলসিলা অনুযায়ী মহান আল্লাহ পাক উনার সৃষ্টির বিরাট খিদমত করে গিয়েছেন। তিনি তারতুসের অধিবাসী ছিলেন। তৎকালে তারতুস সিরিয়ার প্রসিদ্ধ শহরসমূহের মধ্যে একটি ছিলো। এই শহরকে তিনি বসবাস করার জন্য পছন্দ করেছিলেন। এজন্য তিনি তারতুসী নামে অভিহিত হন। তিনি হিজরী ৪৪৭ সনে আব্বাসীয়া খলীফা ক্বায়িম বি-আমরিলাহর সময়ে তারতুসে বিছাল শরীফ গ্রহণ করেন। (শাজারাতুল কামেলীন, খাযীনাতুল আছফিয়া, তাজকিরায়ে মাশায়েখে ক্বাদেরিয়া বারকাতিয়া রিজভিয়া)
সূত্র: সফিনাতুল আওলিয়া, শাজারাতুল কামেলীন, খাজীনাতুল আছফিয়া, তাজকিরায়ে মাশায়েখে ক্বাদেরিয়া বারকাতিয়া রিজভিয়া।
-আল্লামা সাঈদ আহমদ গজনবী।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সম্মানিত হানাফী মাযহাবে ছদক্বাতুল ফিতর উনার অকাট্য দলীল (১)
০৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মহান আল্লাহ পাক তিনি আদেশ মুবারক করেছেন-
০৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আকরামুল আউওয়ালীন ওয়াল আখিরীন, সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালীন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি হলেন খুলুকুন ‘আযীম উনার অধিকারী (৪)
০৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পবিত্র রোযা সম্পর্কিত মাসয়ালা-মাসায়িল
০৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
প্রাণীর ছবি তোলা কবীরা গুনাহ ও অসন্তুষ্টির কারণ
০৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
০৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পবিত্র কুরআন শরীফ ও পবিত্র সুন্নাহ শরীফ উনাদের দৃষ্টিতে রোযা অবস্থায়- ইনজেকশন, ইনহেলার, স্যালাইন ও টিকা নেয়া অবশ্যই রোযা ভঙ্গের কারণ (৯)
০৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
যেই ২৬ খানা আয়াত শরীফ বাদ দেয়ার জন্য ভারতের আদালতে রিট করেছিলো ইসলামবিদ্বেষীরা
০৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যাকাত সম্পর্কিত আহকাম, মাসায়িল ও ফাযায়িল (১৪)
০৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যে নিজে পর্দা করে না ও অধীনস্থদের পর্দা করায় না সে দাইয়ূছ
০৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
০৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পবিত্র কুরআন শরীফ ও পবিত্র সুন্নাহ শরীফ উনাদের দৃষ্টিতে রোযা অবস্থায়- ইনজেকশন, ইনহেলার, স্যালাইন ও টিকা নেয়া অবশ্যই রোযা ভঙ্গের কারণ (৮)
০৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)