হযরত আছিম ইবনে ছাবিত রদিয়াল্লাহু তায়ালা আনহু উনার ঈমানদীপ্ত আত্মত্যাগ মুবারক
, ২১ এপ্রিল, ২০২৪ ১২:০০:০০ এএম ইয়াওমুল আহাদ (রোববার) ইতিহাস
হযরত আছিম ইবনে উমর রহমতুল্লাহি আলাইহি উনার থেকে বর্ণিত- ঐতিহাসিক উহুদ জিহাদের পর আদল ও কারাহ গোত্রের কতিপয় লোক পবিত্র মদীনা শরীফ আগমন করতঃ নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার খিদমত মুবারকে আরজ করলো যে, তাদের গোত্র দ্বীন ইসলাম গ্রহণ করেছে। অতএব, কয়েকজন ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনাদের যাতে তাদের সাথে দেয়া হয় গোত্রের লোকজনকে দ্বীন ইসলাম উনার তালিম তালকীন দেয়ার জন্য।
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি তাদের সাথে হযরত আছিম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার নেতৃত্বে ৬ জন মতান্তরে ১০ জন ছাহাবী রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনাদের পাঠালেন। প্রতিনিধি দল পবিত্র মক্কা শরীফ ও আছফানের মধ্যবর্তী স্থানে আর-রাজী নামক কূপের নিকট পৌঁছলে সাথের লোকগুলো পরিকল্পিতভাবে বিশ্বাসঘাতকতা করে হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনাদের উপর স্থানীয় ‘বনু লেহইয়ান’ সন্ত্রাসী মুশরিকদের লেলিয়ে দেয়। ১০০ তীরন্দাজসহ মুশরিক সন্ত্রাসীদের সংখ্যা ছিল প্রায় দুই শতাধিক। এহেন অবস্থার সম্মুখীন হয়ে হযরত আছিম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি সঙ্গীদেরকে নিয়ে দ্রুত একটি পর্বতের টিলায় আরোহন করেন। এ সময় মুশরিকগং বলতে লাগলো- আপনাদের হত্যার কোন উদ্দেশ্য নেই এবং আমাদের নিকট আত্মসমর্পণ করুন; তাহলে মুশরিকদের হাতে আপনাদেরকে তুলে দিতে পারলে আমরা কিছু কামাই করতে পারবো। হযরত আছিম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি মুশরিকদের ধোঁকা বুঝতে পেরে দীপ্তকণ্ঠে বলে উঠলেন, আমি কোন মুশরিকদের নিকট আত্মসমর্পণ করবো না। কোন কাফিরের জিম্মায়ও আমি যাব না।
এ সময় তিনি দু’হাত তুলে দুয়া মুবারক করলেন, ইয়া বারে ইলাহী! আপনি আপনার হাবীব নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার নিকট আমাদের অবস্থা অবহিত করুন। উনার দুয়া মুবারক তৎক্ষণাৎ কবুল হলো। যার ফলে পবিত্র মদীনা শরীফ থেকেই নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি উনাদের অবস্থা সম্পর্কে উপস্থিত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনাদের মাঝে বর্ণনা মুবারক করছিলেন।
এদিকে হযরত আছিম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি উনার সঙ্গীদের নিয়ে মুশরিকদের মুকাবিলা করতে লাগলেন। উনার তীর শেষ হয়ে গেলে উনি বল্লম দিয়ে আঘাত করতে লাগলেন। এক সময় বল্লমও ভেঙ্গে গেলে শুধু তরবারী দ্বারাই জিহাদ করতে লাগলেন। অবশেষে ঈমানদীপ্ত বীরত্বের সাথে প্রায় দুই শতাধিক মুশরিক সন্ত্রাসীদের সাথে লড়তে লড়তে ৭ জন সঙ্গী সাথীসহ সম্মানিত শাহাদাতী শান মুবারক প্রকাশ করলেন। শুধু এতটুকুই নয়; তিনি দৃঢ় সংকল্প করেছিলেন যে, তিনি কোন মুশরিককে স্পর্শ করবেন না এবং কোন মুশরিক দ্বারাও তিনি স্পর্শিত হবেন না। নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার উছীলা মুবারক দিয়ে তিনি দুয়া মুবারক করেছিলেন- ইয়া আল্লাহ পাক! আজ আমি আপনার মনোনীত দ্বীন উনার হিফাযত করতে লড়ছি আপনি আমার জিসিম মুবারকের হিফাযত করুন। মহাস আল্লাহ পাক তিনি উনার এই দোয়া মুবারকও কবুল করলেন। (সুবহানাল্লাহ)
এ প্রসঙ্গে হযরত উরওয়া রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু বর্ণনা করেন, মুশরিকরা হযরত আছিম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার শাহাদাত মুবারক উনার সংবাদ পেয়ে প্রমাণ স্বরূপ উনার জিসিম মুবারক উনার কোন একটি অংশ পবিত্র মক্কা শরীফে নিয়ে যাবার জন্য কিছু লোক পাঠায়। মুশরিকরা উনার জিসিম মুবারক উনার কাছে যাওয়ার শুরুতেই কোথা থেকে এক ঝাঁক বিষাক্ত মৌমাছি বা বোলতা এসে তাদেরকে এমনভাবে কামড়াতে শুরু করলো তারা দিশেহারা হয়ে লাত-মানাত উজ্জার নাম বিকটভাবে চিৎকার করে ডাকতে ডাকতে পলায়ন করে। দিনের আলোতে এমন বেগতিক ঘটনার সম্মুখীন হয়ে তারা মতলব আটলো যে, রাতের আঁধারে জিসিম মুবারক উনার কাছে যাবে। কিন্তু রাতের আঁধার ঘনিয়ে আসার আগেই এমন মুষলধারে বৃষ্টি আরম্ভ হলো যে, গোটা উপত্যকায় প্লাবনের ঢল নামে। সেই প্লাবনের মধ্যেই মহান আল্লাহ পাক তিনি কুদরতীভাবে উনার সম্মানিত ও পবিত্র জিসিম মুবারক হিফাযত মুবারক করেন। ফলে মুশরিকরা তন্নতন্ন করে খুঁজেও কোন কুল-কিনারা করতে পারেনি এবং উনার জিসিম মুবারক খুজেও পায়নি। (সুবহানাল্লাহ)
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সাইয়্যিদুনা হযরত ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি উনার সংক্ষিপ্ত জীবনী মুবারক (১)
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাইয়্যিদুনা হযরত ইমামুছ ছালিছ মিন আহলি বাইতি রসূলিল্লাহি ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার শাহাদাত মুবারক
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাইয়্যিদুনা হযরত ইমামুছ ছালিছ মিন আহলি বাইতি রসূলিল্লাহি ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার বীর বিক্রম আক্রমণ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাইয়্যিদুনা হযরত ইমামুছ ছালিছ মিন আহলি বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার অনুসারীদের শাহাদাত মুবারক
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
তাওয়াক্কুল উনার মাক্বাম হাছিলের পথে ফানা বা বিলীন হযরত আউলিয়ায়ে কিরাম রহমতুল্লাহি আলাইহিম
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
কারবালায় ঐতিহাসিক পবিত্র ১০ই মুহররমুল হারাম শরীফে শত্রুর মুখোমুখি হওয়ার পূর্ব মুহূর্ত
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আমিরুল মু’মিনীন সাইয়্যিদুনা হযরত যুন নূরাইন আলাইহিস সালাম উনার নৌবাহিনী গঠন এবং বিজিত এলাকার সংক্ষিপ্ত বর্ণনা
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হযরত নিযামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহি আলাইহি উনার মাজার শরীফ প্রাঙ্গণে বসন্ত পঞ্চমী উৎসবের বানোয়াট ইতিহাসের ব্যবচ্ছেদ
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
অশ্লীল চিত্র দেখা ও তৈরিতে যে সমস্ত বিধর্মী রাষ্ট্র শীর্ষে...
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বিধর্মীদের কুকীর্তিগুলো লিখিত রূপ দেয়নি কোনো লেখক, ফলে তাদের অপকীর্তিগুলো মুসলমানদের জানার আড়ালেই থেকে যাচ্ছে
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি বিধর্মী-কাফির, মুশরিকরা কতবেশি বিদ্বেষ পোষণ করে তার একটি উদাহরণ
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আমীরুল মু’মিনীন সাইয়্যিদুনা হযরত ফারূকে আ’যম আলাইহিস সালাম উনার থেকে বর্তমান মুসলিম দেশগুলোর বিধর্মীপ্রীতিতে মত্ত শাসকগোষ্ঠীর শিক্ষা গ্রহণ করা উচিত
১৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)












