হবিগঞ্জে পুলিশ-বিএনপি সংঘর্ষে আহত অর্ধশতাধিক
হবিগঞ্জে বিএনপির মানববন্ধনকে কেন্দ্র করে নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ হয়েছে। এতে দুই সাংবাদিকসহ আহত হয়েছেন অন্তত ৫০ জন। গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) শায়েস্তানগর এলাকায় এ সংঘর্ষ হয়। এ সময় বেশ কয়েকজন গুলিবিদ্ধও হন।
স্থানীয়রা জানায়, দুপুরে জেলা বিএনপির উদ্যোগে শহরের শায়েস্তানগরে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় ওই এলাকায় একটি বিস্ফোরণের আওয়াজ হওয়ায় পুলিশ মানববন্ধনে বাধা দেয়। এ নিয়ে বিএনপি নেতাকর্মী ও পুলিশের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়।
সংঘর্ষে পুলিশ, সাংবাদিক, বিএনপি নেতাকর্মীসহ অন্তত ৫০ জন আহত হয়েছেন। তাদের মধ্যে বেশ কয়েকজন গুলিবিদ্ধ হয়েছেন। এ সময় দোকানপাট ও কয়েকটি গাড়ি ভাংচুর করা হয়।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।