হতে পারে অতিভারী বৃষ্টি, পাহাড় ধসের শঙ্কা
দেশের তিন বিভাগে অতিভারী বৃষ্টিপাতের কারণে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায় কোথাও কোথাও ভূমিধসের। এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।
আবহাওয়াবিদ বজলুর রশিদ জানিয়েছেন, বাংলাদেশের ওপর মৌসুমি বায়ু সক্রিয় থাকায় চট্টগ্রাম, সিলেট ও বরিশাল বিভাগের কোথাও কোথাও আজ (১১ সেপ্টেম্বর) থেকে পরবর্তী ৭২ ঘণ্টায় ভারী (৪৪-৮৮ মিমি ২৪ ঘণ্টা) থেকে অতি ভারী ( ৮৯ মিমি ২৪ ঘণ্টা) বর্ষণ হতে পারে।
ভারী বর্ষণজনিত কারণে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধসের ঝঁকি রয়েছে।
সেইসঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বৃষ্টি হতে পারে বলে আভাস দেওয়া হয়েছে।
এদিকে চট্টগ্রাম বিভাগের জেলাগুলোতে ১২ সেপ্টেম্বর দুপুর থেকে ১৩ সেপ্টেম্বর সন্ধ্যার মধ্যে ভারী বৃষ্টির আশঙ্কা করা যাচ্ছে। এর মধ্যে নোয়াখালী, ফেনী, চট্টগ্রাম, খাগড়াছড়ি ও রাঙ্গামাটিতে ভারী থেকে অতিভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। এসময় চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলায় খুবই ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে ফেনী, উত্তর চট্টগ্রাম, খাগড়াছড়ি ও রাঙ্গামাটিতে পাহাড়ি ঢল এবং বৃহত্তর চট্টগ্রামের পাহাড়ি এলাকায় ভূমিধসের শঙ্কা রয়েছে।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।