হকাররাও জ্বালাও-পোড়াও কর্মকান্ডে অংশ নিয়েছে -ডিআইজি নুরুল
, ২০ মুহররমুল হারাম শরীফ, ১৪৪৬ হিজরী সন, ২৯ ছানী, ১৩৯২ শামসী সন , ২৭ জুলাই, ২০২৪ খ্রি:, ১২ শ্রাবণ, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম বলেছেন, সরকারবিরোধী দুটি রাজনৈতিক দল সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছে কোটা আন্দোলনে। এর সঙ্গে জেলা পুলিশের উদ্যোগে রাস্তাগুলোকে মানুষের চলাচলের জন্য স্বাচ্ছন্দ্যময় করে তুলতে পুলিশ হকার উচ্ছেদ করেছিল। সেই হকাররাও নৈরাজ্যকর অবস্থা সৃষ্টি করার জন্য ভাঙচুর ও জ্বালাও-পোড়াও কর্মকা-ে অংশগ্রহণ করেছে।
গত বৃহস্পতিবার (২৫ জুলাই) কোটা আন্দোলন ঘিরে সহিংসতায় ক্ষতিগ্রস্ত সাভারের বিভিন্ন স্থান পরিদর্শন শেষে সাভার মডেল থানা চত্বরে এক প্রেস বিফিংয়ে তিনি এসব বলেন।
সৈয়দ নুরুল ইসলাম বলেন, বিগত কয়েক দিন পূর্বে নৈরাজ্যকারী ও রাষ্ট্রদ্রোহীদের দ্বারা যে নৈরাজ তৈরি করা হয়েছিল, তা পুলিশসহ আইন শৃঙ্খলাবাহিনী কাজ করে নিয়ন্ত্রণে নিয়েছে। যে সকল নৈরাজ্যগুলো সৃষ্টি হয়েছে, তা পরিদর্শন করেছি। প্রায় ২০টির ওপরে প্রতিষ্ঠানে ভাঙচুর ও তছনছ করা হয়েছে। এর মধ্যে সাভারে পশু সম্পদ অফিসে ভাঙচুর ও তছনছ করা হয়েছে। সেখানে গাড়িতে আগুন দিয়ে পোড়ানো হয়েছে। সেখানে রাস্তার ওপরে পোড়ানো গাড়ির বীভৎস চিত্রগুলো আমরা দেখলাম। পুলিশের স্থাপনাগুলোর মধ্যে পুলিশ বক্স, ডিবি অফিস এবং ট্রাফিক পুলিশের যে স্থাপনাগুলো ছিল। সেগুলো একেবারে নিশ্চিহ্ন করা হয়েছে। এছাড়াও সিটি সেন্টার ভাঙচুর ও মানুষের জানমাল এবং দোকান-পাটে আক্রমণ করা হয়েছে। প্রায় ৩-৪ হাজার লোক ৩ দিন ধরে নৈরাজ্য চালিয়েছিল।
সাভারে হকারদের জ্বালাও -পোড়াও কর্মকা-ের বিষয়ে ডিআইজি বলেন, হকাররা কোন দলের এবং কে কোন পারপাস সার্ভ করেছে, তা আমরা দেখব না। যারা অপরাধ করেছে, আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে এবং তা তদন্তের মাধ্যমে উঠে আসবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বাধ্যতামূলক অবসরে ঊর্ধ্বতন আরও ১৭ পুলিশ কর্মকর্তা
০৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মাচা পদ্ধতিতে কদু চাষে তিনগুণ লাভের স্বপ্ন কৃষকের
০৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বিদ্যালয়ের রুমে মাদক সেবনকালে আটক ৬
০৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ধান তলিয়ে যেতে দেখে জমিতেই ঢলে পড়ে কৃষকের মৃত্যু
০৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সারা দেশে ক্রমান্বয়ে বৃষ্টিপাত কমার পূর্বাভাস
০৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বিএনপি নেতাকে আটক করায় থানা ঘেরাও, সড়ক অবরোধ
০৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
কারাফটকে শেষবারের মতো সন্তানের মুখ দেখলেন বন্দী
০৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আইন ভাঙলে অটো নোটিশ
০৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দেশে পর্যাপ্ত কুরবানির পশু আছে, আমদানির প্রয়োজন নেই -প্রাণিসম্পদ মন্ত্রী
০৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
তালিকাভুক্ত ৫৮ চাঁদাবাজসহ ডিএমপির অভিযানে গ্রেফতার ১৫২
০৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
৬ মাসে বাজেট বাস্তবায়ন ৩২.৬৮%
০৩ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ডিসি সম্মেলন, স্বাস্থ্য খাত নিয়ে এসেছে সবচেয়ে বেশি প্রস্তাব
০৩ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)