সড়কে হাতাহাতি করা ২ ট্রাফিক কনস্টেবল সাময়িক বরখাস্ত
, ০৬ যিলহজ্জ শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২৪ ছানী আশার, ১৩৯৩ শামসী সন , ২৪ মে, ২০২৬ খ্রি:, ১০ জৈষ্ঠ্য, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) দেশের খবর
নিজস্ব সংবাদদাতা:
রাজধানীর গুলিস্তানে যানবাহন চলাকালে সড়কে হাতাহাতিতে জড়িয়ে পড়ায় দুই ট্রাফিক কনস্টেবলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক-মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মইনুল হক এ তথ্য জানান।
তিনি বলেন, গত ২১ মে দুপুরে গুলিস্তান জিপিও মোড় চত্বরে দুজনই পোশাক পরে দায়িত্ব পালন করছিলো। এর মধ্যে সিগন্যাল চলাকালীন একদিক থেকে একটি গাড়ি বেরিয়ে যাওয়াকে কেন্দ্র করে দুইজনের মধ্যে কথা কাটাকাটি, হাতাহাতি এবং পরে ধস্তাধস্তির ঘটনা ঘটে, যার ফলে তারা সড়কে পড়ে যায়।
ডিসি মঈনুল হক বলেন, সরকারি ইউনিফর্ম পরে ডিউটিরত অবস্থায় সড়কের মাঝে দুই ট্রাফিক পুলিশের হাতাহাতি কোনোভাবেই মেনে নেওয়া যায় না। ডিউটিরত অবস্থায় সহকর্মীদের সঙ্গে কথা কাটাকাটি হতেই পারে। এমনিতেই প্রচ- গরমে ১০ মিনিট সূর্যের নিচে দাঁড়ানো কঠিন, যেখানে ৮ থেকে ৯ ঘণ্টা ডিউটি করতে হয়। কিন্তু হাতাহাতি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ ঘটনায় ট্রাফিক কনস্টেবল নুরুজ্জামান ও দিলীপকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
পরে তাদের বিরুদ্ধে বিভাগীয় মামলা হবে জানিয়ে ডিসি বলেন, সাময়িক বরখাস্ত হলেও তারা বিধি অনুযায়ী প্রাপ্য পাবেন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ঘুমন্ত স্বামীকে গলা কেটে হত্যা, স্ত্রী পুলিশ হেফাজতে
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
দুর্বল হচ্ছে নিম্নচাপ, সারাদেশে বৃষ্টি থাকবে ৫ দিন
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মেঘনায় ট্রলারডুবি: ২৩ ঘণ্টায়ও সন্ধান মেলেনি ৪ জনের
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সীমান্তে ৯ জনকে পুশ-ইনের চেষ্টা, তিনজনকে ফেরত পাঠালো বিজিবি
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জাতিসংঘের মঞ্চে স্বাধীন ফিলিস্তিনের পক্ষে বাংলাদেশের শক্ত অবস্থান
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
এক্সপ্রেসওয়েতে এক বাসের পেছনে আরেকটির ধাক্কা, নিহত ৩
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
শিশুর আঙুল কেটে দিলেন কনস্টেবল, স্বামী-স্ত্রী গ্রেফতার
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বিশ্ববাজারে কমলে দেশেও তেলের দাম কমানোর উদ্যোগ নেয়া হবে -প্রতিমন্ত্রী
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
পৃথক মামলার সাজা একসঙ্গে গণনার সুযোগ নেই -হাইকোর্ট
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ককটেল বিস্ফোরণ নিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত -ডিএমপি
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বিরোধী দল শেখ হাসিনাকে অনুসরণ করছে -মুক্তিযুদ্ধমন্ত্রী
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বাংলাদেশ গুজবের দেশ -ভূমি প্রতিমন্ত্রী
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)