মঙ্গলবার

হিজরী
০৬ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
১৯ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
১৭ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
০২ অগ্রহায়ণ, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৭
  • যোহর১১:৪৪
  • আছর৩:৩৮
  • মাগরিব৫:১৮
  • ইশা৬:৩২

সাহরীর শেষ ৪:৫২ · ইফতার ৫:১৮

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
দৈনিক আল-ইহসান

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তারজাতীয় বিশ্ববিদ্যালয় ৩ দিন বন্ধ ঘোষণামিরপুরে রাজধানী পরিবহনের বাসে আগুন, আটক ২ইউএফএস পরিচালকের বিদেশ যাওয়ার আদেশ হাইকোর্টে স্থগিতঘনকুয়াশায় ভৈরব নদে জাহাজের ধাক্কা, বালুভর্তি বাল্কহেড ডুবলবঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, টানা ৪ দিন বজ্রসহ বৃষ্টির পূর্বাভাসপাবলিক প্রকিউরমেন্ট দ্বিতীয় সংশোধন বিল ২০২৬ সংসদে পাসসম্মানিত ইসলামী শরীয়ত উনার ফতওয়া অনুযায়ী- কাউকে কোন কাজে নিযুক্ত করার পর তাকে যথাযথ পারিশ্রমিক প্রদান করার পরও পারিশ্রমিকের অতিরিক্ত কিছু গ্রহণ করাকে গুলূল বা খিয়ানত তথা ঘুষ বলা হয়। তাই প্রত্যেকের জন্য দায়িত্ব ও কর্তব্য হচ্ছে, হক্কুল ইবাদ বা বান্দার হক্ব যথাযথ সম্পাদন করা, আমানত রক্ষা করা ও হালালভাবে উপার্জন করে তা হালাল পথে খরচ করা।নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি পবিত্র ছলাত শরীফ-পবিত্র সালাম শরীফ পাঠ করা, পবিত্র মীলাদ শরীফ পাঠ করা, পবিত্র না’ত শরীফ পাঠ করা এবং উনার আলোচনা মুবারক করা ফযীলত, বরকত ও মর্যাদা হাছিলের কারণ।নিম্নচাপের প্রভাবে বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা

তৃতীয় টার্মিনাল চালুর আগেই ঋণের চাপ -১ম বছরেই শোধ করতে হবে ২২শ’ কোটি টাকা

এ্যাডমিন-বোস্তামি আলম প্রকাশ: রবিবার, ২৪ মে, ২০২৬, সকাল ৫:৪৩

নিজস্ব সংবাদদাতা:
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বহুল আলোচিত তৃতীয় টার্মিনাল এখনো চালু হয়নি। অথচ আগামী মাস থেকেই এ প্রকল্পের জন্য নেওয়া বিপুল বিদেশি ঋণের কিস্তি পরিশোধ শুরু করতে হচ্ছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষকে (বেবিচক)।
প্রথম বছরেই প্রায় ২ হাজার ২০০ কোটি টাকা পরিশোধ করতে হবে, যা বেবিচকের গড় বার্ষিক উদ্বৃত্তের প্রায় পুরোটা গিলে ফেলবে। অথচ টার্মিনালটি থেকে রাজস্ব আয় শুরু হওয়ার সম্ভাবনা নেই ২০২৭ সালের আগে। ফলে বড় ধরনের আর্থিক চাপের মুখে পড়ছে সংস্থাটি।
২০২৩ সাল থেকেই এই ঋণের কিস্তি পরিশোধ শুরুর কথা ছিল। তবে বেবিচক তিন বছরের স্থগিত সুবিধা পেয়েছিল। সেই সময়সীমা শেষ হচ্ছে আগামী মাসে।
বেবিচকের সদস্য (প্রশাসন) এস এম লাবলুর রহমান জানান, প্রায় ১৭ হাজার কোটি টাকার জাপানি ঋণের বিপরীতে আগামী জুনে ১ হাজার ২০০ কোটি টাকা এবং ডিসেম্বরে আরও ১ হাজার কোটি টাকা পরিশোধ করতে হবে।
প্রথম বছরের এই ২ হাজার ২০০ কোটি টাকার কিস্তি দিতে গিয়ে বেবিচকের প্রায় পুরো বার্ষিক উদ্বৃত্তই শেষ হয়ে যাবে। যদিও দুই বছর পর বার্ষিক কিস্তির পরিমাণ কমে প্রায় ১ হাজার কোটি টাকায় নেমে আসবে এবং ২০৫৬ সাল পর্যন্ত তা পরিশোধ চলবে, তবু তাৎক্ষণিক চাপটিকে বড় উদ্বেগ হিসেবে দেখছেন কর্মকর্তারা।
তাদের আশঙ্কা, নিয়মিত পরিচালন ব্যয় মেটাতে এখন বেবিচককে সঞ্চয়ে হাত দিতে হতে পারে। এতে দেশের বিভিন্ন বিমানবন্দরের জরুরি রক্ষণাবেক্ষণ, নিরাপত্তা আধুনিকায়ন এবং নেভিগেশন ও অগ্নিনির্বাপণ সরঞ্জাম সংগ্রহের কার্যক্রম চাপের মুখে পড়তে পারে।
লাবলুর রহমান বলেন, বেবিচক ঋণের কিস্তির অর্থ অর্থ মন্ত্রণালয়কে দেবে, পরে সেখান থেকে তা জাপানি কর্তৃপক্ষকে পরিশোধ করা হবে।
এই পরিস্থিতি একটি বড় বাস্তবতাকে সামনে এনেছে-বাংলাদেশে বিদেশি ঋণে বাস্তবায়িত বড় প্রকল্পগুলোর নির্মাণ ব্যয় দ্রুত বাড়লেও সেগুলো থেকে আয় শুরু হতে দীর্ঘ সময় লাগছে। ফলে প্রকল্প চালুর আগেই ঋণ পরিশোধের চাপ তৈরি হচ্ছে।
তৃতীয় টার্মিনালের নির্মাণকাজ প্রায় ৯৯ শতাংশ শেষ হলেও ২০২৪ সালের মধ্যে এটি চালুর লক্ষ্য পূরণ হয়নি। মূল জট তৈরি হয়েছে টার্মিনালের ব্যবস্থাপনা ও রাজস্ব ভাগাভাগি নিয়ে বেবিচক এবং জাপানি কনসোরটিয়ামের মধ্যে সমঝোতা না হওয়ায়।
এই কনসোরটিয়ামের সদস্য হচ্ছে জাপান এয়ারপোর্ট টার্মিনাল কোম্পানি, সুমিটোমো করপোরেশন, নিপ্পন কোই এবং নারিতা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট করপোরেশন।
বেবিচক কর্মকর্তাদের ভাষ্য, অন্তর্বর্তী সরকারের সময় চুক্তি আলোচনায় অগ্রগতি ধীর হয়ে পড়ে। বিএনপি নেতৃত্বাধীন সরকার দায়িত্ব নেওয়ার পর গত মার্চ থেকে আবার আলোচনা জোরদার হয়েছে।
২০১৯ সালের জুন থেকে ২০২৪ সালের জুন পর্যন্ত বেবিচকের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করা এয়ার ভাইস মার্শাল (অব.) এম মফিদুর রহমান মনে করেন, আলোচনা দ্রুত এগিয়ে নিতে তখনকার প্রশাসনের সক্ষমতার ঘাটতি ছিল।
তবে সাবেক অন্তর্বর্তীকালীন বেসামরিক বিমান পরিবহন উপদেষ্টা এস কে বশির উদ্দিন দাবি করেন, তাদের সময়ও সমঝোতায় পৌঁছাতে একাধিক দফায় নিবিড় আলোচনা হয়েছিল।
এভিয়েশন বিশেষজ্ঞ ও বিমান পরিচালনা পর্ষদের সাবেক সদস্য কাজী ওয়াহিদুল আলম বলেন, টার্মিনালের নির্মাণ শেষ হওয়ার পরপরই ব্যবস্থাপনা চুক্তি চূড়ান্ত করা উচিত ছিল। তিনি বলেন, সেটা করা গেলে থার্ড টার্মিনালের নিজস্ব আয় থেকেই ঋণের কিস্তি পরিশোধ করা সম্ভব হতো।
তবে এখন চুক্তি হলেও দ্রুত রাজস্ব আয় শুরু হওয়ার সুযোগ নেই।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
ব্যবহারকারীর অজান্তে নজরদারি চালাচ্ছে ফেসবুক, ৮০৫ মিলিয়ন ইউরো জরিমানা ব্যবহারকারীর অজান্তে নজরদারি চালাচ্ছে ফেসবুক, ৮০৫ মিলিয়ন ইউরো জরিমানা ১৫ মিনিট আগে ইসলামাবাদে বসছে বিশ্বসেরা কারীদের সম্মেলন, বাংলাদেশসহ ৬৮ দেশকে আমন্ত্রণ আল ইহসান ডেস্ক: আগামী মাসে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে দ্বিতীয় আন্তর্জাতিক কিরাত প্রতিযোগিতা (আইকিউসি) অনুষ… ১৬ মিনিট আগে কাগজে-কলমে দারিদ্র্যমুক্ত করলেও কোটি মানুষের পেটে ভাত নেই আল ইহসান ডেস্ক: এতদিন বিশ্বব্যাংকের দাবি ছিলো, ভারত প্রায় ৫০ কোটি মানুষকে দারিদ্র্যসীমার ওপরে তুলে এনেছে। কিন্… ১৮ মিনিট আগে খুলনায় যৌথ বাহিনীর বিশেষ অভিযান শুরু খুলনা সংবাদদাতা: সার্বিকভাবে নিরাপত্তা জোরদারে মাঠে নেমেছে যৌথ বাহিনী। গতকাল সোমবার থেকে মহানগরীর বিভিন্ন এলাক… ১৯ মিনিট আগে স্কুল-কলেজ জাতীয়করণ নীতিমালা চূড়ান্তের পথে নিজস্ব প্রতিবেদক: বেসরকারি স্কুল-কলেজ জাতীয়করণের নীতিমালা চূড়ান্ত করার প্রক্রিয়া এগিয়ে নিয়েছে শিক্ষা মন্ত্রণাল… ২১ মিনিট আগে দেশের সবচেয়ে বড় সৌরবিদ্যুৎকেন্দ্র হচ্ছে ফেনীর সোনাগাজীতে দেশের সবচেয়ে বড় সৌরবিদ্যুৎকেন্দ্র হচ্ছে ফেনীর সোনাগাজীতে ২১ মিনিট আগে বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, ঘূর্ণিঝড়ে রূপ নেয়ার সম্ভাবনা আল ইহসান ডেস্ক: দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি আরও… ২২ মিনিট আগে গ্রাহকদের কোটি টাকা নিয়ে এনজিও উধাও বাগেরহাট সংবাদদাতা: এনজিও ব্যবসায় জর্জরিত বাগেরহাটে আবারও একটি কথিত এনজিও সাধারণ গ্রাহকদের প্রায় কোটি টাকা নিয়… ২৩ মিনিট আগে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন, চলছে সার্বক্ষণিক নজরদারি গোপালগঞ্জ সংবাদদাতা: জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে জেলার গুরু… ২৪ মিনিট আগে বরখাস্ত হলেন সেনাবাহিনীর দুই কর্মকর্তা নিজস্ব প্রতিবেদক: ব্রিগেডিয়ার জেনারেল এস এম জাকারিয়া হোসেনকে চাকরি থেকে বরখাস্ত করেছে বাংলাদেশ সেনাবাহিনী। একই… ২৫ মিনিট আগে অস্ট্রিয়া-গায়ানা-ফিজিতে বাংলাদেশি দক্ষ জনশক্তি নিয়োগের আহ্বান রাষ্ট্রপতির নিজস্ব প্রতিবেদক: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশ থেকে দক্ষ জনশক্তি নিয়োগের জন্যে অস্ট্রিয়া, গায়… ২৫ মিনিট আগে আওয়ামী লীগের রাজনৈতিক পুনর্বাসন ঠেকানোর হুঁশিয়ারি রিজভীর নিজস্ব প্রতিবেদক: গুম, খুন ও রক্তপাতের ইতিহাস তৈরি করা আওয়ামী লীগকে এ দেশের রাজনীতিতে আর ফিরতে দেওয়া হবে না বল… ২৬ মিনিট আগে