সড়কের মাঝেই বৈদ্যুতিক খুঁটি রেখে কাজ শেষ, দুর্ঘটনার আশঙ্কা
, ২৭ শাবান শরীফ, ১৪৪৫ হিজরী সন, ১০ আশির, ১৩৯১ শামসী সন , ০৯ মার্চ, ২০২৪ খ্রি:, ২৫ ফাল্গুন, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) দেশের খবর
শরীয়তপুরের জাজিরা উপজেলায় সড়কের মধ্যবর্তী স্থানে সাতটি বৈদ্যুতিক খুঁটি রেখেই শেষ হয়েছে সড়ক উন্নয়নের কাজ। উপজেলার লাউখোলা-গজনাইপুর ব্রিজের দুপাশের সড়কে এমন দৃশ্য দেখা যায়।
এতে যানবাহন চলাচলে ও পথচারীরা বাধাগ্রস্ত হচ্ছেন। আর বাড়ছে দুর্ঘটনার আশঙ্কা। বিষয়টি নিয়ে পল্লী বিদ্যুৎ সমিতি ও এলজিইডি একে অপরের ঘাড়ে দায় চাপাচ্ছে।
সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও স্থানীয় সূত্রে জানা যায়, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) জাজিরা উপজেলার অধীনে অগ্রাধিকার ভিত্তিতে গুরুত্বপূর্ণ পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় লাউখোলা থেকে গজনাইপুর চরধুপুড়িয়া যাতায়াতের নদীতে নতুন ব্রিজের কাজ শেষ হয় গত বছর। এরপর ব্রিজটির দুপাশের সড়কের কাজও শেষ হয়ে গেছে। কিন্তু নির্দেশনা ও বরাদ্দ না থাকায় সড়কের মধ্যবর্তী স্থানে পল্লী বিদ্যুতের সাতটি খুঁটি থাকলেও তা অপসারণ করা হয়নি। ফলে সড়কের মধ্যবর্তী স্থানে খুঁটি রেখেই সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ শেষ করে চলে যায়। এরপর গত বছরের ১১ নভেম্বর লাউখোলা বাজার-গজনাইপুর চরধুপুড়িয়ার ব্রিজটি চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। উন্মুক্ত হওয়ার পর এ পথ দিয়ে প্রতিদিন শত শত যানবাহন চলাচল করছে। কিন্তু খুঁটিগুলো মরণ ফাঁদ হওয়া সত্ত্বেও অপসারণের উদ্যোগ নিচ্ছে না সংশ্লিষ্ট প্রতিষ্ঠান।
কয়েকজন স্কুল শিক্ষার্থী বলেন, এ সড়কে চলাচলকারী অটোরিকশাগুলো প্রায় সময়ই খুঁটিগুলোর সঙ্গে দুর্ঘটনার শিকার হয়। ফলে অটোরিকশা বা গাড়িতে চড়ে স্কুলে যেতে ভয় করে। যেদিন একটু ক্লান্ত থাকি, সেদিন আর স্কুলে যাওয়া হয় না।
জাজিরা উপজেলা প্রকৌশলী ইমন মোল্লা বলেন, বিদ্যুৎ অফিসে আমরা মৌখিকভাবে জানালে হয় না, তারা টাকা চায়। আমাদের টাকা দেওয়ার মতো কোনো বরাদ্দ নেই। একটা বৈদ্যুতিক খুঁটি ওঠাতে ৩০ থেকে ৪০ হাজার টাকা ব্যয় হয়। এত টাকা দিয়ে আপাতত আমরা খুঁটি সরাতে পারবো না।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
এবার স্কুল-কলেজে বন্ধ হচ্ছে র্যাগ ডে উদযাপন
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নতুন নোট ব্যাংকে লাপাত্তা, ফুটপাতে চড়া দাম
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দোকান-বিপণিবিতানে আলোকসজ্জা বন্ধ করার সিদ্ধান্ত
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ট্রাইব্যুনালের স্বচ্ছতায় কোনো ছাড় নয় -চিফ প্রসিকিউটর
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
খাল খনন কর্মসূচিতে দুর্নীতির প্রশ্নে জিরো টলারেন্স -পানিসম্পদ মন্ত্রী
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বাজারের মূল্য তারতম্য অনুসন্ধানে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি হবে -বাণিজ্যমন্ত্রী
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
জ্বালানির নতুন উৎসের খোঁজে বিভিন্ন দেশের সঙ্গে যোগাযোগ চলছে
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
জ্বালানি তেলের সরবরাহ ও বিপণনে শৃঙ্খলা আনতে ডিসিদের নির্দেশ
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
৯ হাজার ধর্মীয় শিক্ষক নিয়োগ হবে -শিক্ষামন্ত্রী
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সিন্ডিকেট ভাঙতে খাদ্য বিভাগে শুদ্ধি অভিযান -ঈদের পরপরই অ্যাকশন
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সংবিধান সংস্কার পরিষদ গঠন: সময় শেষ, এখন কী হবে
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
৪২ জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)