সৎ মায়ের নির্যাতনের অভিযোগ, মায়ের কবরের পাশে শিশুর কান্না
কুমিল্লা সংবাদদাতা:
সৎ মায়ের নির্যাতনে অতিষ্ঠ হয়ে কবরের পাশে বসে কান্না করছিল এক শিশু- এমন একটি ঘটনা ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) ওই সৎ মাকে ডেকে সতর্ক করেছে উপজেলা প্রশাসন।
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) শিশুটিকে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে হাজির করা হয়। এ সময় উপস্থিত ছিলেন শিশুটির সৎ মা আয়েশা আক্তার। তিনি দেশবাসীর কাছে ক্ষমা প্রার্থনা করে ভবিষ্যতে এ ধরনের আচরণ না করার প্রতিশ্রুতি দেন।
লালমাইয়ের উপজেলা কর্মকর্তা (ইউএনও) উম্মে তাহমিনা মিতু বলেন, শিশুটির ওপর নির্যাতনের অভিযোগ সঠিক। তারা দুই বোন। তাদের সৎ মা আয়েশা আক্তারকে এক মাসের জন্য সতর্কতামূলক সময় দেওয়া হয়েছে। এ সময়ের মধ্যে যদি পুনরায় এমন কোনো অভিযোগ পাওয়া যায়, তাহলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।