স্মৃতিসৌধ এবং ধানমন্ডিতে যাবেন না কাতারের আমির
নিজস্ব প্রতিবেদক:
পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এ বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান। তিনি জানান, দুই দিনের খুব সংক্ষিপ্ত সফরে বিকেল ৪টায় ঢাকা আসছেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, সংক্ষিপ্ত সফরের কারণে সাভারের জাতীয় স্মৃতিসৌধ এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ি ধানমন্ডিতে যাচ্ছেন না তিনি। শুধু তাই নয় কাতারের আমির তার নামে করা মিরপুরের কালশী এলাকায় বালুর মাঠে নির্মিতব্য পার্ক ও মিরপুর ইসিবি চত্বর থেকে কালসী উড়াল সেতু পর্যন্ত সড়কটি উদ্বোধন করতেও যাচ্ছেন না। তার সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎও হচ্ছে না।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।